দিনাজপুর প্রতিনিধি

দিনাজপুরে শিশু মিরাজ কাজী (৫) হত্যা মামলায় মমতাজ উদ্দিন নামের এক ব্যক্তিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও ২৫ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ছয়মাসের কারাদণ্ড দিয়েছেন আদালত। রায়ে অপর তিন আসামিকে খালাস দিয়েছে আদালত।
আজ মঙ্গলবার বিকেল সাড়ে ৩ টায় দিনাজপুরের অতিরক্ত জেলা ও দায়রা জজ-২ শ্যাম সুন্দর রায় আদালত এ সিদ্ধান্ত ঘোষণা করেন।
মামলার রায় ঘোষণাকালে আসামি মমতাজ উদ্দিনসহ অন্য আসামিরা আদালতে উপস্থিতি ছিলেন। মামলার অপর তিন আসামি মোস্তাফিজুর রহমান, মর্জিনা বেগম ও জেসমিন আরা রুবিকে খালাস প্রদান করা হয়েছে।
মঙ্গলবার দিনাজপুর কোর্ট পুলিশ পরিদর্শক এ কে এম লিয়াকত আলী সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন।
এ মামলায় বাদী পক্ষে আইনজীবী ছিলেন এ পি পি মোস্তাফিজুর রহমান। আসামি পক্ষে মামলা পরিচালনা করেন অ্যাডভোকেট দেবল চন্দ্র সরকার।
মামলা সূত্রে জানা গেছে, বিগত ২০১৮ সালের ৮ জুলাই দুপুরে জেলার ফুলবাড়ী উপজেলায় পাঁচবছর বয়সী শিশু মিরাজ কাজী বাড়ি থেকে বের হয়ে ফিরে না আসায় তাকে খোঁজাখুঁজি শুরু করে। একপর্যায়ে পরদিন ৯ জুলাই সকালে অভিযুক্ত মমতাজ উদ্দিনের দেখানো ডোবা থেকে শিশু মিরাজের মরদেহ উদ্ধার করা হয়।
বিষয়টি ফুলবাড়ী থানা পুলিশকে অবগত করা হলে পুলিশ অভিযুক্ত মমতাজ উদ্দিনকে গ্রেফতার করে থানায় নিয়ে যায়। এ ঘটনায় ২০১৮ সালের ৯ জুলাই বেলা ১১ টায় শিশু মিরাজ কাজীর পিতা মাহবুবুর রহমান কাজী বাদী হয়ে ফুলবাড়ী থানায় প্রধান অভিযুক্ত মমতাজ উদ্দিনসহ চারজনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন।
সাক্ষ্য-প্রমাণ উপস্থাপন ও শুনানি শেষে বিচারক দিনাজপুরের অতিরক্ত জেলা ও দায়রা জজ-২ শ্যাম সুন্দর রায় আজ এ মামলার রায় ঘোষণা করেন। বিচারক রায়ে আসামি মমতাজ উদ্দিনকে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও ২৫ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ছয়মাসের কারাদণ্ড প্রদান করেন। রায়ে অপর তিন আসামিকে খালাস দিয়েছে আদালত।

বৃহস্পতিবার রাতে বন্দরের সালেহনগর এলাকায় ইসলামী যুব আন্দোলনের নেতা বুলবুল আহমেদ খুন হন। ৩৫ বছর বয়সী বুলবুল পাশের শাহী মসজিদ এলাকার রাজা মাস্টারের ছেলে। যে এলাকায় বুলবুলের ওপর হামলার ঘটনা ঘটে, সেটি নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ২১ নম্বর ওয়ার্ডের আওতাধীন।
২১ ঘণ্টা আগে
নারায়ণগঞ্জের বন্দরে ইসলামী যুব আন্দোলনের নেতা বুলবুল আহমেদ হত্যার প্রতিবাদে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেছেন সংগঠনটির নেতা-কর্মীরা।
১ দিন আগে
গত ৩ আগস্ট রাতে ৪২ জন অভিবাসনপ্রত্যাশীকে নিয়ে একটি ইঞ্জিনচালিত নৌকা গ্রিসের উদ্দেশে লিবিয়ার তাবারুক উপকূল থেকে যাত্রা করে। জানা গেছে, নৌকায় থাকা ৪২ জনের মধ্যে ৩৮ জনই বাংলাদেশি।
২ দিন আগে
মঙ্গলবার (১৮ আগস্ট) রাত সাড়ে ১১টার দিকে শহরের পশ্চিম মেড্ডা এলাকার পুলিশ লাইন্সের ভেতরে এ ঘটনা ঘটে। আহতদের ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।
৩ দিন আগে