গাইবান্ধায় ট্রেনের ধাক্কায় নারীসহ প্রাণ গেল ২ জনের

গাইবান্ধা প্রতিনিধি
মরদেহের প্রতীকী ছবি

গাইবান্ধা পৌরসভার শহরের আদর্শ কলেজসংলগ্ন রেললাইনে ট্রেনের ধাক্কায় নারীসহ দুজন নিহত ও এক শিশু আহত হয়েছে। সোমবার (১ এপ্রিল) সকালে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন রাজিয়া বেগম (৩৫) ও জুবায়ের রহমান (১৮)। নিহত রাজিয়া সদর উপজেলার মধ্য গোবিন্দপুর গ্রামের আনোয়ার হোসেনের স্ত্রী এবং জুবায়ের স্থানীয় এসকেএস স্কুল অ্যান্ড কলেজের বিজ্ঞান বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র ও সাঘাটা উপজেলার ভরতখালী এলাকার জাহিদুল ইসলামের ছেলে।

স্থানীয়রা জানায়, সোমবার সকালে ট্রেন আসার সময় রাজিয়া বেগম দেড় বছরের শিশুসন্তান কোলে নিয়ে আদর্শ কলেজসংলগ্ন রেললাইনে শুয়ে পড়েন। এ সময় কলেজছাত্র জুবায়ের হোসেন শিশুটিকে সরিয়ে নিয়ে বাঁচাতে পারলেও ট্রেনের ধাক্কায় তিনি এবং রাজিয়া বেগম নিহত হন।

স্থানীয়রা আরো জানায়, কয়েক বছর আগে বরিশালের রাজিয়া বেগমের সঙ্গে সদর উপজেলার মধ্য গোবিন্দপুর গ্রামের আনোয়ার হোসেনের বিয়ে হয়। কিন্তু বিয়ের পর থেকেই তাঁদের মধ্যে পারিবারিক দ্বন্দ্ব চলে আসছিল।

এরই জেরে সন্তান নিয়ে রাজিয়া বেগম রেললাইনে আত্মহত্যা করার জন্য শিশুসন্তানসহ শুয়ে পড়েন। এ ঘটনা দেখে কলেজছাত্র জুবায়ের রেললাইন থেকে তাদের উদ্ধারের চেষ্টা করেন। এ সময় শিশুকে রেললাইন থেকে সরাতে পারলেও চলন্ত ট্রেনের ধাক্কায় ওই গৃহবধূ ও জুবায়ের গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন আহত গৃহবধূ রাজিয়াকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে এবং কলেজছাত্রকে গাইবান্ধা জেনারেল হাসপাতালে ভর্তি করে। হাসপাতালে ভর্তির পর তাদের মৃত্যু হয়।

গাইবান্ধা রেলওয়ে স্টেশন মাস্টার কাশেম আলী রেললাইনে এক নারী ও এক কলেজছাত্রের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।

Ad
Ad
ad
ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

নারায়ণগঞ্জে যুব আন্দোলন নেতা হত্যা: মহাসড়ক অবরোধের ২ ঘণ্টা পর প্রত্যাহার

বৃহস্পতিবার রাতে বন্দরের সালেহনগর এলাকায় ইসলামী যুব আন্দোলনের নেতা বুলবুল আহমেদ খুন হন। ৩৫ বছর বয়সী বুলবুল পাশের শাহী মসজিদ এলাকার রাজা মাস্টারের ছেলে। যে এলাকায় বুলবুলের ওপর হামলার ঘটনা ঘটে, সেটি নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ২১ নম্বর ওয়ার্ডের আওতাধীন।

২১ ঘণ্টা আগে

নারায়ণগঞ্জে যুব আন্দোলন নেতা হত্যা, মহাসড়ক অবরোধ

নারায়ণগঞ্জের বন্দরে ইসলামী যুব আন্দোলনের নেতা বুলবুল আহমেদ হত্যার প্রতিবাদে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেছেন সংগঠনটির নেতা-কর্মীরা।

১ দিন আগে

গ্রিসযাত্রায় ভূমধ্যসাগরে ১১ বাংলাদেশির সলিল সমাধি, নিখোঁজ সুনামগঞ্জের ৬ তরুণ

গত ৩ আগস্ট রাতে ৪২ জন অভিবাসনপ্রত্যাশীকে নিয়ে একটি ইঞ্জিনচালিত নৌকা গ্রিসের উদ্দেশে লিবিয়ার তাবারুক উপকূল থেকে যাত্রা করে। জানা গেছে, নৌকায় থাকা ৪২ জনের মধ্যে ৩৮ জনই বাংলাদেশি।

২ দিন আগে

ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশের অনুষ্ঠানে মাদরাসাশিক্ষার্থীদের বাধা, সংঘর্ষে আহত ৩০

মঙ্গলবার (১৮ আগস্ট) রাত সাড়ে ১১টার দিকে শহরের পশ্চিম মেড্ডা এলাকার পুলিশ লাইন্সের ভেতরে এ ঘটনা ঘটে। আহতদের ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।

৩ দিন আগে