বৈষম্যবিরোধী আন্দোলনের রংপুরের মুখপাত্র নাহিদকে অব্যাহতি

রংপুর প্রতিনিধি

সম্প্রতি বালু উত্তোলনকে কেন্দ্র করে চাঁদা দাবির অভিযোগ ওঠে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন রংপুর মহানগর কমিটির মুখপাত্র নাহিদ হাসান খন্দকারের বিরুদ্ধে। এ ঘটনায় ৩ দিনের মধ্যে জবাব চেয়ে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয় সংগঠনের পক্ষ থেকে। এর এক সপ্তাহের ব্যবধানে তাকে অব্যাহতি দিলো বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন রংপুর মহানগর শাখা।

রোববার (৯ মার্চ) দিবাগত রাতে তাদের ম্যাসেঞ্জারে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়। অব্যাহতিপত্রের প্রেসবিজ্ঞপ্তিতে সাক্ষর করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন রংপুর মহানগর শাখার আহবায়ক ইমতিয়াজ আহম্মেদ ইমতি ও সদস্যসচিব রহমত আলী। অব্যাহতিপত্রে সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গের কারণ উল্লেখ করা হয়েছে।

এদিকে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন রংপুর মহানগর শাখার মুখপাত্র নাহিদ হাসান খন্দকারের এক লাখ টাকা চাঁদা দাবির একটি ভিডিও ছড়িয়ে পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে। চাঁদা দাবির ২ মিনিট ৪১ সেকেন্ডের এমন একটি ভিডিও ছড়িয়ে পড়ায় বিরূপ মন্তব্য করছেন নেটিজেনরা।

ভিডিওতে দেখা যায়, একটি পুকুর খনন করে বালু উত্তোলন ও পার্ক নির্মাণের বিষয়ে নাহিদ হাসান খন্দকারের সঙ্গে কথা হচ্ছিল অপরপাশে থাকা এক ব্যক্তির। সেখানে অপরপাশে থাকা ব্যক্তিটি নাহিদ হাসানকে উদ্দেশ্য করে বলেন, তুমি যদি বলো সেখানে বালুর ব্যবসা হচ্ছে, তাহলে সেটা বন্ধ করে দেই। এক লাখ টাকা দিতে পারব না, পাঁচ হাজার টাকা দিচ্ছি।

এ সময় নাহিদ হাসান খন্দকার বলেন, ব্যবসা আপনি বন্ধ করবেন কেন, ব্যবসা আপনিই চালান। ভাইয়ের সঙ্গে কথা বলেন। প্রয়োজনে সময় নেন, ভাইয়ের সঙ্গে কথা বলেন।

এ সময় নাহিদ হাসান আরও বলেন, আপনি তো দেখছেন বিষয়টি কোথায় গেছে। ইউএনও-ডিসিকে সামলাতে হচ্ছে। যদি মনে হয় কিছু কমাবেন তাহলে ভাইয়ের সঙ্গে কথা বলেন। আমি চাই না আপনাদের কোনো সমস্যা হোক। জানেন তো সংগঠন চালাতে হলে কী কী করতে হয়।

সে সময় নাহিদ হাসান খন্দকার এক লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ অস্বীকার করেন এবং চ্যালেঞ্জ করে বলেন, কেউ টাকা নেওয়ার বিষয়টি প্রমাণ করতে পারবে না। কেননা আমি এমন কোনো বিষয়ের সঙ্গে জড়িত নই।

এ ব্যাপারে গ্রিন সিটি ইকো পার্কের প্রকল্প ম্যানেজার বেলাল হোসেন বলেন, আমার পার্কে পুকুর তৈরিতে খননকাজ চলছিল। অবৈধ বালু উত্তোলন করছি এমন অভিযোগ করে নাহিদ হাসান আমার কাছে এক লাখ টাকা চাঁদা দাবি করে। চাঁদা দাবি বিষয়ে কল রেকর্ডও আছে। আমি সময়মতো প্রকাশ করব।

এ ঘটনায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন রংপুর মহানগরের পক্ষ থেকে তার কাছে ৩ দিনের মধ্যে জবাব চেয়ে নোটিশ করা হয়।

গত বছরের ২৪ নভেম্বর ঘোষিত কমিটিতে ইউল্যাব শিক্ষার্থী ইমতিয়াজ আহম্মেদ ইমতিকে আহ্বায়ক ও বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রহমত আলীকে সদস্য সচিব করে ৬ মাস মেয়াদি রংপুর মহানগরের ১১২ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি প্রকাশ করা হয়। এতে রংপুর ইনস্টিটিউট অব ইনফরমেশন অ্যান্ড টেকনোলজির শিক্ষার্থী নাহিদ হাসান খন্দকারকে মুখপাত্র করা হয়।

ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

লোহাগাড়ায় নিয়ন্ত্রণ হারিয়ে মাইক্রোবাস খাদে, ৩ যাত্রী নিহত

লোহাগাড়া থানা পুলিশ জানায়, মাইক্রোবাসটি কক্সবাজার থেকে খাগড়াছড়ির দিকে যাচ্ছিল। পথিমধ্যে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে গেলে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়। নিহতদের নাম-পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি।

১২ ঘণ্টা আগে

রূপপুরে লোডিং হচ্ছে প্রথম ইউনিটের জ্বালানি, ৩ মাস পর উৎপাদন

পরমাণু বিদ্যুৎকেন্দ্র থেকে বিদ্যুৎ উৎপাদনের চূড়ান্ত প্রস্তুতির পথে সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ জ্বালানি ইউরেনিয়াম লোডিং, আজ মঙ্গলবার বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম উপস্থিত থেকে যার সূচনা করবেন। সংশ্লিষ্টরা জানিয়েছেন, সবকিছু ঠিক থাকলে আগামী জুলাইয়ের শেষ বা আগস্টের শুরুতে এ কেন্দ্র থেকে পরীক্

১৩ ঘণ্টা আগে

দাদি-ফুপুকে কুপিয়ে হত্যা, রেহাই পায়নি ঠেকাতে আসা প্রতিবেশীও

পুলিশ ও স্থানীয়রা জানান, আকাশ রাতে হঠাৎ করে কোদাল দিয়ে তার দাদি ও ফুপুকে রাহেলাকে কোপাতে শুরু করেন। এ সময় প্রতিবেশী কাবুল ও রিয়াজুলসহ কয়েকজন তাদের বাঁচাতে এগিয়ে যান। আকাশ তাদের ওপরও কোদাল নিয়ে হামলে পড়েন। ঘটনাস্থলেই তিনজন নিহত হন। আকাশ পালিয়ে যান।

১৪ ঘণ্টা আগে

বাংলাবান্ধায় ২৫ হাজার ডলারসহ ভারতীয় নাগরিক আটক

পঞ্চগড়ের বাংলাবান্ধা স্থলবন্দরে ২৪ হাজার ৬০০ ইউএস ডলারসহ এক ভারতীয় নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আজ সোমবার (২৭ এপ্রিল) বাংলাবান্ধা জিরো পয়েন্ট এলাকায় চেকপোস্টে তল্লাশির সময় তাকে আটক করা হয়।

১ দিন আগে