রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি

কুড়িগ্রামের রৌমারীতে জমি নিয়ে দুপক্ষের বিরোধের জের ধরে এক রক্তক্ষয়ী সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। ঘণ্টাব্যাপী সংঘর্ষে উভয় পক্ষের নারী-পুরুষসহ আহত হয়েছেন অন্তত ১৫ জন। এ ঘটনায় পুলিশ অভিযান চালিয়ে জিজ্ঞাসাবাদের জন্য একজনকে আটক করে থানায় নিয়ে গেছে।
বৃহস্পতিবার (২৪ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে রৌমারী উপজেলার রৌমারী সদর ইউনিয়নের ভুন্দুর চর সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে। সংঘর্ষে নিহত তিনজন হলেন— ফুলবাবু (৪৫), বুলু মিয়া (৬০) ও নুরুল আমিন (৪৫)।
পুলিশ, স্থানীয় ও নিহতদের পরিবার সূত্রে জানা গেছে, উপজেলার রৌমারী সদর ইউনিয়নের ভুন্দুর চর গ্রামের গোলাম শহীদের ছেলে শাহজামাল ও চাচা গোলাম রব্বানীর মধ্যে ১৫ বছর ধরে তিন একর জমি নিয়ে বিরোধ চলে আসছে। এ নিয়ে উভয় পক্ষে কয়েক দফা মারামারি এবং আদালত ও থানায় পালটাপালটি এক ডজন মামলা রয়েছে।
পুলিশ ও স্থানীয়রা বলছেন, বৃহস্পতিবার সকালে বিরোধপূর্ণ ওই জমিতে শাহজামালের ছেলে কাচা ও আরিফ চাষাবাদ করছিলেন। এ সময় গোলাম রব্বানীর পক্ষের লোকজন আপেল, নুর মোহাম্মদ, আ. মজিদসহ ৩০-৪০ জন দেশীয় ধারালো অস্ত্র দা, কুড়াল ও টেঁটা নিয়ে সেখানে গিয়ে আবাদ করতে বাধা দেয়। দুপক্ষের মধ্যে বাগ্বিতণ্ডা একপর্যায়ে সংঘর্ষে রূপ নেয়।
সংঘর্ষে গোলাম শহীদের ছেলে শাহজামালের পক্ষের ফুলবাবু, বুলু মিয়া ও নুরুল আমিন সেখানেই মারা যান। আপেল, নুর মোহাম্মদ, আ. মজিদ, আরিফ, মজনু, আনোয়ার, ফজলুল করিম, ফজলে রহিম, রব্বানী, রহিমসহ অন্তত ১৫ জন আহত হন। রৌমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ফজলুর রহমান শুভ জানিয়েছেন, শারীরিক অবস্থা আশঙ্কাজনক হওয়ায় আপেল ও নুর মোহাম্মদকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে।
রৌমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. নবীউল ইসলাম বলেন, স্বাস্থ্য কমপ্লেক্সে আনার আগেই তিনজনের মৃত্যু হয়েছে। এ ছাড়া দুজনকে ময়মনসিংহে পাঠানো হয়েছে।
খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), সহকারী পুলিশ সুপার ও রৌমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ঘটনাস্থল ও স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেন।
রৌমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফর রহমান বলেন, এ ঘটনায় নিয়মিত হত্যা মামলা হয়েছে। একজনকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে আসা হয়েছে। ঘটনায় জড়িত বাকিদের আটকের চেষ্টা অব্যাহত রয়েছে। সেই সঙ্গে তিনজনের মরদেহ ময়নাতদন্তের জন্য কুড়িগ্রাম মর্গে পাঠানো হয়েছে।

রোববার (১৬ আগস্ট) রাত থেকে শুরু হওয়া বৃষ্টি সোমবার সকাল সাড়ে এগারোটা পর্যন্ত থামেনি।
৩ দিন আগে
রংপুর মেট্রোপলিটন কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল কাদের বলেন, দুপুর ১২টার দিকে খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। সেখানে গিয়ে ওই ছাত্রীর মরদেহ উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ রংপুর মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
৩ দিন আগে
কক্সবাজারের মাতামুহুরী উপজেলায় লবণ মাঠে জুতা চুরি নিয়ে বিরোধের জেরে এক গ্রাম্য পশুচিকিৎসককে পিটিয়ে ও কুপিয়ে গুরুতর আহত করার পর হাসপাতালে মৃত্যু হয়েছে। গতকাল শনিবার দিবাগত রাত একটার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
৩ দিন আগে
কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য আমির হামজা বলেছেন, শান্ত কুষ্টিয়াকে অশান্ত করতেই পূর্বপরিকল্পিতভাবে গণ অধিকার পরিষদের ‘চিহ্নিত সন্ত্রাসীরা’ তার ওপর অতর্কিত হামলা চালিয়েছে। এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে প্রশাসনকে ২৪ ঘণ্টার সময়সীমা বেঁধে দিয়েছেন তিনি।
৪ দিন আগে