সাবেক পানিসম্পদ মন্ত্রী রমেশ চন্দ্র আটক

ঠাকুরগাঁও প্রতিনিধি
রমেশ চন্দ্র সেন। ফাইল ছবি

আওয়ামী লীগের সাবেক এমপি ও সাবেক পানিসম্পদমন্ত্রী ও ঠাকুরগাঁও-১ আসনের সাবেক সংসদ সদস্য রমেশ চন্দ্র সেনকে সাদা পোশাকে একদল পুলিশ সদস্য আটক করে নিয়ে গেছেন বলে অভিযোগ করেছে তার পরিবার। গতকাল শুক্রবার (আগস্ট) রাত ১০টা ৩০ মিনিটে বাড়ি থেকে তুলে নিয়ে যাওয়া হয়।

সাবেক মন্ত্রীর স্ত্রী অঞ্জলি সেন অভিযোগ করে বলেন, সাদা পোশাকে ১০ থেকে ১৫ জনের একটি দল এসে তাকে তুলে নিয়ে যায়। তাকে কোথায় নিয়ে যাওয়া হচ্ছে এ বিষয়ে কিছু জানানো হয়নি।

তিনি জানান, সবার কাছে অস্ত্র ছিল। তারা হাত ধরে জোর করে টেনে নিয়ে চলে যায়। কোথায় নিয়ে যাবেন বারবার জিজ্ঞেস করেছি কিন্তু তারা কিছু বলেনি।

রুহিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. গুলফামুল ইসলাম মণ্ডল বলেন, রাত ১০টা ৩০ মিনিটে রমেশ চন্দ্র সেনের বাসা থেকে ফোন আসে। সেখানে যাওয়ার পর আমি দেখতে পারি যে, ঢাকা হেডকোয়ার্টার থেকে পুলিশ সদস্যরা আসেন এবং রমেশচন্দ্র সেনকে তাদের হেফাজতে নিয়ে যান।

ঠাকুরগাঁও পুলিশ সুপার উত্তম প্রসাদ পাঠকের একাধিকবার মুঠোফোনে ও বার্তা দিয়েও কোনো বক্তব্য পাওয়া যায়নি।

গত ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে ক্ষমতা ছেড়ে ভারতে পালিয়ে যান আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপরই আওয়ামী লীগের এমপি-মন্ত্রীরা গা ঢাকা দেন। এরপর আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানে সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক ও প্রধানমন্ত্রীর সাবেক বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমানকে আটক করা হয়। পরে বিভিন্ন মামলায় তাদের গ্রেপ্তার দেখানো হয়।

Ad
Ad
ad
ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

নারায়ণগঞ্জে যুব আন্দোলন নেতা হত্যা, মহাসড়ক অবরোধ

নারায়ণগঞ্জের বন্দরে ইসলামী যুব আন্দোলনের নেতা বুলবুল আহমেদ হত্যার প্রতিবাদে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেছেন সংগঠনটির নেতা-কর্মীরা।

১ দিন আগে

গ্রিসযাত্রায় ভূমধ্যসাগরে ১১ বাংলাদেশির সলিল সমাধি, নিখোঁজ সুনামগঞ্জের ৬ তরুণ

গত ৩ আগস্ট রাতে ৪২ জন অভিবাসনপ্রত্যাশীকে নিয়ে একটি ইঞ্জিনচালিত নৌকা গ্রিসের উদ্দেশে লিবিয়ার তাবারুক উপকূল থেকে যাত্রা করে। জানা গেছে, নৌকায় থাকা ৪২ জনের মধ্যে ৩৮ জনই বাংলাদেশি।

২ দিন আগে

ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশের অনুষ্ঠানে মাদরাসাশিক্ষার্থীদের বাধা, সংঘর্ষে আহত ৩০

মঙ্গলবার (১৮ আগস্ট) রাত সাড়ে ১১টার দিকে শহরের পশ্চিম মেড্ডা এলাকার পুলিশ লাইন্সের ভেতরে এ ঘটনা ঘটে। আহতদের ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।

৩ দিন আগে

নরসিংদীতে ইউপি চেয়ারম্যানের সমর্থক ও বিএনপির সংঘর্ষ, আহত ১৫

আহতদের মধ্যে রয়েছেন রায়পুরা সরকারি কলেজের সাবেক সাধারণ সম্পাদক আমির হোসেন, উপজেলা যুবদল সদস্য রাসেল ভূইয়া, ছাত্রদল নেতা সাইফুল ইসলাম পলাশ, উপজেলা জিয়া মঞ্চের সাধারণ সম্পাদক দ্বীন ইসলাম ও উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ফরিদ উদ্দিন।

৩ দিন আগে