রৌমারীতে একটি সেতুর অভাবে ১৬ গ্রামের মানুষের দুর্ভোগ

রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি
বাঁশের এই সেতু দিয়েই ১৬ গ্রামের প্রায় ৩০ হাজার মানুষ চর শৌলমারী ইউনিয়নের কাজাইকাটা হলহলিয়া নদী পারাপার হন

কুড়িগ্রামের রৌমারী উপজেলার চর শৌলমারী ইউনিয়নের কাজাইকাটা গ্রাম সংলগ্ন হলহলিয়া নদীতে একটি সেতুর অভাবে ১৬ গ্রামের প্রায় ৩০ হাজার মানুষ চরম দুর্ভোগে পড়েছেন। জীবনের প্রয়োজনে এলাকাবাসী নিজ খরচে নদীতে কোনো মতে বাঁশের সেতু তৈরি করলেও তা নড়বড়ে হওয়ায় ঝুঁকি নিয়েই পারাপার হচ্ছেন।

যুগযুগ ধরে একটি ব্রিজের দাবি জানিয়ে জনপ্রতিনিধি ও সরকারি দফতরের অফিসে ধর্না দিয়েও কোনো সুফল পাননি ভুক্তভোগীরা। ফলে আমবাড়ি, চর কাজাইকাটা, লাউবাড়ি, শান্তির চর, চর ইটালুকান্দা, কাজাইকাটা, খরানিরচর, তেলির মোড়, কাউনিয়ার চর ও গাছবাড়িসহ প্রায় ১৬টি গ্রামের মানুষ নিজ খরচেই বাশের সেতু বানিয়ে পারাপার হচ্ছেন। এই ঝুঁকিপূর্ণ এই সেতু দিয়ে এলাকার কোমলমতি শিক্ষার্থী, ব্যবসায়ী, সরকারি-বেসরকারি চাকরিজীবীসহ সর্বস্তরের মানুষ পারাপার হচ্ছে দিনের পর দিন। ঝুঁকিপূর্ণ বাঁসের এই সেতুই এলাকাবাসীর একমাত্র ভরসা হয়ে উঠেছে।

জানা যায়, বর্ষা মৌসুমে ব্যবসার উদ্দেশে স্থানীয় একটি চক্র মেম্বার ও চেয়ারম্যানদের সাথে যোগসাজসে ওই বাঁশের সেতুও রাতের অন্ধকারে ভেঙে দিয়ে ছোট নৌকা বসায়। পরে ওই চক্রটি জনপ্রতি মানুষের কাছে ১০ টাকা, বাইসাইকেল প্রতি ১০ টাকা ও মোটরসাইকেল প্রতি ২০ টাকা করে ভাড়া আদায় করে। এনিয়ে নৌকার যাত্রী ও নৌকার মালিকদের সাথে বাকবিতণ্ডার সৃষ্টি হয়। মাঝে মধ্যে হাতাহাতির ঘটনাও ঘটে। কিন্তু একটি সেতুর অভাবে উপজেলার চর শৌলমারী ইউনিয়নের কাজাইকাটা এলাকার ওই ১৬টি গ্রামের প্রায় ৩০ হাজার মানুষ ওই চক্রের কাছে জিম্মি হয়ে পড়েছেন। কবে এই দুর্ভোগ থেকে মুক্তি মিলবে তাও জানেন না এলাকাবাসী। তবে শিগগিরই এই সমস্যার সমাধান দাবি করেন এলাকাবাসী।

তারা বলেন, দেশের বিভিন্ন অঞ্চলে বর্তমান সরকারের প্রত্যাশিত উন্নয়ন হলেও, কাজাইকাটা, লাউবাড়ী, মোল্লাপাড়া, শান্তিরচর, গেন্দার আলগা ও গাছবাড়ী এলাকায় আজও লাগেনি উন্নয়নের ছোঁয়া। বাঁশের সাঁকো দিয়ে অস্থায়ীভাবে মানুষের চলাচলের ব্যবস্থা করা হলেও অন্যান্য যানবাহন চলাচল বন্ধ রয়েছে। ওই এলাকায় সরকারি প্রাথমিক বিদ্যালয়, উচ্চ মাধ্যমিক, মাদ্রাসা, বেসরকারি স্কুল. হাই স্কুল ও হাফেজিয়া মাদ্রাসাসহ অনেক শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে।

স্থানীয় কৃষক মোমিন উদ্দিন বলেন, এই স্থানে একটি পাকা সেতু না থাকায় যানবাহন চলাচল একদম বন্ধ রয়েছে। আমাদের জমির ফসল অন্য এলাকা দিয়ে বিভিন্ন হাট-বাজারে নিয়ে যেতে হয়। এতে কৃষকের পরিবহন খরচ অনেক বেশি হচ্ছে। সেই সাথে বাঁশের সাঁকো দিয়ে পথচারীদেরও পারাপারে কষ্ট হচ্ছে। প্রধানমন্ত্রীর কাছে আকুল আবেদন এখানে একটি ব্রীজ দেওয়া হউক।

স্থানীয় প্রভাষক ফরিজ উদ্দিন জানান, কয়েক যুগ ধরে এখানে ব্রীজ না থাকায় এলাকার মানুষ অনেক কষ্টে পারাপার হয়। জনগণের দুর্ভোগ নিরসনে সরকারের কাছে একটি ব্রীজের দাবি করছি।

স্থানীয় বিশিষ্ট ব্যবসায়ী রোকনুজ্জামান রোকন বলেন, একটি ব্রীজের জন্য এই এলাকার পক্ষ থেকে কয়েকবার জনপ্রতিনিধি ও স্থানীয় প্রশাসনের কাছে আবেদন দেওয়া হলেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। বর্তমানে ভাঙ্গাচুড়া বাঁশের সেতু দিয়ে বিভিন্ন এলাকার মানুষ পারাপার হচ্ছেন। এই দুর্ভোগ থেকে রক্ষা পেতে অতি জরুরিভিত্তিতে একটি পাকা ব্রীজ নির্মাণ করা দরকার।

এ বিষয়ে উপজেলার উপ-সহকারী প্রকৌশলী গোলাম মোস্তাফা বলেন, কাজাইকাটা ব্রীজের জন্য প্রস্তাবনা পাঠানো হয়েছে। আশা রাখি দ্রুত বাজেট হবে।

উপজেলা নির্বাহী অফিসার নাহিদ হাসান খান জানান, ওই এলাকায় একটি পাকা ব্রীজের খুবই দরকার। সরেজমিনে পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Ad
Ad
ad
ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

নারায়ণগঞ্জে যুব আন্দোলন নেতা হত্যা, মহাসড়ক অবরোধ

নারায়ণগঞ্জের বন্দরে ইসলামী যুব আন্দোলনের নেতা বুলবুল আহমেদ হত্যার প্রতিবাদে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেছেন সংগঠনটির নেতা-কর্মীরা।

১ দিন আগে

গ্রিসযাত্রায় ভূমধ্যসাগরে ১১ বাংলাদেশির সলিল সমাধি, নিখোঁজ সুনামগঞ্জের ৬ তরুণ

গত ৩ আগস্ট রাতে ৪২ জন অভিবাসনপ্রত্যাশীকে নিয়ে একটি ইঞ্জিনচালিত নৌকা গ্রিসের উদ্দেশে লিবিয়ার তাবারুক উপকূল থেকে যাত্রা করে। জানা গেছে, নৌকায় থাকা ৪২ জনের মধ্যে ৩৮ জনই বাংলাদেশি।

২ দিন আগে

ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশের অনুষ্ঠানে মাদরাসাশিক্ষার্থীদের বাধা, সংঘর্ষে আহত ৩০

মঙ্গলবার (১৮ আগস্ট) রাত সাড়ে ১১টার দিকে শহরের পশ্চিম মেড্ডা এলাকার পুলিশ লাইন্সের ভেতরে এ ঘটনা ঘটে। আহতদের ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।

৩ দিন আগে

নরসিংদীতে ইউপি চেয়ারম্যানের সমর্থক ও বিএনপির সংঘর্ষ, আহত ১৫

আহতদের মধ্যে রয়েছেন রায়পুরা সরকারি কলেজের সাবেক সাধারণ সম্পাদক আমির হোসেন, উপজেলা যুবদল সদস্য রাসেল ভূইয়া, ছাত্রদল নেতা সাইফুল ইসলাম পলাশ, উপজেলা জিয়া মঞ্চের সাধারণ সম্পাদক দ্বীন ইসলাম ও উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ফরিদ উদ্দিন।

৩ দিন আগে