প্রতিবেদক, রাজনীতি ডটকম

রংপুরে কোটা সংস্কার আন্দোলনকারীদের সঙ্গে ছাত্রলীগ-যুবলীগ নেতাকর্মীদের ধাওয়া পাল্টাধাওয়া ও সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। রোববার (৪ আগস্ট) দুপুরে নগরীর সিটি বাজারের সামনে এ ঘটনা ঘটে। নিহতদের নাম তাৎক্ষণিক জানা যায়নি। তবে তারা সরকারদলীয় সংগঠনের বলে জানা গেছে।
রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে সর্দার রুমের দায়িত্বে থাকা মিজানুর রহমান জানান, দুপুরে দুজনের মরদেহ নিয়ে আসা হয়েছে। তাদের পরিচয় জানা যায়নি।
প্রত্যক্ষদর্শীরা জানান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ঘোষিত সরকার পতনের এক দফা দাবি আদায়ে সকাল থেকে নগরীর টাউন হলের সামনে সমবেত হতে থাকে ছাত্র-জনতা। আন্দোলনকারীদের সঙ্গে অবস্থান নেয় সরকারবিরোধী সংগঠনগুলো। তাদের মিছিল স্লোগানে প্রকম্পিত হয়ে ওঠে পুরো রংপুর মহানগর। এ সময় আন্দোলনকারীরা প্রধান সড়ক অবরোধ করে সেখানে বিক্ষোভ করেন।
এদিকে দুপুর পৌনে ১২টার দিকে জাহাজ কোম্পানি মোড় এলাকায় অবস্থান নেওয়া সরকারদলীয় সংগঠনের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল বের করলে উত্তেজনা ছড়িয়ে পড়ে। একপর্যায়ে তারা মিছিল নিয়ে টাউন হল অভিমুখে রওনা দেন।
সিটি বাজার এলাকার কাছাকাছি মিছিলটি পৌঁছালে সেখানে আন্দোলনকারীদের সঙ্গে সরকারদলীয় নেতাকর্মীদের ধাওয়া পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। এতে সংঘর্ষে দুজন নিহত হন। এ সময় উভয়পক্ষের বেশ কয়েকজন আহত হয়েছেন। এই খবর ছড়িয়ে পড়লে নগরীর অলিগলিতে অবস্থান নিয়ে আন্দোলরত শিক্ষার্থীরা খণ্ড খণ্ড মিছিল করেন।

নারায়ণগঞ্জের বন্দরে ইসলামী যুব আন্দোলনের নেতা বুলবুল আহমেদ হত্যার প্রতিবাদে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেছেন সংগঠনটির নেতা-কর্মীরা।
১ দিন আগে
গত ৩ আগস্ট রাতে ৪২ জন অভিবাসনপ্রত্যাশীকে নিয়ে একটি ইঞ্জিনচালিত নৌকা গ্রিসের উদ্দেশে লিবিয়ার তাবারুক উপকূল থেকে যাত্রা করে। জানা গেছে, নৌকায় থাকা ৪২ জনের মধ্যে ৩৮ জনই বাংলাদেশি।
২ দিন আগে
মঙ্গলবার (১৮ আগস্ট) রাত সাড়ে ১১টার দিকে শহরের পশ্চিম মেড্ডা এলাকার পুলিশ লাইন্সের ভেতরে এ ঘটনা ঘটে। আহতদের ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।
৩ দিন আগে
আহতদের মধ্যে রয়েছেন রায়পুরা সরকারি কলেজের সাবেক সাধারণ সম্পাদক আমির হোসেন, উপজেলা যুবদল সদস্য রাসেল ভূইয়া, ছাত্রদল নেতা সাইফুল ইসলাম পলাশ, উপজেলা জিয়া মঞ্চের সাধারণ সম্পাদক দ্বীন ইসলাম ও উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ফরিদ উদ্দিন।
৩ দিন আগে