বগুড়ার রথযাত্রায় বিদ্যুৎপৃষ্টে গুরুতর আহত দুজন‌কে ঢাকায় স্থানান্তর

প্রতিবেদক, রাজনীতি ডটকম

বগুড়ায় রথযাত্রার সময় বিদ্যুৎপৃষ্টে গুরুতর আহত দুইজন‌কে উন্নত চি‌কিৎসার জন্য ঢাকায় নেয়া হ‌য়ে‌ছে। রোববার (৭ জুলাল) দিবাগত রাত ১২টার দিকে তা‌দের‌কে ঢাকায় পাঠা‌নো হয়।

আহতরা হ‌লেন- বগুড়া সদ‌রের পালপাড়া এলাকার মৃত পাচকু‌ড়ি পা‌লের ছে‌লে শ্রী রঞ্জন পাল (৫২) ও সদ‌রের দত্তবাড়ি এলাকার মৃত ক্ষীরদ চ‌ন্দ্রের ছে‌লে চন্দন দেব (৬৮)। তারা দুজন বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডি‌কেল ক‌লেজ হাসপাতা‌লের আইসিইউতে চি‌কিৎসাধীন ছি‌লেন।

আহতদের ঢাকায় পাঠানোর বিষয়টি নিশ্চিত করে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ও হাসপাতালের উপপরিচালক ডা. আব্দুল ওয়াদুদ বলেন, রোববার আমা‌দের হাসপাতা‌লে মোট ভ‌র্তি হয়েছিল ৩৮ জন। তাদের ম‌ধ্যে দুইজ‌নের অবস্থা ক্রিটিক্যাল ছিল। ফলে তাদের ম‌ধ্যে রঞ্জন পাল‌কে ঢাকা মেডিকেল ক‌লেজ হাসপাতা‌লে এবং চন্দন দেব‌কে শেখ হা‌সিনা বার্ন ইন্স‌টি‌টিউটে ভ‌র্তি করা হ‌য়ে‌ছে।

তি‌নি আরও ব‌লেন, হাসপাতা‌লে ভ‌র্তি হওয়া মোট রোগীর ম‌ধ্যে বর্তমা‌নে ২৮ জন বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ও হাসপাতালে চি‌কিৎসাধীন র‌য়ে‌ছেন। এর ম‌ধ্যে ২২ জন মহিলা এবং ৬ জন পুরুষ। এই রোগীরা শঙ্কামুক্ত। অন্যদের রিলিজ দেওয়া হয়েছে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, রোববার বিকেল ৫টার দিকে শহরের সেউজগাড়ী ইসকন মন্দির থেকে রথযাত্রা বের হয়। সেউজগাড়ী আমতলা এলাকায় পৌঁছালে রথের চূড়াটি সড়কের ওপর দিয়ে যাওয়া উচ্চ ভোল্টেজের বৈদ্যুতিক তারের সংস্পর্শে আসে। রথটি লোহার তৈরি হওয়ার কারণে এতে আগুন ধরে যায়। এ সময় র‌থের ওপরে বসে থাকা এবং নিচে থাকা বহু লোক আহত হন। তাদের উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান‌ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে পাঁচজনকে মৃত ঘোষণা করেন। তারা হলেন- অলোক, আতশি রানী, রঞ্জিতা, নরেশ মোহন্ত ও জ‌লি রানী সাহা।

এই ঘটনায় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট পিএম ইমরুল কায়েসকে প্রধান করে ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে জেলা প্রশাসন। ১০ কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেয়ার নির্দেশ দিয়েছেন জেলা প্রশাসক মো. সাইফুল ইসলাম।

Ad
Ad
ad
ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

নারায়ণগঞ্জে যুব আন্দোলন নেতা হত্যা, মহাসড়ক অবরোধ

নারায়ণগঞ্জের বন্দরে ইসলামী যুব আন্দোলনের নেতা বুলবুল আহমেদ হত্যার প্রতিবাদে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেছেন সংগঠনটির নেতা-কর্মীরা।

১ দিন আগে

গ্রিসযাত্রায় ভূমধ্যসাগরে ১১ বাংলাদেশির সলিল সমাধি, নিখোঁজ সুনামগঞ্জের ৬ তরুণ

গত ৩ আগস্ট রাতে ৪২ জন অভিবাসনপ্রত্যাশীকে নিয়ে একটি ইঞ্জিনচালিত নৌকা গ্রিসের উদ্দেশে লিবিয়ার তাবারুক উপকূল থেকে যাত্রা করে। জানা গেছে, নৌকায় থাকা ৪২ জনের মধ্যে ৩৮ জনই বাংলাদেশি।

২ দিন আগে

ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশের অনুষ্ঠানে মাদরাসাশিক্ষার্থীদের বাধা, সংঘর্ষে আহত ৩০

মঙ্গলবার (১৮ আগস্ট) রাত সাড়ে ১১টার দিকে শহরের পশ্চিম মেড্ডা এলাকার পুলিশ লাইন্সের ভেতরে এ ঘটনা ঘটে। আহতদের ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।

৩ দিন আগে

নরসিংদীতে ইউপি চেয়ারম্যানের সমর্থক ও বিএনপির সংঘর্ষ, আহত ১৫

আহতদের মধ্যে রয়েছেন রায়পুরা সরকারি কলেজের সাবেক সাধারণ সম্পাদক আমির হোসেন, উপজেলা যুবদল সদস্য রাসেল ভূইয়া, ছাত্রদল নেতা সাইফুল ইসলাম পলাশ, উপজেলা জিয়া মঞ্চের সাধারণ সম্পাদক দ্বীন ইসলাম ও উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ফরিদ উদ্দিন।

৩ দিন আগে