লালমনিরহাট প্রতিনিধি

লালমনিরহাটের পাটগ্রামের ধবলসুতি সীমান্ত থেকে সাজেদুল জবেদ (২০) ও রিমন হোসেন (১৬) নামে দুজনকে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ ধরে নিয়ে গেছে বলে অভিযোগ পাওয়া গেছে।
স্বজনদের অভিযোগ, শুক্রবার (২ মে) বিকেলে ধবলসুতি সীমান্তের চা বাগানে ছবি তুলতে গেলে বিএসএফ তাদের ধরে নিয়ে যায়।
রিমন উপজেলার পাটগ্রাম সদর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের রহমতপুর গাটিয়ারভিটা এলাকার মোস্তাক হোসেনের ছেলে এবং সাজেদুল বগুড়া জেলার শেরপুর থানার সাইফুল ইসলামের ছেলে। তারা দুজন সম্পর্কে মামা-ভাগনে। রিমন এবারে এসএসসি পরীক্ষায় অংশ নিচ্ছে।
বিজিবি ও স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, বাংলাদেশ-ভারত সীমান্তের প্রধান পিলার ৮২৫ নম্বরের এক নম্বর উপপিলারসংলগ্ন শূন্যরেখায় ভারতীয় চা বাগান দেখতে যান সাজেদুল ও রিমন। চা বাগানে মোবাইলে নিজেদের ছবি তোলার সময় ভারতের কোচবিহার রাজ্যের মেখলিগঞ্জ ৯৮ বিএসএফ ব্যাটালিয়নের গোমতি ক্যাম্পের টহল দলের সদস্যরা তাদের ধরে নিয়ে যায়।
খবর পেয়ে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ৬১ (তিস্তা-২) ইউনিটের ধবলসুতি বিজিবি ক্যাম্পের কমান্ডার নায়েব সুবেদার মোক্তার হোসেন বিএসএফের সঙ্গে পতাকা বৈঠকের আহ্বান জানান। বিজিবি জানিয়েছে, সীমান্তে পতাকা বৈঠকের আহ্বানে সাড়া দিয়েছে বিএসএফ।
পাটগ্রামের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জিল্লুর রহমান বলেন, বিজিবির ধবলসুতি ক্যাম্পের কমান্ডারের সঙ্গে কথা হয়েছে। প্রাথমিক আলোচনায় বিএসএফ তাদের ফেরত দেবে বলে জানিয়েছে বিজিবিকে। তাদের দেশে ফিরিয়ে আনতে বিএসএফের সঙ্গে পতাকা বৈঠক করা হবে।

প্রাথমিকভাবে এই রুটে বিআরটিসির দুটি বাস চলবে। এর মধ্যে একটি দ্বিতল ও অন্যটি একতলা। কালুরঘাট থেকে পতেঙ্গা পর্যন্ত চলাচল করবে বাস দুটি। ৭৫ আসনের দ্বিতল বাসটির পাশাপাশি থাকছে ৪৫ আসনের একটি একতলা বাস।
২ দিন আগে
রোববার (১৬ আগস্ট) রাত থেকে শুরু হওয়া বৃষ্টি সোমবার সকাল সাড়ে এগারোটা পর্যন্ত থামেনি।
৪ দিন আগে
রংপুর মেট্রোপলিটন কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল কাদের বলেন, দুপুর ১২টার দিকে খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। সেখানে গিয়ে ওই ছাত্রীর মরদেহ উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ রংপুর মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
৪ দিন আগে
কক্সবাজারের মাতামুহুরী উপজেলায় লবণ মাঠে জুতা চুরি নিয়ে বিরোধের জেরে এক গ্রাম্য পশুচিকিৎসককে পিটিয়ে ও কুপিয়ে গুরুতর আহত করার পর হাসপাতালে মৃত্যু হয়েছে। গতকাল শনিবার দিবাগত রাত একটার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
৪ দিন আগে