জলবায়ু অভিযোজনে অর্থায়ন বৃদ্ধির দাবি

প্রতিবেদক, রাজনীতি ডটকম
আপডেট : ০৬ মার্চ ২০২৪, ২১: ৫২
ছবি : সংগৃহীত

জলবায়ু অভিযোজনে অর্থায়ন বৃদ্ধির দাবিতে উত্তরের নদ-নদীময় জেলা কুড়িগ্রামে প্রথমবারের মতো অনুষ্ঠিত হলো যুব নেতৃত্বের চর সম্মেলন। জলবায়ু অভিযোজনে অর্থায়ন বৃদ্ধির দাবিতে উত্তরের নদ-নদীময় জেলা কুড়িগ্রামে প্রথমবারের মতো অনুষ্ঠিত হলো যুব নেতৃত্বের চর সম্মেলন।

গতকাল মঙ্গলবার (৫ মার্চ) সদর উপজেলার যাত্রাপুর ইউনিয়নের চর ইয়ুথনেটে ব্রিটিশ কাউন্সিলের সহযোগিতায় প্রতীকি যুব সংসদ ও ইয়ুথনেট ফর ক্লাইমেট জাস্টিসের আয়োজনে দিনব্যাপী এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সম্মেলনে বক্তারা বর্ধিত জলবায়ু অভিযোজন অর্থায়নের জন্য আহ্বান জানান। এ ছাড়া স্থানীয় অভিযোজন কর্মপরিকল্পনার বাস্তবায়ন ও স্থানীয় ঝুঁকি নিরসনে সমাজভিত্তিক সমাধান এবং সেই অনুযায়ী সুষম বরাদ্দের কার্যকর ব্যবহারের ওপর গুরুত্বারোপ করেন বক্তারা।

সম্মেলনে বক্তারা বলেন, অতিমাত্রায় নদীভাঙন চরের মানুষদের বাসস্থান কেড়ে নিয়েছে। ভিটেমাটি হারিয়ে হয়েছেন উদ্বাস্তু। বারবার হারাচ্ছেন তাদের ফসল ফলানো কৃষি জমি। কৃষিসহ অনেক সম্ভাবনা দিক থাকলেও দুর্যোগ ঝুঁকিপূর্ণ হওয়ায় বারবার বন্যায় চর এলাকার জনগোষ্ঠীর সম্পদের ক্ষয়ক্ষতিসহ জীবন-জীবিকা বাধাগ্রস্থ হচ্ছে।

বক্তার আরো বলেন, অনেকের কর্মসংস্থান না থাকায় দরিদ্র ও প্রান্তিক চাষী পেশা পরিবর্তনে বাধ্য হচ্ছে এবং সাময়িক আয়ের সন্ধানে দেশের অন্য প্রান্তে স্থানান্তরিত হচ্ছে। দুর্যোগের সময়ে দুর্গম চরের বাসিন্দারা বিশেষ করে নারী, শিশু, প্রবীণ, প্রতিবন্ধী ব্যক্তিরা সবচেয়ে বেশি বিপন্নতার মধ্যে পড়ে এবং দুর্ভোগ পোহায়। ক্ষতি কমানোর জন্য বন্যা আশ্রয়ণ কেন্দ্র পর্যাপ্ত নেই। নেই কমিউনিটি ক্লিনিকও। শিশু এবং কিশোররা ন্যূনতম মৌলিক সামাজিক পরিষেবা থেকে বঞ্চিত রয়েছে যা তাদের বৃদ্ধি, বিকাশ, সুরক্ষা এবং অংশগ্রহণকে ব্যাহত করে।

প্যানেল আলোচনায় অংশ নিয়ে চর ইয়ুথনেটের বাসিন্দা শাহিনা আক্তার সম্মেলনে বলেন, চরাঞ্চলের মেয়ে শিশুরা বাল্যবিবাহের শিকার হওয়ার পর অল্প বয়সে গর্ভধারণ করে। পর্যাপ্ত চিকিৎসা সেবা না থাকায় মাতৃমৃত্যু ও শিশু মৃত্যুর হার বেশি চরাঞ্চলে। যাতায়াতের অসুবিধার জন্য চর থেকে শহরের হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

Ad
Ad
ad
ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

স্কুলের বাথরুমে হাত-পা-মুখ বাঁধা ছাত্রী উদ্ধার, শরীরে ব্লেডের জখম

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মৃণাল কান্তি বলেন, বৃহস্পতিবার বেলা ২টায় স্কুল ছুটি হয়। সন্ধ্যা ৭টার দিকে বাথরুম থেকে শব্দ শুনতে পেয়ে নির্মাণ শ্রমিকেরা সেখানে যান। পরে তারা বাথরুমের দরজা ভেঙে ওই ছাত্রীকে উদ্ধার করেন।

২১ ঘণ্টা আগে

নারায়ণগঞ্জে যুব আন্দোলন নেতা হত্যা: মহাসড়ক অবরোধের ২ ঘণ্টা পর প্রত্যাহার

বৃহস্পতিবার রাতে বন্দরের সালেহনগর এলাকায় ইসলামী যুব আন্দোলনের নেতা বুলবুল আহমেদ খুন হন। ৩৫ বছর বয়সী বুলবুল পাশের শাহী মসজিদ এলাকার রাজা মাস্টারের ছেলে। যে এলাকায় বুলবুলের ওপর হামলার ঘটনা ঘটে, সেটি নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ২১ নম্বর ওয়ার্ডের আওতাধীন।

১ দিন আগে

নারায়ণগঞ্জে যুব আন্দোলন নেতা হত্যা, মহাসড়ক অবরোধ

নারায়ণগঞ্জের বন্দরে ইসলামী যুব আন্দোলনের নেতা বুলবুল আহমেদ হত্যার প্রতিবাদে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেছেন সংগঠনটির নেতা-কর্মীরা।

১ দিন আগে

গ্রিসযাত্রায় ভূমধ্যসাগরে ১১ বাংলাদেশির সলিল সমাধি, নিখোঁজ সুনামগঞ্জের ৬ তরুণ

গত ৩ আগস্ট রাতে ৪২ জন অভিবাসনপ্রত্যাশীকে নিয়ে একটি ইঞ্জিনচালিত নৌকা গ্রিসের উদ্দেশে লিবিয়ার তাবারুক উপকূল থেকে যাত্রা করে। জানা গেছে, নৌকায় থাকা ৪২ জনের মধ্যে ৩৮ জনই বাংলাদেশি।

২ দিন আগে