বিটিটিআইয়ে এবার ড্রাইভিং-প্লাম্বিং পাইপ ফিটিংস ও ইলেকট্রিক প্রশিক্ষণ কোর্স চালু

প্রতিবেদক, রাজনীতি ডটকম
উদ্বোধন অনুষ্ঠানে মোহাম্মেত আলি আরমান (ডান থেকে), শেডকি মেরত বারিস, এমপি মোতাহার হোসেন ও বিটিটিআইয়ের চেয়ারম্যান ইফতেখার হোসেনসহ অন্যরা

লালমনিরহাটে বেকারদের কর্মসংস্থান সৃষ্টিতে বিদেশ গমনে উদ্বুদ্ধকরণের লক্ষে বাংলাদেশ-তুর্কি টেকনিক্যাল ইনস্টিটিউটে (বিটিটিআই) এবার যুক্ত হলো ড্রাইভিং, প্লাম্বিং পাইপ ফিটিংস ও ইলেকট্রিক প্রশিক্ষণ কোর্স।

গতকাল শনিবার (১৬ মার্চ) বিকেলে হাতীবান্ধা উপজেলার বড়খাতায় অবস্থিত বিটিটিআইতে এই প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করেন লালমনিরহাট-১ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মোঃ মোতাহার হোসেন।

উদ্বোধনী অনুষ্ঠানে আলোকিত বাংলাদেশ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা এবং বিটিটিআইয়ের চেয়ারম্যান কম্পিউটার প্রকৌশলী ইফতেখার হোসেন মাসুদ বলেন, বেকার সমস্যা সমাধানে কারিগরি শিক্ষার কোনো বিকল্প নেই। বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও জাতীয় বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত শিক্ষার্থীদের বাধ্যতামূলক কারিগরি প্রশিক্ষণ চালু করা উচিত। এ সময় তিনি ইংরেজি এবং অন্য যেকোনো একটি বিদেশি ভাষা শেখানোর প্রতি গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তার্কিশ কো-অপারেশন অ্যান্ড কো-অর্ডিনেশনের (TIKA) বাংলাদেশ প্রতিনিধি শেভকি মেরত বারিস এবং সহকারী প্রতিনিধি মোহাম্মেত আলি আরমান। এছাড়া স্থানীয় বিশেষ ব্যক্তিবর্গ ও প্রশিক্ষণার্থীরাও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, বিটিটিআই প্রশিক্ষণ কেন্দ্রটিতে এরইমধ্যে কম্পিউটার প্রশিক্ষণ ও সেলাইসহ বিভিন্ন ভাষা প্রশিক্ষণ কোর্স চালু রয়েছে।

Ad
Ad
ad
ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

নারায়ণগঞ্জে যুব আন্দোলন নেতা হত্যা: মহাসড়ক অবরোধের ২ ঘণ্টা পর প্রত্যাহার

বৃহস্পতিবার রাতে বন্দরের সালেহনগর এলাকায় ইসলামী যুব আন্দোলনের নেতা বুলবুল আহমেদ খুন হন। ৩৫ বছর বয়সী বুলবুল পাশের শাহী মসজিদ এলাকার রাজা মাস্টারের ছেলে। যে এলাকায় বুলবুলের ওপর হামলার ঘটনা ঘটে, সেটি নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ২১ নম্বর ওয়ার্ডের আওতাধীন।

২১ ঘণ্টা আগে

নারায়ণগঞ্জে যুব আন্দোলন নেতা হত্যা, মহাসড়ক অবরোধ

নারায়ণগঞ্জের বন্দরে ইসলামী যুব আন্দোলনের নেতা বুলবুল আহমেদ হত্যার প্রতিবাদে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেছেন সংগঠনটির নেতা-কর্মীরা।

১ দিন আগে

গ্রিসযাত্রায় ভূমধ্যসাগরে ১১ বাংলাদেশির সলিল সমাধি, নিখোঁজ সুনামগঞ্জের ৬ তরুণ

গত ৩ আগস্ট রাতে ৪২ জন অভিবাসনপ্রত্যাশীকে নিয়ে একটি ইঞ্জিনচালিত নৌকা গ্রিসের উদ্দেশে লিবিয়ার তাবারুক উপকূল থেকে যাত্রা করে। জানা গেছে, নৌকায় থাকা ৪২ জনের মধ্যে ৩৮ জনই বাংলাদেশি।

২ দিন আগে

ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশের অনুষ্ঠানে মাদরাসাশিক্ষার্থীদের বাধা, সংঘর্ষে আহত ৩০

মঙ্গলবার (১৮ আগস্ট) রাত সাড়ে ১১টার দিকে শহরের পশ্চিম মেড্ডা এলাকার পুলিশ লাইন্সের ভেতরে এ ঘটনা ঘটে। আহতদের ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।

৩ দিন আগে