ভাই হত্যার বিচার চেয়ে প্ল্যাকার্ড হাতে ভোটকেন্দ্রে হাদির বোন

ঝালকাঠি প্রতিনিধি
ছবি: সংগৃহীত

উৎসবমুখর নির্বাচনী পরিবেশের মাঝেও ভাই হত্যার বিচার চেয়ে প্ল্যাকার্ড হাতে ভোটকেন্দ্রে হাজির হয়ে এক অন্যরকম প্রতিবাদের জন্ম দিয়েছেন মাসুমা হাদি।

আজ বৃহস্পতিবার সকালে ঝালকাঠির সরকারি নলছিটি মার্চেন্টস মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দিতে আসার সময় তার এই মৌন প্রতিবাদ ভোটার ও পথচারীদের মাঝে শোকাতুর পরিবেশ তৈরি করে।

নাগরিক অধিকার হিসেবে ভোট দেওয়ার পাশাপাশি ভাই ওসমান হাদি হত্যার দ্রুত বিচারের দাবিতে দেশবাসীর দৃষ্টি আকর্ষণ করেন তিনি।

ভোট দেওয়া শেষে মাসুমা হাদি আবেগঘন কণ্ঠে বলেন, ‘আমার ভাইয়ের হত্যার বিচার না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন থামবে না। আমরা বিচার চাই, ন্যায়বিচার চাই। একজন নাগরিক হিসেবে ভোট দেওয়া আমার অধিকার, আর ভাইয়ের হত্যার বিচার চাওয়া আমার নৈতিক দায়িত্ব।’

ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

পুনর্বহালসহ ১০ দাবিতে চট্টগ্রামে ৫ ব্যাংকের চাকরিচ্যুতদের মানববন্ধন

চাকরি পুনর্বহাল, পরিচালনা পর্ষদ পুনর্গঠনসহ ১০ দফা দাবিতে চট্টগ্রামে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করছেন দেশের পাঁচটি ব্যাংকের চাকরিচ্যুত কর্মকর্তা-কর্মচারীরা। আজ সোমবার সকালে নগরের কোতোয়ালি এলাকায় কেন্দ্রীয় ব্যাংকের আঞ্চলিক কার্যালয়ের সামনে এ কর্মসূচি পালন করেন তারা।

২ দিন আগে

চাঁদাবাজির অভিযোগে আটক না.গঞ্জের এমপির ছেলেকে রাতেই ছেড়ে দিয়েছে পুলিশ

চাঁদাবাজির অভিযোগে আটক নারায়ণগঞ্জ-৩ আসন থেকে নির্বাচিত বিএনপির সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নানের ছেলে খাইরুল ইসলাম সজীবকে আটকের কয়েক ঘণ্টা পর রাতেই ছেড়ে দিয়েছে পুলিশ। গতকাল রোববার দুপুরে আটকের পর মুচলেকা নিয়ে তাকে রাতেই ছেড়ে দেওয়া হয়।

২ দিন আগে

লক্ষ্মীপুরে যুবদল নেতার ঘরে ছোট ভাইয়ের গুলি, ভিডিও ভাইরাল

যে ঘর লক্ষ্য করে গুলি ছোড়া হয়েছে, সেটি রামগঞ্জ উপজেলা যুবদলের সদস্যসচিব ও লক্ষ্মীপুর জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক আবদুস সাত্তার মজুমদারের। গুলি ছোড়া যুবকের নাম সুমন মজুমদার। তিনি যুবদল নেতা আবদুস সাত্তার মজুমদারের ছোট ভাই। এলাকায় তিনি পৃথক ঘরে বসবাস করেন।

২ দিন আগে

চাঁদাবাজির অভিযোগে না.গঞ্জের এমপির ছেলে ডিবি হেফাজতে, যুবদল থেকেও বহিষ্কৃত

রোববার (২১ জুন) দুপুরে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার বাসা থেকে ডিবি পুলিশের সহযোগিতায় তাকে আটক করে নারায়ণগঞ্জ জেলা পুলিশ। পরে সন্ধ্যায় যুবদলের দপ্তরের দায়িত্বে থাকা সহসভাপতি নুরুল ইসলাম সোহেলের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে তাকে যুবদল থেকে বহিষ্কার করা হয়েছে বলে জানানো হয়।

২ দিন আগে