প্রতিবেদক, রাজনীতি ডটকম

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর থেকে অসংখ্য মানুষকে হত্যা করেছে, গুম করেছে। প্রায় ৬০ লাখ নিরপরাধ মানুষের ওপর মিথ্যা মামলা দিয়েছে। কারাগারে পাঠিয়েছে ৩০ হাজার মানুষকে। এভাবে তারা রাষ্ট্রযন্ত্রকে, অসাংবিধানিকভাবে ব্যবহার করে বাংলাদেশের জনগণের যে আকাক্সক্ষা গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থা সেটি ধ্বংস করে দিয়েছে। কিন্তু আন্দোলন ধমিয়ে রাখতে পারেনি আজকের সমাবেশে হাজার হাজার নেতাকর্মীর উপস্থিতিত সেটি তার প্রমাণ।
বিএনপি মহাসচিব বলেন, আওয়ামী লীগ অতীতে গণতন্ত্রের জন্য সংগ্রাম করলেও আজ তাদের হাতে গণতন্ত্র ধ্বংস হচ্ছে। তারা ৭৫-এ বাকশাল গঠন করে গণতন্ত্রকে ধূলিস্যাৎ করতে চেয়েছিল। কিন্তু তারা তখন পারেনি। এখন ভিন্ন কৌশলে ছদ্মবেশে আবার সে একদলীয় শাসন ব্যবস্থা কায়েম করতে মরিয়া হচ্ছে।
আজ বৃহস্পতিবার (৪ এপ্রিল) বিকেলে ঠাকুরগাঁও শহরের সাধারণ পাঠাগার চত্বরে সদর উপজেলা বিএনপি আয়োজিত এক দোয়া ও ইফতার মাহফিলে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সে যুক্ত ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সাবেক পুলিশের আইজি বেনজির সম্পর্কে ফখরুল বলেন, তিনি ১৭শ’ কোটি টাকা সম্পত্তি তৈরি করেছেন। এরপরও নামে বেনামে হাজার-হাজার কোটি টাকার মালিক। আওয়ামী লীগ এভাবে সমস্ত রাষ্ট্রযন্ত্রকে দুর্নীতিগ্রস্ত করে তাদের ক্ষমতাকে দীর্ঘস্থায়ী করছে।
বিএনপির মহাসচিব বলেন, এ অবৈধ সরকার, যারা জনগণের ভোটে নির্বাচিত হয়নি, যাদের কোনো ম্যান্ডেট নাই তাদের যদি ক্ষমতায় আরও থাকতে দেয়া হয় তাহলে ভয়াবহ পরিণতি হবে দেশের। বর্তমানে গণতন্ত্র ও ভোটের অধিকার প্রতিষ্ঠা করার কোনো বিকল্প নেই। সেজন্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে শক্তিশালী সংগঠন গড়ে তুলে সেই সংগ্রামকে আরও বেশি জোরদার করতে হবে।
ঠাকুরগাঁও সদর বিএনপির সভাপতি আব্দুল হামিদের সভাপতিত্বে সম্মেলনে বক্তব্য দেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক মির্জা ফয়সাল আমীন, অর্থ সম্পাদক শরিফুল ইসলাম, দপ্তর সম্পাদক মামুন-উর-রশিদ প্রমুখ। এর আগে ২৮ অক্টোবরের বিভিন্ন মামলায় কারামুক্ত দলীয় নেতাকর্মীদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান মির্জা ফখরুল।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সুনামগঞ্জ থেকে ছেড়ে আসা অটোরিকশার সঙ্গে সিলেট থেকে ছেড়ে আসা সুনামগঞ্জগামী রিফাত পরিবহন নামের একটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাসের নিচে সিএনজিচালিত অটোরিকশাটি চাপা পড়ে। এসময় ঘটনাস্থলেই দুই যাত্রীর মৃত্যু হয়। ৩ জনকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর ত
১ দিন আগে
কুমিল্লার চান্দিনা উপজেলায় স্বামীর সঙ্গে আত্মীয়ের বাড়িতে যাওয়ার পথে এক গৃহবধূকে রাস্তা থেকে তুলে নিয়ে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। ঘটনার সময় জাতীয় জরুরি সেবার ৯৯৯ নম্বরে স্বামীর কল পেয়ে পুলিশ এসে ওই নারীকে উদ্ধার ও চারজনকে গ্রেপ্তার করে।
১ দিন আগে
বিক্ষোভে অংশ নেওয়া নওশিন জান্নাত নামের এক আন্দোলনকারী বলেন, ‘আমরা রাস্তায় নামতে চাই না, আমরা শুধু আমাদের টাকা ফেরত চাই। এভাবে চলতে থাকলে গ্রাহকদের আস্থা হারাবে ব্যাংক খাত, দেশের অর্থনীতি ক্ষতিগ্রস্ত হবে।’
২ দিন আগে
গত দুদিন ভারী বৃষ্টি না হলেও মাঝে-মধ্যে রোদ উঠেছিল। এতে কৃষকের মনে ক্ষীণ আশার আলো জেগেছিল— হয়তো পরিস্থিতির কিছুটা উন্নতি হবে। কিন্তু সেই আশার গুড়ে বালি।
২ দিন আগে