ঘুমন্ত অবস্থায় সাপের কামড়ে ১ শিক্ষার্থীর মৃত্যু

প্রতিবেদক, রাজনীতি ডটকম

বগুড়ায় শিবগঞ্জ উপজেলায় ঘুমন্ত অবস্থায় সাপের কামড়ে মাইশা আনজুম মৌ (১৭) নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।শনিবার (১৩ জুলাই) দুপুরে শিবগঞ্জ পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শাহীন প্রামাণিক বিষয়টি নিশ্চিত করেন।

নিহত শিক্ষার্থী শিবগঞ্জ পৌর এলাকার তেঘরী মধ্যপাড়ার নির্মাণ শ্রমিক মজনু মিয়ার মেয়ে। তিনি শিবগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় থেকে এবার এসএসসি পাশ করেছিলেন।

মৌয়ের বাবা মজনু মিয়া ও মা নূর নাহার জানান, শুক্রবার (১২ জুলাই) রাতে মৌ ও তার ছোটবোন মোবাশ্বিরা (০৮) রাতে একই খাটে ঘুমিয়ে ছিলেন। পরে রাত ২টার দিকে ঘুমন্ত অবস্থায় মৌয়ের পায়ে সাপ ছোবল দিলে তার চিৎকারে বাড়ির লোকজন জেগে উঠে। পরে দ্রুত শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পৌর কাউন্সিলর জানান, হাসপাতালের চিকিৎসক জানিয়েছেন বিষধর সাপের কামড়ে তার মৃত্যু হয়েছে। মৌ এবার কলেজে ভর্তির জন্য অনলাইনে আবেদন করে ভর্তির প্রতীক্ষায় ছিলেন।

Ad
Ad
ad
ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

নারায়ণগঞ্জে যুব আন্দোলন নেতা হত্যা, মহাসড়ক অবরোধ

নারায়ণগঞ্জের বন্দরে ইসলামী যুব আন্দোলনের নেতা বুলবুল আহমেদ হত্যার প্রতিবাদে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেছেন সংগঠনটির নেতা-কর্মীরা।

১ দিন আগে

গ্রিসযাত্রায় ভূমধ্যসাগরে ১১ বাংলাদেশির সলিল সমাধি, নিখোঁজ সুনামগঞ্জের ৬ তরুণ

গত ৩ আগস্ট রাতে ৪২ জন অভিবাসনপ্রত্যাশীকে নিয়ে একটি ইঞ্জিনচালিত নৌকা গ্রিসের উদ্দেশে লিবিয়ার তাবারুক উপকূল থেকে যাত্রা করে। জানা গেছে, নৌকায় থাকা ৪২ জনের মধ্যে ৩৮ জনই বাংলাদেশি।

২ দিন আগে

ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশের অনুষ্ঠানে মাদরাসাশিক্ষার্থীদের বাধা, সংঘর্ষে আহত ৩০

মঙ্গলবার (১৮ আগস্ট) রাত সাড়ে ১১টার দিকে শহরের পশ্চিম মেড্ডা এলাকার পুলিশ লাইন্সের ভেতরে এ ঘটনা ঘটে। আহতদের ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।

৩ দিন আগে

নরসিংদীতে ইউপি চেয়ারম্যানের সমর্থক ও বিএনপির সংঘর্ষ, আহত ১৫

আহতদের মধ্যে রয়েছেন রায়পুরা সরকারি কলেজের সাবেক সাধারণ সম্পাদক আমির হোসেন, উপজেলা যুবদল সদস্য রাসেল ভূইয়া, ছাত্রদল নেতা সাইফুল ইসলাম পলাশ, উপজেলা জিয়া মঞ্চের সাধারণ সম্পাদক দ্বীন ইসলাম ও উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ফরিদ উদ্দিন।

৩ দিন আগে