আটক ৬৩ বিদেশি অনলাইন স্ক্যামে জড়িত, চট্টগ্রামের ভবনে ছিল ‘ওয়ার্ক স্টেশন’

চট্টগ্রাম ব্যুরো
চট্টগ্রামের খুলশীর একটি ভবনে অভিযান চালিয়ে আটক ৬৩ বিদেশি নাগরিকের একাংশ। ছবি: সংগৃহীত

চট্টগ্রামের খুলশী এলাকার একটি ভবনে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানে আটক হয়েছিলেন যে ৬৩ জন বিদেশি নাগরিক, তারা অনলাইন স্ক্যাম বা অনলাইন প্রতারণায় জড়িত। পুলিশ জানিয়েছে, লাওস, পাকিস্তান, চীন, ভিয়েতনাম ও নেপালের এসব নাগরিকদের কারও কাছে পাসপোর্ট পাওয়া যায়নি।

পুলিশ বলছে, লাওস, কম্বোডিয়া ও ভিয়েতনামে এমন প্রতারক চক্র দীর্ঘদিন ধরে প্রতারণা করে আসছিল। বড় ধরনের অভিযানের কারণে এসব দেশ থেকে প্রতারক চক্রগুলো জাল গুটিয়েছে। তারাই বাংলাদেশে এসে একই ধরনের অনলাইন প্রতারণা চালানোর প্রচেষ্টায় জড়িত ছিল। খুলশীর যে বাড়ি থেকে তাদের আটক করা হয়েছে সেখানে তারা বসিয়েছিল প্রতারণায় ব্যবহৃত ‘সার্ভার ও ওয়ার্ক স্টেশন’।

গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) রাতে অভিযান চালিয়ে খুলশীর কৃষ্ণচূড়া আবাসিক এলাকার ওই বাড়ি থেকে প্রতারক চক্রের সদস্য ৬৩ জন বিদেশি নাগরিককে গ্রেপ্তার করে চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) কাউন্টারটেরোরিজম ইউনিট ও খুলশী থানা-পুলিশ।

পরে শুক্রবার (১১ সেপ্টেম্বর) বিকেলে দামপাড়া পুলিশ লাইনসের সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনে জানানো হয়, গ্রেপ্তার বিদেশি নাগরিকদের মধ্যে ৩৫ জন লাওসের নাগরিক। এ ছাড়া পাকিস্তানের ২১ জন, চীনের পাঁচজন এবং নেপাল ও ভিয়েতনামের একজন করে নাগরিক রয়েছেন।

পুলিশ বলছে, খুলশী থানার কৃষ্ণচূড়া আবাসিক এলাকার ৪ নম্বর সড়কের মামুন নামের এক দুবাই প্রবাসীর বাড়ি ভাড়া নিয়ে দেড় মাস ধরে সাইবার অপরাধের আস্তানা গড়ে তোলেন বিদেশি নাগরিকরা। বাংলাদেশে অবস্থান করে বিভিন্ন ডিজিটাল প্ল্যাটফর্মে প্রবেশ ও ওয়েবসাইট ব্যবহার করে প্রতারণা এবং অবৈধ ই-ট্রানজেকশনের মাধ্যমে অর্থ আত্মসাৎ করাই ছিল তাদের মূল লক্ষ্য।

সংবাদ সম্মেলনে সিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) মুহাম্মদ ফয়সাল আহম্মেদ বলেন, এই চক্রটি মূলত বিভিন্ন ওয়েবসাইট হ্যাক করে। এরপর বিভিন্নজনকে অনলাইন জুয়া খেলার অফার দেয়, চাকরির ভুয়া ফাঁদ তৈরি করে। লাওস, কম্বোডিয়া ও ভিয়েতনামে স্ক্যামারদের বিরুদ্ধে ব্যাপক অভিযান চলায় তারা সেখানে কাজগুলো করতে না পেরে বাংলাদেশকে বেছে নিয়েছে।

সিএমপির এই কর্মকর্তা বলেন, এখানে তারা মাত্রই প্রতারণার ফাঁদ পাততে শুরু করেছিল। আমরা তাদের কাছ থেকে পাওয়া কম্পিউটার ও ল্যাপটপগুলো ফরেনসিকে পাঠিয়েছি। ফরেনসিক প্রতিবেদন পেলে চক্রটি কার কার সঙ্গে তারা প্রতারণা করেছে, তার বিস্তারিত চিত্র উঠে আসবে।

সংবাদ সম্মেলনে জানানো হয়, ওই ভবন থেকে ১৩৪টি মোবাইল ফোন, ৫৭টি ল্যাপটপ, একটি আইপ্যাড ছাড়াও পাঁচটি পেনড্রাইভ ও চারটি বিভিন্ন কোম্পানির সিমকার্ডসহ বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়েছে। আটক বিদেশিদের কাছে তিনটি পাকিস্তানি জাতীয় পরিচয়পত্র ও একটি কম্বোডিয়ান এমপ্লয়মেন্ট কার্ড পাওয়া গেছে।

৬৩ বিদেশি নাগরিকের কারও কাছেই পাসপোর্ট পাওয়া যায়নি বলে জানান পুলিশ কর্মকর্তা মুহাম্মদ ফয়সাল আহম্মেদ। তিনি বলেন, তাদের পাসপোর্ট এক বাংলাদেশির কাছে জমা রাখা আছে বলে জানিয়েছে। স্থানীয় ওই ব্যক্তির সহযোগিতাতেই তারা এই বাসাটা ভাড়া নিয়েছে। তাকে আমরা খুঁজছি। তাকে পেলে আরও অনেক তথ্যই পাওয়া সম্ভব হবে।

৬৩ বিদেশি নাগরিকের বিরুদ্ধে ডিজিটাল প্রতারণা ও অবৈধভাবে অর্থ আত্মসাতের অভিযোগে সাইবার নিরাপত্তা আইনের ২১, ২২ ও ২৩ ধারায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে জানায় সিএমপি। আদালতের মাধ্যমে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করে চক্রটি নিয়ে বিস্তারিত তথ্য বের করতে কাজ চলছে বলেও জানিয়েছে পুলিশ।

Ad
Ad
ad
ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

রেললাইনে শিশুকে বাঁচাতে গিয়ে ট্রেনের ধাক্কা, প্রাণ গেল প্রৌঢ়ের

ঘটনাস্থলে থাকা এক পুলিশ সদস্য জানান, জুমার নামাজ শেষে এক ব্যক্তি দুই শিশুকে সঙ্গে নিয়ে রেললাইনের পাশ দিয়ে হাঁটছিলেন। একপর্যায়ে একটি শিশু তার হাত ছেড়ে সামনে এগিয়ে যায়।

৭ ঘণ্টা আগে

দৌলতপুরে ফুঁসছে পদ্মা, ৫০ হাজার মানুষ পানিবন্দি

পদ্মা নদীর পানি বাড়তে থাকায় কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার সীমান্তবর্তী রামকৃষ্ণপুর ও চিলমারী ইউনিয়নের কয়েকটি গ্রাম প্লাবিত হয়েছে। লোকালয়ে পানি ঢুকে পড়ায় দুই ইউনিয়নের প্রায় ৫০ হাজার মানুষ পানিবন্দি হয়ে পড়েছেন। পরিস্থিতি বিবেচনায় রামকৃষ্ণপুর ও চিলমারী ইউনিয়নের ১৮টি শিক্ষাপ্রতিষ্ঠানে অনির্দিষ্টকালের জন্য

৮ ঘণ্টা আগে

অনলাইন প্রতারক চক্রের সদস্য সন্দেহে আটক ৭০ বিদেশি নাগরিক

চট্টগ্রাম নগরীর খুলশীর একটি ভবন থেকে ৭০ জন বিদেশি নাগরিককে আটক করেছে পুলিশ। তাদের কাছে পাওয়া গেছে বিভিন্ন ধরনের ইলেকট্রনিক ডিভাইস। পুলিশ বলছে, এসব বিদেশি নাগরিক অনলাইন প্রতারণা চক্রের সঙ্গে জড়িত থাকতে পারেন।

১২ ঘণ্টা আগে

৩০ মিনিটে নিয়ন্ত্রণে মহাখালীর ভবনের আগুন

বৃহস্পতিবার বেলা সোয়া ১১টার দিকে এসকেএস শপিং মলের পেছনে ব্রিটিশ আমেরিকান টোবাকোর পুরনো ভবনের পাশে এ আগুন লাগে। বেলা পৌনে ১২টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

১ দিন আগে
Advertisement