হিলি বন্দরে আমদানি-রপ্তানি ৬ দিন বন্ধ থাকবে

প্রতিবেদক, রাজনীতি ডটকম

পবিত্র ঈদুল ফিতর ও পহেলা বৈশাখ উপলক্ষে দিনাজপুরের হিলি স্থলবন্দরে টানা ৬দিন আমদানি রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে।

এ ছাড়া এ স্থল বন্দরে বন্ধ থাকবে বন্দর অভ্যন্তরীণ সকল প্রকার কার্যক্রম। তবে স্বাভাবিক থাকবে হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে পাসপোর্টধারী যাত্রী পারাপার।

বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২ টায় বিষয়টি নিশ্চিত করেছেন হিলি সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক জামিল হোসেন চলন্ত।

তিনি জানান, ঈদুল ফিতর উপলক্ষে আগামী মঙ্গলবার ৯ এপ্রিল থেকে আগামী ১৪ এপ্রিল রোববার পর্যন্ত ভারত থেকে এ বন্দরে কোন প্রকার পণ্য আমদানি করবেন না আমদানি-রপ্তানিকারকরা। আবার আগামী ১৫ এপ্রিল সোমবার সকাল থেকে পণ্য আমদানি-রপ্তানি যথারীতি শুরু হবে।

এদিকে হিলি ইমিগ্রেশন চেকপোস্ট ওসি শেখ আশরাফুল ইসলাম বলেন, ঈদুল ফিতর উপলক্ষে হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে পাসপোর্ট ধারী যাত্রী পারাপার স্বাভাবিক থাকবে।

Ad
Ad
ad
ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

নারায়ণগঞ্জে যুব আন্দোলন নেতা হত্যা: মহাসড়ক অবরোধের ২ ঘণ্টা পর প্রত্যাহার

বৃহস্পতিবার রাতে বন্দরের সালেহনগর এলাকায় ইসলামী যুব আন্দোলনের নেতা বুলবুল আহমেদ খুন হন। ৩৫ বছর বয়সী বুলবুল পাশের শাহী মসজিদ এলাকার রাজা মাস্টারের ছেলে। যে এলাকায় বুলবুলের ওপর হামলার ঘটনা ঘটে, সেটি নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ২১ নম্বর ওয়ার্ডের আওতাধীন।

২১ ঘণ্টা আগে

নারায়ণগঞ্জে যুব আন্দোলন নেতা হত্যা, মহাসড়ক অবরোধ

নারায়ণগঞ্জের বন্দরে ইসলামী যুব আন্দোলনের নেতা বুলবুল আহমেদ হত্যার প্রতিবাদে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেছেন সংগঠনটির নেতা-কর্মীরা।

১ দিন আগে

গ্রিসযাত্রায় ভূমধ্যসাগরে ১১ বাংলাদেশির সলিল সমাধি, নিখোঁজ সুনামগঞ্জের ৬ তরুণ

গত ৩ আগস্ট রাতে ৪২ জন অভিবাসনপ্রত্যাশীকে নিয়ে একটি ইঞ্জিনচালিত নৌকা গ্রিসের উদ্দেশে লিবিয়ার তাবারুক উপকূল থেকে যাত্রা করে। জানা গেছে, নৌকায় থাকা ৪২ জনের মধ্যে ৩৮ জনই বাংলাদেশি।

২ দিন আগে

ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশের অনুষ্ঠানে মাদরাসাশিক্ষার্থীদের বাধা, সংঘর্ষে আহত ৩০

মঙ্গলবার (১৮ আগস্ট) রাত সাড়ে ১১টার দিকে শহরের পশ্চিম মেড্ডা এলাকার পুলিশ লাইন্সের ভেতরে এ ঘটনা ঘটে। আহতদের ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।

৩ দিন আগে