প্রতিবেদক, রাজনীতি ডটকম

তেঁতুলিয়া সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশের চেষ্টা করতে গিয়ে বিজিবির হাতে আটক হয়েছেন নারী-শিশুসহ ৯ বাংলাদেশি। আটকের পর বৃহস্পতিবার বিকেলে তেঁতুলিয়া মডেল থানায় তাদের সোপর্দ করা হয়। পরে সাইদুর রহমান নামে একজনকে আটক রেখে বাকিদের ছেড়ে দেওয়া হয়।
প্রাথমিকভাবে আটকরা হলেন- খানসামা উপজেলার বিঞ্চুপুর গ্রামের মদন দাসের ছেলে রমেশ দাস (৩৮), রমেশের ছেলে পল্লব দাস (১২), সুশীল দাসের ছেলে প্রশান্ত দাস (১০), মদন দাসের ছেলে সুশীল দাস (৩৯), অধীর দাসের মেয়ে পাতলী রাণী দাস (৩৪), অধীকান্ত দাসের মেয়ে আরতী দাস (৩৭), সুশীল দাসের মেয়ে সুবর্ণা দাস (১৮), অলিল দাসের ছেলে পরিমল দাস (২৮) এবং তেঁতুলিয়া উপজেলার ভজনপুর ইউনিয়নের গোলাপদীগছ গ্রামের মৃত. ইসলাম আলীর ছেলে সাইদুর রহমান হনু (৪৪)।
এর আগে বুধবার গভীর রাতে উপজেলার ভজনপুর ইউনিয়নের গোলাপদীগছ এলাকায় নীলফামারী ৫৬ বিজিবির আওতাধীন শুকানী বিওপির টহল দল তাদের আটক করে।
বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শুকানী বিওপির ৬ সদস্যের একটি দল সীমান্ত পিলার ৭৩৯/৪-এস এর বাংলাদেশের অভ্যন্তরে গোলাপদীগছ গ্রাম থেকে ভারতে অনুপ্রবেশ চেষ্টা করা হচ্ছে। খবর পেয়ে ঘটনাস্থল থেকে তাদের আটক করা হয়। পরে ভজনপুর শুকানী বিওপিতে এনে জিজ্ঞাসাবাদ করে দুপুরে তেঁতুলিয়া মডেল থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়। এদের মধ্যে সাইদুর ইসলাম হনু নামের একজন দালাল রয়েছে। সাইদুরের সাহায্যে তারা ভারতে যাওয়ার চেষ্টা করছিলেন।
তেঁতুলিয়া মডেল থানার ওসি সুজয় কুমার রায় বলেন, বৃহস্পতিবার দুপুরে বিজিবি ৯ বাংলাদেশীকে তেঁতুলিয়া থানা পুলিশের কাছে সোপর্দ করে। তারা আতঙ্কিত হয়ে ভারতে যাওয়ার চেষ্টা করছিলেন বলে জানতে পারি। আটককৃতদের পরিবার যোগাযোগ করলে তাদের মধ্যে সাইদুর রহমান হনুকে আটক দেখিয়ে বাকিদের তাদের স্বজনদের কাছে তুলে দেয়া দেয়া হয়েছে। আটককৃত সাইদুর রহমানের বিরুদ্ধে অভিযোগসহ মামলা রয়েছে। এ কারণে তাকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হবে।

নারায়ণগঞ্জের বন্দরে ইসলামী যুব আন্দোলনের নেতা বুলবুল আহমেদ হত্যার প্রতিবাদে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেছেন সংগঠনটির নেতা-কর্মীরা।
১ দিন আগে
গত ৩ আগস্ট রাতে ৪২ জন অভিবাসনপ্রত্যাশীকে নিয়ে একটি ইঞ্জিনচালিত নৌকা গ্রিসের উদ্দেশে লিবিয়ার তাবারুক উপকূল থেকে যাত্রা করে। জানা গেছে, নৌকায় থাকা ৪২ জনের মধ্যে ৩৮ জনই বাংলাদেশি।
২ দিন আগে
মঙ্গলবার (১৮ আগস্ট) রাত সাড়ে ১১টার দিকে শহরের পশ্চিম মেড্ডা এলাকার পুলিশ লাইন্সের ভেতরে এ ঘটনা ঘটে। আহতদের ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।
৩ দিন আগে
আহতদের মধ্যে রয়েছেন রায়পুরা সরকারি কলেজের সাবেক সাধারণ সম্পাদক আমির হোসেন, উপজেলা যুবদল সদস্য রাসেল ভূইয়া, ছাত্রদল নেতা সাইফুল ইসলাম পলাশ, উপজেলা জিয়া মঞ্চের সাধারণ সম্পাদক দ্বীন ইসলাম ও উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ফরিদ উদ্দিন।
৩ দিন আগে