রৌমারীতে সিএনজি স্ট্যান্ডে চাঁদাবাজি, প্রতিপক্ষের মারধরে আহত ১

রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি

সিএনজিচালিত অটোরিকশা থেকে আদায়কে কেন্দ্র করে প্রতিপক্ষের মারধরে একজন আহত হয়েছেন। পরে দুই পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দিলে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। রোববার দুপুরের দিকে কুড়িগ্রামের রৌমারী উপজেলা মোড়ে সিএনজি স্ট্যান্ডে এ ঘটনাটি ঘটে।

এ নিয়ে স্ট্যান্ডে টানটান উত্তেজনা বিরাজ করছে। পরে ৯৯৯ এ কল করলে পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। রোববার দুপুরের দিকে কুড়িগ্রামের রৌমারী উপজেলা মোড়ে সিএনজি স্ট্যান্ডে এ ঘটনাটি ঘটে।

স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে সিএনজিচালিত অটোরিকশার মালিকদের কাছ থেকে বিভিন্ন অজুহাতে প্রভাবশালি ব্যক্তির ছত্রছায়ায় আব্দুল বাবুল মিয়া, মনির হোসেন, আব্দুর রউফ গাড়ি প্রতি ১৫০ টাকা মাসে ও একজন শ্রমিকের জন্য দৈনিক ৩০ টাকা করে চাঁদা আদায় করতেন। সম্প্রতি নবনির্বাচিত সংসদ সদস্য অ্যাড. বিপ্লব হাসান পলাশ চাঁদা আদায় বন্ধ করে দেন।

এক সপ্তাহ পর সংসদ সদস্যের নিযুক্ত প্রতিনিধি ও তার লোকজন করে আওয়ামী লীগ নেতা মাইদুল ইসলামের সহযোগিতায় ওই সিএনজি স্টেশন দখল করেন এবং নতুন করে কৌশলে চাঁদা আদায় শুরু করেন।

ঘটনার আগে সিএনজির মালিক জাহাঙ্গীরের সঙ্গে মাইদুল ইসলামের লোকজনের চাঁদা আদায়কে কেন্দ্র করে কথা কাটাকাটির এক পর্যায়ে মনির, নুর আলম ও মমিনসহ কয়েকজন জাহাঙ্গীরকে বেধরক মারধর করে। পরে ৯৯৯ এ ফোন দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

সিএনজির মালিক ও আহত জাহাঙ্গীর আলম বলেন, তারা নিয়মিত চাঁদা তোলেন। আজকে চাঁদা আদায়কে কেন্দ্র করে আমাকে মারধর করেছে।

রৌমারী থানার ওসি (তদন্ত) মুশাহেদ খান বলেন, আমরা ৯৯৯ নম্বরে ফোন পেয়ে ঘটনাস্থলে যাই এবং পরিস্থিতি শান্ত করি। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো পক্ষের অভিযোগ পাইনি।

Ad
Ad
ad
ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

নারায়ণগঞ্জে যুব আন্দোলন নেতা হত্যা: মহাসড়ক অবরোধের ২ ঘণ্টা পর প্রত্যাহার

বৃহস্পতিবার রাতে বন্দরের সালেহনগর এলাকায় ইসলামী যুব আন্দোলনের নেতা বুলবুল আহমেদ খুন হন। ৩৫ বছর বয়সী বুলবুল পাশের শাহী মসজিদ এলাকার রাজা মাস্টারের ছেলে। যে এলাকায় বুলবুলের ওপর হামলার ঘটনা ঘটে, সেটি নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ২১ নম্বর ওয়ার্ডের আওতাধীন।

২১ ঘণ্টা আগে

নারায়ণগঞ্জে যুব আন্দোলন নেতা হত্যা, মহাসড়ক অবরোধ

নারায়ণগঞ্জের বন্দরে ইসলামী যুব আন্দোলনের নেতা বুলবুল আহমেদ হত্যার প্রতিবাদে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেছেন সংগঠনটির নেতা-কর্মীরা।

১ দিন আগে

গ্রিসযাত্রায় ভূমধ্যসাগরে ১১ বাংলাদেশির সলিল সমাধি, নিখোঁজ সুনামগঞ্জের ৬ তরুণ

গত ৩ আগস্ট রাতে ৪২ জন অভিবাসনপ্রত্যাশীকে নিয়ে একটি ইঞ্জিনচালিত নৌকা গ্রিসের উদ্দেশে লিবিয়ার তাবারুক উপকূল থেকে যাত্রা করে। জানা গেছে, নৌকায় থাকা ৪২ জনের মধ্যে ৩৮ জনই বাংলাদেশি।

২ দিন আগে

ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশের অনুষ্ঠানে মাদরাসাশিক্ষার্থীদের বাধা, সংঘর্ষে আহত ৩০

মঙ্গলবার (১৮ আগস্ট) রাত সাড়ে ১১টার দিকে শহরের পশ্চিম মেড্ডা এলাকার পুলিশ লাইন্সের ভেতরে এ ঘটনা ঘটে। আহতদের ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।

৩ দিন আগে