ঘন কুয়াশায় সিএনজি-ভটভটি সংঘর্ষ, নিহত ৩

রাজশাহী ব্যুরো
সোমবার সকালে রাজশাহীতে একটি সিএনজিচালিত অটোরিকশা ও ভটভটির মধ্যে সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। ছবি: রাজনীতি ডটকম

ঘন কুয়াশার মধ্যে একটি সিএনজিচালিত অটোরিকশা ও স্থানীয়ভাবে নির্মিত ইঞ্জিনচালিত তিন চাকার যানবাহন ভটভটির মধ্যে সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন আরও দুজন।

সোমবার (৯ মার্চ) সকাল সাড়ে ৭টার দিকে বাঘা-লালপুর আঞ্চলিক মহাসড়কের চণ্ডিপুর বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। সিএনজি অটোরিকশাটি পাঁচ যাত্রী নিয়ে লালপুর থেকে বাঘার যাচ্ছিলেন। পথে বিপরীত দিক থেকে আসা ভটভটির সঙ্গে এর মুখোমুখি সংঘর্ষ হয়।

দুর্ঘটনাস্থলেই নিহত হন সিএনজি অটোরিকশার চালক শরিফ হোসেন (৪২) ও যাত্রী বিধান মিস্ত্রি (৪৫)। আহতদের বাঘা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। রোকেয়া বেগম (৯০), তার ছেলে শাহজাহান আলী (৩৫) ও সীমা বেগমের (৫০) অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। হাসপাতালে নেওয়ার পথে রোকেয়া বেগমের মৃত্যু হয়।

নিহত রোকেয়া বেগমের বাড়ি নাটোরের লালপুর উপজেলার আন্দি সালামপুর এলাকায়, সিএনজিচালক শরিফ হোসেনের বাড়ি লালপুর উপজেলার ফতেপুর এলাকায় এবং নিহত বিধান মিস্ত্রির বাড়ি বাঘা উপজেলার বুধপাড়া গ্রামে।

দুর্ঘটনার প্রত্যক্ষদর্শী আলমগীর হোসেন বলেন, কালে প্রচুর কুয়াশা পড়ছিল। কুয়াশার কারণে একটু সামনেরও কিছু দেখা যাচ্ছিল না। ওই সময়ই সিএনজি আর ভটভটির মধ্যে সংঘর্ষ হয়। ঘন কুয়াশার কারণেই দুর্ঘটনা ঘটেছে।

আলমগীর হোসেন আরও বলেন, দুর্ঘটনাস্থলেই দুইজন তখনই মারা গেছেন। হাসপাতালে নেওয়ার পথে আরও একজন মারা গেছেন। সিএনজি ও ভটভটি দুর্ঘটনাস্থলে পড়ে আছে। ভটভটির চালক পালিয়ে গেছে।

বাঘা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেরাজুল হক বলেন, লালপুর থেকে পাঁচজন একটি সিএনজিতে করে বাঘার দিকে আসছিলেন। সিএনজির ড্রাইভারসহ তিনজন নিহত হয়েছে। মরদেহ উদ্ধার করে থানার আনা হয়েছে। দুর্ঘটনার পর ভটভটি জব্দ করা হলেও চালক পালিয়ে গেছে।

Ad
Ad
ad
ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

ইউএনও কার্যালয় ঘেরাও, সাংবাদিকদের মারধরের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে

বুধবার (১২ আগস্ট) দুপুরের এ কর্মসূচিকে কেন্দ্র করে কয়েকজন সাংবাদিকের ওপর হামলা, তাঁদের মোবাইল ফোন কেড়ে নেওয়া এবং ধারণ করা ছবি-ভিডিও মুছে ফেলার অভিযোগ উঠেছে।

২ দিন আগে

ঢামেক হাসপাতালে কিশোরীর মরদেহ রেখে পালালেন ২ ব্যক্তি

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে এক কিশোরীর মরদেহ রেখে পালিয়েছেন সঙ্গে আসা দুই ব্যক্তি। ওই কিশোরীর বয়স আনুমানিক ১৬ বছর। তার গলায় কালো দাগ ও দুই হাতে আঘাতের চিহ্ন রয়েছে।

২ দিন আগে

বরিশালে আদালত চত্বরে বিস্ফোরণ, নিরাপত্তা জোরদার

বরিশাল জেলা ও দায়রা জজ আদালত চত্বরে ককটেলসদৃশ একটি বস্তুর বিস্ফোরণ ঘটেছে। আজ বুধবার বেলা পৌনে ১১টার দিকে আদালতের মূল ফটকের কাছে জুডিশিয়াল ভবনের সামনে এ ঘটনা ঘটে। এতে কোনো হতাহত না হলেও বিচারপ্রার্থীসহ অন্যদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

২ দিন আগে

ডেভিড ইমনের ৫ দিনের রিমান্ড, নতুন করে জিজ্ঞাসাবাদ

বুধবার (১২ আগস্ট) চট্টগ্রামের হাটহাজারী থানায় করা একটি চাঁদাবাজির মামলায় চট্টগ্রাম জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট লোকমান হাকিমের আদালত এ আদেশ দেন।

২ দিন আগে