ট্রেন লাইনচ্যুত, সিলেটের সঙ্গে রেল যোগাযোগ বন্ধ

সিলেটগামী উদয়ন এক্সপ্রেস ট্রেনটির ইঞ্জিনসহ চারটি বগি লাইনচ্যুত হয়েছে। এতে সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে গেছে। দুর্ঘটনায় কমপক্ষে ১৫ জন আহত হয়েছেন।
মঙ্গলবার (৭ অক্টোবর) সকাল ৬টার দিকে সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার মোগলাবাজার এলাকায় সিলেটগামী উদয়ন এক্সপ্রেসের ইঞ্জিনসহ চারটি বগি লাইনচ্যুত হয়।
সিলেট স্টেশনের ম্যানেজার নুরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
মোগলাবাজার থানার ডিউটি অফিসার সহকারী উপপরিদর্শক (এএসআই) রোজিনা আক্তার জানান, ঘটনাস্থলে উদ্ধারে কাজ চলছে।

















-93b7bc-256x144.webp)