গাইবান্ধা প্রতিনিধি

গাইবান্ধার ফুলছড়িতে সুপ্রিম কোর্টের বিচারপতি খুরশীদ আলম সরকারের কাছে ৫০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগে আক্তার হোসেন (৪৫) নামে এক যুবদল নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (১ জানুয়ারি) বিকেলে উপজেলার কালির বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বৃহস্পতিবার সকালে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন ফুলছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার হাফিজুর রহমান।
গ্রেপ্তার আক্তার হোসেন উপজেলার পারুলের চর (চর ফুলছড়ি) এলাকার মৃত মোগরোব আলীর ছেলে। তিনি ফুলছড়ি উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি ও বর্তমানে উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক।
ওসি খন্দকার হাফিজুর রহমান বলেন, “শনিবার দুপুরে উপজেলার কালির বাজার এলাকায় বিচারপতি খুরশিদ আলম সরকারের বাসভবন গাবগাছি হাউজের সামনে আক্তার হোসেন হাঁটাহাঁটি করছিলেন। প্রথমে হোয়াটসঅ্যাপে ৫০ লাখ টাকা চাঁদা দাবি করেন অভিযুক্ত আক্তার হোসেন। পরে সেই টাকা আনতে তিনি গাবগাছি হাউজে যান। পরে স্থানীয়দের সহায়তায় তাকে আটক করে পুলিশে সোপর্দ করেন বিচারপতি। এর আগেও ২০২৪ সালের ৬ আগস্ট বিচারপতির হোয়াটসঅ্যাপের মাধ্যমে একই পরিমাণ চাঁদা দাবি করেছিলেন অভিযুক্ত আক্তার হোসেন।”
তিনি আরো বলেন, “এ ঘটনায় অভিযুক্ত আক্তার হোসেনের বিরুদ্ধে বিচারপতির বাড়ির তত্ত্বাবধায়ক সোহেল রানা থানায় একটি লিখিত অভিযোগ দাখিল করেছেন। আসামিকে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।”
এ ব্যাপারে ফুলছড়ি উপজেলা যুবদলের আহ্বায়ক নজরুল ইসলাম নান্টু বলেন, “দলের নাম ভাঙিয়ে যে কেউ অপরাধ করলে তাকে ছাড় দেওয়া হবে না। এ ঘটনায় আক্তার হোসেনের বিরুদ্ধে দলীয় ফোরামে আলোচনা করে ব্যবস্থা গ্রহণ করা হবে।”
এ বিষয়ে জানতে বিচারপতি মুহাম্মদ খুরশীদ আলম সরকারের সঙ্গে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করলেও তিনি ফোন রিসিভ করেননি।
উল্লেখ্য, হাইকোটের বিচারপতি মুহাম্মদ খুরশীদ আলম সরকার (খুশি) প্রয়াত ডেপুটি স্পিকার অ্যাডভোকেট ফজলে রাব্বীর মেয়েজামাই এবং ফুলছড়ি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফারজানা রাব্বী বুবলীর স্বামী।

প্রাথমিকভাবে এই রুটে বিআরটিসির দুটি বাস চলবে। এর মধ্যে একটি দ্বিতল ও অন্যটি একতলা। কালুরঘাট থেকে পতেঙ্গা পর্যন্ত চলাচল করবে বাস দুটি। ৭৫ আসনের দ্বিতল বাসটির পাশাপাশি থাকছে ৪৫ আসনের একটি একতলা বাস।
২ দিন আগে
রোববার (১৬ আগস্ট) রাত থেকে শুরু হওয়া বৃষ্টি সোমবার সকাল সাড়ে এগারোটা পর্যন্ত থামেনি।
৪ দিন আগে
রংপুর মেট্রোপলিটন কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল কাদের বলেন, দুপুর ১২টার দিকে খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। সেখানে গিয়ে ওই ছাত্রীর মরদেহ উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ রংপুর মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
৪ দিন আগে
কক্সবাজারের মাতামুহুরী উপজেলায় লবণ মাঠে জুতা চুরি নিয়ে বিরোধের জেরে এক গ্রাম্য পশুচিকিৎসককে পিটিয়ে ও কুপিয়ে গুরুতর আহত করার পর হাসপাতালে মৃত্যু হয়েছে। গতকাল শনিবার দিবাগত রাত একটার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
৪ দিন আগে