খাগড়াছড়ি প্রতিনিধি

খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলার সীমান্ত এলাকায় বিশেষ অভিযান চালিয়ে চারটি পিস্তল ও ১৪ রাউন্ড গুলি উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। অভিযানের পর জব্দ করা অস্ত্র ছিনিয়ে নেওয়ার চেষ্টা করলে সশস্ত্র চোরাকারবারীদের সঙ্গে বিজিবির গোলাগুলির ঘটনা ঘটে। তবে এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
সোমবার (২৭ জুলাই) দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে যামিনীপাড়া জোন।
বিজিবি জানায়, ভোর ৩টা ১০ মিনিটে তবলছড়ি ইউনিয়নের সিংহপাড়া এলাকার ভারতীয় সীমান্তঘেঁষা অংশে গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালায় যামিনীপাড়া ব্যাটালিয়নের (২৩ বিজিবি) একটি টহল দল। টহল দলের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারীরা পালিয়ে যায়।
এরপর ঘটনাস্থল তল্লাশি করে দুটি বিদেশি ও দুটি দেশীয় পিস্তল, ১৪ রাউন্ড গুলি এবং অন্যান্য সরঞ্জাম উদ্ধার করা হয়।
২৩ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. খালিদ ইবনে হোসেন জানান, উদ্ধার করা অস্ত্র নিয়ে টহল দল ফিরে আসার সময় সশস্ত্র চোরাকারবারীরা তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। জব্দ করা অস্ত্র ছিনিয়ে নেওয়ার উদ্দেশ্যেই এ হামলা চালানো হয় বলে ধারণা করা হচ্ছে। আত্মরক্ষার্থে বিজিবিও পাল্টা গুলি চালায়।
তার ভাষ্য, প্রায় ৮ থেকে ১০ মিনিট থেমে থেমে গোলাগুলির পর চোরাকারবারীরা পালিয়ে যায়। সীমান্তে অস্ত্র, গোলাবারুদ ও মাদক পাচার ঠেকাতে নজরদারি আরও জোরদার করা হয়েছে। উদ্ধার হওয়া অস্ত্র ও গোলাবারুদ জব্দ করে আইনগত কার্যক্রম চালানো হচ্ছে।

আটক মাসুমকে জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের বরাতে তদন্তসংশ্লিষ্টরা বলছেন, ৮ সেপ্টেম্বর পাওনা টাকার চেক আনতে মাসুমের কারখানায় যান ওয়াসিম রনি। সেখানে কথা-কাটাকাটির একপর্যায়ে দুজনের মধ্যে ধস্তাধস্তি হয়। একপর্যায়ে মাসুম ওয়াসিমের মাথায় ঘুষি মারলে তিনি অচেতন হয়ে পড়েন। পরে ভয় পেয়ে মাসুম বন্ধুকে হত্যা করে লাশ মাট
৫ ঘণ্টা আগে
ঘটনাস্থলে থাকা এক পুলিশ সদস্য জানান, জুমার নামাজ শেষে এক ব্যক্তি দুই শিশুকে সঙ্গে নিয়ে রেললাইনের পাশ দিয়ে হাঁটছিলেন। একপর্যায়ে একটি শিশু তার হাত ছেড়ে সামনে এগিয়ে যায়।
৬ ঘণ্টা আগে
পদ্মা নদীর পানি বাড়তে থাকায় কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার সীমান্তবর্তী রামকৃষ্ণপুর ও চিলমারী ইউনিয়নের কয়েকটি গ্রাম প্লাবিত হয়েছে। লোকালয়ে পানি ঢুকে পড়ায় দুই ইউনিয়নের প্রায় ৫০ হাজার মানুষ পানিবন্দি হয়ে পড়েছেন। পরিস্থিতি বিবেচনায় রামকৃষ্ণপুর ও চিলমারী ইউনিয়নের ১৮টি শিক্ষাপ্রতিষ্ঠানে অনির্দিষ্টকালের জন্য
৭ ঘণ্টা আগে
চট্টগ্রাম নগরীর খুলশীর একটি ভবন থেকে ৭০ জন বিদেশি নাগরিককে আটক করেছে পুলিশ। তাদের কাছে পাওয়া গেছে বিভিন্ন ধরনের ইলেকট্রনিক ডিভাইস। পুলিশ বলছে, এসব বিদেশি নাগরিক অনলাইন প্রতারণা চক্রের সঙ্গে জড়িত থাকতে পারেন।
১২ ঘণ্টা আগে