সিলেটের সঙ্গে সারা দেশের ট্রেন যোগাযোগ স্বাভাবিক

উদয়ন এক্সপ্রেস ট্রেন লাইনচ্যুতির কারণে সাময়িকভাবে বিচ্ছিন্ন হয়ে পড়া সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে।
মঙ্গলবার (৭ অক্টোবর) সকাল সাড়ে ৯টার পর সিলেট থেকে কালনী এক্সপ্রেস ট্রেনটি ঢাকার উদ্দেশে রওনা হওয়ার মাধ্যমে ট্রেন চলাচল আবার শুরু হয়।
এর আগে, সকাল ৬টা ৪০ মিনিটে দক্ষিণ সুরমার মোগলাবাজার এলাকায় সিলেটগামী উদয়ন এক্সপ্রেসের ইঞ্জিনসহ চারটি বগি লাইনচ্যুত হলে এই রুটে রেল যোগাযোগ বন্ধ হয়ে গিয়েছিল। দ্রুত সময়ের মধ্যে উদ্ধার কাজ সম্পন্ন হওয়ায় ট্রেন চলাচল স্বাভাবিক করা সম্ভব হয়েছে।
মোগলাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুল হাবিব বলেন, আজ সকাল ৬টা ৪০ মিনিটের দিকে মোগলাবাজার মেঘনা পেট্রোলিয়াম লিমিটেড তেলের ডিপোর পশ্চিম পাশে চট্টগ্রাম থেকে সিলেটের উদ্দেশ্যে ছেড়ে আসা উদয়ন এক্সপ্রেস ট্রেন ইঞ্জিনসহ ৪ বগি লাইনচ্যুত হয়। খবর পেয়ে রেলওয়ে কর্তৃপক্ষ ও রেলওয়ে পুলিশসহ মোগলাবাজার থানা পুলিশের সমন্বয়ে ঘটনাস্থলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কাজ করছে। তবে ট্রেন যোগাযোগ বর্তমানে স্বাভাবিক রয়েছে। সিলেট থেকে কালনী এক্সপ্রেস ঢাকার উদ্দেশ্যে ছেড়ে গেছে।


















-93b7bc-256x144.webp)