রাজশাহী ব্যুরো

ঢাকায় গণঅধিকার পরিষদের নেতা নুরুল হক নুরের ওপর হামলার প্রতিবাদে রাজশাহীতে বিক্ষোভ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাকর্মীরা। এ সময় বিক্ষুব্ধরা জাতীয় পার্টির জেলা ও মহানগর কার্যালয়ে ভাঙচুর চালিয়ে অগ্নিসংযোগ করেন।
শুক্রবার (২৯ আগস্ট) রাত সাড়ে ১১টার দিকে সাহেববাজার জিরোপয়েন্ট থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়। মিছিলটি মহানগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জাতীয় পার্টির কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। এ সময় বিক্ষোভকারীরা নানা স্লোগানে রাজপথ মুখরিত করেন।
পরে গণকপাড়া এলাকায় জাতীয় পার্টির জেলা ও মহানগর কার্যালয়ের দরজা, চেয়ার-টেবিল ও সাইনবোর্ড ভাঙচুর করে সেগুলো রাস্তায় এনে অগ্নিসংযোগ করা হয়।
সমাবেশে বক্তারা অভিযোগ করেন, ঢাকায় জাতীয় পার্টি অফিসের সামনে সংবাদ সম্মেলনের প্রস্তুতিকালে ভিপি নূর ও তার সহযোগীদের ওপর পরিকল্পিতভাবে হামলা চালানো হয়েছে। এ হামলার জন্য তারা জাতীয় পার্টি, আওয়ামী লীগ, সেনাবাহিনী ও আইনশৃঙ্খলা বাহিনীকে দায়ী করেন।
বক্তারা বলেন, এই ঘটনা প্রমাণ করে দেশে ফ্যাসিবাদী শাসন চলছে। বাংলাদেশ সেনাবাহিনীর ভূমিকায় তীব্র ক্ষোভ প্রকাশ করে তারা স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি করেন। দোষীদের দ্রুত আইনের আওতায় না আনা হলে আরও কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন নেতারা।
বিক্ষোভে উপস্থিত ছিলেন এনসিপি রাজশাহী জেলা শাখার যুগ্ম সমন্বয়কারী নাহিদুল ইসলাম সাজু, মহানগর শাখার প্রধান সমন্বয়কারী মোবাশ্বের আলী, যুগ্ম সমন্বয়কারী সারোয়ারুল হক রবিন প্রমুখ।

রংপুর মেট্রোপলিটন কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল কাদের বলেন, দুপুর ১২টার দিকে খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। সেখানে গিয়ে ওই ছাত্রীর মরদেহ উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ রংপুর মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
৩ দিন আগে
কক্সবাজারের মাতামুহুরী উপজেলায় লবণ মাঠে জুতা চুরি নিয়ে বিরোধের জেরে এক গ্রাম্য পশুচিকিৎসককে পিটিয়ে ও কুপিয়ে গুরুতর আহত করার পর হাসপাতালে মৃত্যু হয়েছে। গতকাল শনিবার দিবাগত রাত একটার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
৩ দিন আগে
কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য আমির হামজা বলেছেন, শান্ত কুষ্টিয়াকে অশান্ত করতেই পূর্বপরিকল্পিতভাবে গণ অধিকার পরিষদের ‘চিহ্নিত সন্ত্রাসীরা’ তার ওপর অতর্কিত হামলা চালিয়েছে। এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে প্রশাসনকে ২৪ ঘণ্টার সময়সীমা বেঁধে দিয়েছেন তিনি।
৩ দিন আগে
শনিবার (১৫ আগস্ট) রাতে নগরের ডবলমুরিং থানার মনসুরাবাদ এলাকার ওয়াপদা কলোনি থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
৩ দিন আগে