মধ্যরাতে লালমনিরহাট সীমান্ত দিয়ে ২০ জনকে পুশইন

লালমনিরহাট প্রতিনিধি
লালমনিরহাটের পাটগ্রাম সীমান্ত দিয়ে পুশইনের শিকার নারী ও শিশুরা। ছবি: সংগৃহীত

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার ধবলসূতী গাটিয়ারভিটা সীমান্তে দিয়ে মধ্যরাতে সাত নারী ও চার শিশুকে পুশইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। বর্তমানে তাদের পাটগ্রাম থানা পুলিশের হেফাজতে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী বিজিবি। এ ছাড়া শ্রীরামপুর ইউনিয়নের সীমান্ত দিয়ে আরও ৯ জনকে পুশইনের তথ্য পাওয়া গেছে।

বুধবার (২১ মে) দিবাগত রাত ১২টার দিকে পাটগ্রামের ধবলসূতী গাটিয়ারভিটা সীমান্তে এ ঘটনা ঘটেছে। পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান ১১ জনকে পুলিশের হেফাজতে পাওয়ার তথ্য নিশ্চিত করেছেন।

স্থানীয়রা জানিয়েছেন, বুধবার মধ্যরাত থেকে ভোর পর্যন্ত সময়ে শ্রীরামপুর ইউনিয়নের সীমান্তের কয়েকটি স্থান দিয়ে আরও অন্তত ৯ জনকে পুশইনের তথ্য পাওয়া গেছে। বিজিবি বা পুলিশ আলাদাভাবে তাদের তথ্য নিশ্চিত না করলেও স্থানীয়রা বলছেন, পুশইনের শিকার বাকিরা স্থানীয়দের সঙ্গে মিশে গেছেন।

পুলিশ জানিয়েছে, ধবলসূতী বিওপি ক্যাম্প এলাকার গাটিয়ার ভিটা সীমান্ত দিয়ে বেশকিছু নাগরিককে বাংলাদেশের ভেতরে পায়ে হেঁটে আসতে দেখেন স্থানীয়রা। একপর্যায়ে নতুন বাজার নামক স্থানে ওই নারী ও শিশুরা পৌঁছালে তাদের আটক করে বিজিবিকে খবর দেওয়া হয়ে। পরে বিজিবি তাদের ক্যাম্পে নিয়ে যায়।

৬১ বিজিবির অধীন ধবলসূতি বিওপি ক্যাম্প কমান্ডার নায়েক সুবেদার আব্দুল মতিন বলেন, সীমান্ত পেরিয়ে আসা ব্যক্তিদের পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

পাটগ্রাম থানার ওসি মিজানুর রহমান বলেন, বিজিবি ১১ জনকে আমাদের কাছে হস্তান্তর করেছে। এদের মধ্যে সাতজন নারী ও চারটি শিশু। এরা বিভিন্ন সময়ে অবৈধভাবে বাংলাদেশ থেকে ভারতে গিয়েছিলেন। ওই ১১ জনের বিষয় সার্বিক তথ্য বের করতে কাজ করছে বিজিবি ও পুলিশ। আইনি পদক্ষেপ প্রক্রিয়াধীন।

Ad
Ad
ad
ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

চট্টগ্রামেও ঘুরেছে গোলাপি বাসের চাকা

প্রাথমিকভাবে এই রুটে বিআরটিসির দুটি বাস চলবে। এর মধ্যে একটি দ্বিতল ও অন্যটি একতলা। কালুরঘাট থেকে পতেঙ্গা পর্যন্ত চলাচল করবে বাস দুটি। ৭৫ আসনের দ্বিতল বাসটির পাশাপাশি থাকছে ৪৫ আসনের একটি একতলা বাস।

২ দিন আগে

টানা বৃষ্টিতে ডুবল চট্টগ্রাম, দুর্ভোগ চরমে

রোববার (১৬ আগস্ট) রাত থেকে শুরু হওয়া বৃষ্টি সোমবার সকাল সাড়ে এগারোটা পর্যন্ত থামেনি।

৪ দিন আগে

রংপুরে ছাত্রী নিবাসে শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ, পাশে চিরকুট

রংপুর মেট্রোপলিটন কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল কাদের বলেন, দুপুর ১২টার দিকে খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। সেখানে গিয়ে ওই ছাত্রীর মরদেহ উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ রংপুর মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।

৪ দিন আগে

জুতা চুরি নিয়ে বিরোধে পশুচিকিৎসককে পিটুনি, হাসপাতালে মৃত্যু

কক্সবাজারের মাতামুহুরী উপজেলায় লবণ মাঠে জুতা চুরি নিয়ে বিরোধের জেরে এক গ্রাম্য পশুচিকিৎসককে পিটিয়ে ও কুপিয়ে গুরুতর আহত করার পর হাসপাতালে মৃত্যু হয়েছে। গতকাল শনিবার দিবাগত রাত একটার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

৪ দিন আগে