লক্ষ্মীপুর প্রতিনিধি

লক্ষ্মীপুরের রামগঞ্জে যুবদল নেতার বাড়ি লক্ষ্য করে গুলি ছোড়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। সিসিটিভি ক্যামেরায় ধারণ করা ওই ভিডিওতে এক যুবককে উঠানে দাঁড়িয়ে অস্ত্র উঁচিয়ে একটি ঘরের দিকে গুলি ছুড়তে দেখা যায়। এ সময় পেছন থেকে এক নারী তাকে নিবৃত্ত করার চেষ্টা করেন।
একপর্যায়ে ওই যুবক ঘরের জানালার কাচ ভেঙে ভেতরে অস্ত্র তাক করতেও দেখা যায়। যে ঘর লক্ষ্য করে গুলি ছোড়া হয়েছে, সেটি রামগঞ্জ উপজেলা যুবদলের সদস্যসচিব ও লক্ষ্মীপুর জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক আবদুস সাত্তার মজুমদারের। গুলি ছোড়া যুবকের নাম সুমন মজুমদার। তিনি যুবদল নেতা আবদুস সাত্তার মজুমদারের ছোট ভাই। এলাকায় তিনি পৃথক ঘরে বসবাস করেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার সকাল ১০টার দিকে লক্ষ্মীপুরের রামগঞ্জ পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের কমরদিয়া এলাকায় ঘটনাটি ঘটে। ফেসবুকে ছড়িয়ে পড়া ভিডিওটির দৈর্ঘ্য ১ মিনিট ১০ সেকেন্ড। সিসি ক্যামেরায় ধারণ করা ভিডিওতে গুলি ছোড়ার একপর্যায়ে ঘরের জানালার কাচের পাশাপাশি ফুলের টবও ভাঙতে দেখা যায়।
স্থানীয় বাসিন্দাদের ভাষ্য, এনজিওর নামে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগে এক ব্যক্তিকে আটক করেন এলাকার কিছু মানুষ। পরে আবদুস সাত্তার মজুমদারের হস্তক্ষেপে ওই ব্যক্তিকে ছেড়ে দেওয়া হয়। এতে ক্ষুব্ধ হয়ে সুমন তার বড় ভাইয়ের ঘর লক্ষ্য করে গুলি ছোড়েন।
এ বিষয়ে আবদুস সাত্তার মজুমদার বলেন, আটক এক ব্যক্তিকে ছেড়ে দেওয়ার কারণে ক্ষুব্ধ হয়ে সুমন তার ঘরে গুলি ছুড়েছেন। এ সময় পরিবারের সদস্যরা আতঙ্কিত হয়ে পড়েন। বিষয়টি পুলিশকে জানানো হয়েছে। ঘটনার পর থেকে সুমন মজুমদার পলাতক রয়েছেন। তাই তার বক্তব্য জানা সম্ভব হয়নি।
এ বিষয়ে রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফিরোজ উদ্দিন চৌধুরী বলেন, ‘পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে। এ ব্যাপারে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’

বাগেরহাটের কচুয়ায় মা, ছেলে ও নানিকে হত্যার ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ। পরকীয়ার সম্পর্ক নিয়ে বিরোধের জেরে পরিকল্পিতভাবে এই হত্যাকাণ্ড ঘটানো হয়েছে বলে দাবি পুলিশের।
১৯ ঘণ্টা আগে
রাজধানীর ধানমন্ডিতে অস্ত্রের মুখে ৩৮ লাখ টাকা লুটের ঘটনায় তিন অবসরপ্রাপ্ত সেনাসদস্যসহ নয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের মধ্যে কয়েকজন আগে র্যাবেও কর্মরত ছিলেন। রোববার রাজধানীর মিন্টো রোডে ডিএমপি মিডিয়া সেন্টারে যুগ্ম কমিশনার (ক্রাইম) মো. ফারুক হোসেন এসব তথ্য জানান।
২১ ঘণ্টা আগে
গোপালগঞ্জের মুকসুদপুরে নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস খাদে পড়ে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত ৩০ জন আহত হয়েছেন। রোববার (৬ সেপ্টেম্বর) বেলা পৌনে ১১টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের মুকসুদপুর উপজেলার গেড়াখোলা ব্রিজের পাশে দুর্ঘটনাটি ঘটে।
১ দিন আগে
গুরুতর আহত ইভানকে স্থানীয়রা উদ্ধার করে পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর উন্নত চিকিৎসার জন্য তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
২ দিন আগে