দিনাজপুর প্রতিনিধি

দিনাজপুরের বিরামপুরে রেল ক্রসিং পার হওয়ার সময় ট্রেনের ধাক্কায় একটি পাথরবাহী ট্রাক দুমড়ে-মুচড়ে গেছে। এ দুর্ঘটনায় ওই ট্রাকের চালক ও সহকারী নিহত হয়েছেন। নিহত চালক মাহাবুব হোসেন (৩১) ও তার সহকারী আরিফুল ইসলামের বাড়ি পঞ্চগড় জেলার তেঁতুলিয়া উপজেলার ভোজনপুর এলাকায়।
রোববার (২ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১টার দিকে দিনাজপুরের বিরামপুরের রেলগুমটি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ সময় ট্রাককে ধাক্কা দেয় ঢাকাগামী একতা এক্সপ্রেস।
দুর্ঘটনার পর ওই রেল ক্রসিং ঘিরে দুপাশের সড়কে যান চলাচল বন্ধ হয়ে গেছে। এতে সেখানে পাঁচ থেকে সাত কিলোমিটার সড়কে যানজট দেখা দিয়েছে। আটকা পড়েছে পাঁচ থেকে সাত শ যানবাহন। দুর্ঘটনাকবলিত ট্রাকটি উদ্ধারে কাজ চলছে।
পার্বতীপুর রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফখরুল ইসলাম বলেন, পঞ্চগড় থেকে পাথর বোঝাই একটি ট্রাক ঢাকার পথে যাচ্ছিল। ট্রাকটি বিরামপুরে ওই রেল লাইন অতিক্রম করার সময় একতা এক্সপ্রেস ট্রাকটিকে ধাক্কা দেয়। ট্রাকের চালক দুর্ঘটনাস্থলেই নিহত হন। আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পথে তার সহকারীর মৃত্যু হয়।
ফখরুল ইসলাম আরও বলেন, রেল ক্রসিংয়ে গেটম্যানের অবহেলা ছিল। তদন্ত করে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। আপাতত দুর্ঘটনাকবলিত ট্রাকটি উদ্ধার করে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা চলছে।

প্রাথমিকভাবে এই রুটে বিআরটিসির দুটি বাস চলবে। এর মধ্যে একটি দ্বিতল ও অন্যটি একতলা। কালুরঘাট থেকে পতেঙ্গা পর্যন্ত চলাচল করবে বাস দুটি। ৭৫ আসনের দ্বিতল বাসটির পাশাপাশি থাকছে ৪৫ আসনের একটি একতলা বাস।
২ দিন আগে
রোববার (১৬ আগস্ট) রাত থেকে শুরু হওয়া বৃষ্টি সোমবার সকাল সাড়ে এগারোটা পর্যন্ত থামেনি।
৪ দিন আগে
রংপুর মেট্রোপলিটন কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল কাদের বলেন, দুপুর ১২টার দিকে খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। সেখানে গিয়ে ওই ছাত্রীর মরদেহ উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ রংপুর মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
৪ দিন আগে
কক্সবাজারের মাতামুহুরী উপজেলায় লবণ মাঠে জুতা চুরি নিয়ে বিরোধের জেরে এক গ্রাম্য পশুচিকিৎসককে পিটিয়ে ও কুপিয়ে গুরুতর আহত করার পর হাসপাতালে মৃত্যু হয়েছে। গতকাল শনিবার দিবাগত রাত একটার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
৪ দিন আগে