তথ্য চাওয়ায় সাংবাদিককে বের করে দিলেন কৃষি কর্মকর্তা

রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি
রৌমারী উপজেলা কৃষি কর্মকর্তার কার্যালয়। ছবি: সংগৃহীত

কৃষি কর্মকর্তার কাছে তথ্য চাওয়ায় এক সাংবাদিককে অফিস কক্ষ থেকে বের করে দেওয়ার অভিযোগ উঠেছে কুড়িগ্রামের রৌমারী উপজেলা কৃষি কর্মকর্তা মো. কাইয়ুম চৌধুরীর বিরুদ্ধে। তবে ওই কর্মকর্তা অভিযোগ অস্বীকার করে বলেছেন, তিনি কেবল একটু জোরে কথা বলেছেন।

বৃহস্পতিবার (১৯ জুন) দুপুরে উপজেলা কৃষি কর্মকর্তার কার্যালয়ে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী সাংবাদিক মো. মাসুদ রানা দৈনিক ইত্তেফাকের রৌমারী উপজেলা সংবাদদাতা।

মাসুদ রানা জানান, ২০২৪-২৫ অর্থবছরের এসএসিপি প্রকল্প, পাটনার প্রকল্প ও চর প্রকল্পের প্রদর্শনী-বরাদ্দ এবং পারিবারিক পুষ্টিবাগান প্রকল্পের বরাদ্দ-বীজের তালিকা সম্পর্কে জানতে বৃহস্পতিবার দুপুরে উপজেলা কৃষি কর্মকর্তার কক্ষে যান তিনি। প্রকল্পগুলোর কথা তুললেও ওই কর্মকর্তা কোনো কথা শোনেননি এবং কোনো ধরনের তথ্য দিতে পারবেন না বলে জানান।

মাসুদ রানা বলেন, কৃষি কর্মকর্তা কোনো কথা না শুনেই উত্তেজিত হয়ে পড়েন। বলেন, ‘আপনারা সবাই আমকে পাগল পাইছেন। কিছুক্ষণ আগেও কয়েকজন আমার সঙ্গে ঝগড়া করতে আসছিল। আপনি কেন আসছেন? রুম থেকে চলে যান। আমি কাউকে তথ্য দিতে পারব না। পারলে জেলার সঙ্গে কথা বলেন।’ তার এমন কথা শুনে আমি বেরিয়ে আসি।

এর আগে অই কর্মকর্তার কাছে তথ্য জানতে গিয়েছিলেন রৌমারী মডেল প্রেস ক্লাবের সভাপতি মো. সাইফুল ইসলাম ও মো. আব্দুল খালেক। তারা জানান, ২০২৪-২৫ অর্থবছরে কৃষকের প্রণোদনার তালিকায় স্বজনপ্রীতির অভিযোগ করলে কৃষি কর্মকর্তা তথ্য না দিয়ে তাদের ওপর রেগে ওঠেন। তথ্য অধিকার আইনে আবেদন না করলে তথ্য দিতে পারবেন না বলে জানান।

রৌমারী উপজেলার আরও কয়েকজন সাংবাদিকও কৃষি কর্মকর্তার বিরুদ্ধে তথ্য না দেওয়ার অভিযোগ করেছেন। তারা বলছেন, ওই কর্মকর্তা নিজের ইচ্ছামতো পছন্দের মানুষ দিয়ে প্রকল্পের কাজগুলো করান বলেই এ সংক্রান্ত তথ্য চাইতে গেলে তিনি তথ্য না অনেক হয়রানি করেন। দৈনিক কালবেলার প্রতিনিধি মো. সাখায়াত হোসেনের অভিযোগ, তথ্য অধিকার আইনে আবেদন করেও তিনি ওই কর্মকর্তার কাছে তথ্য পাননি।

উপজেলা কৃষি কার্যালয়ের এক স্টাফ নাম প্রকাশ না করার শর্তে বলেন, সাংবাদিক মাসুদ রানা স্যারের (কৃষি কর্মকর্তা) রুমে যাওয়ার আগে আরও কয়েকজন সাংবাদিক সেখানে গিয়েছিলেন। তাদের সঙ্গে কথা বলতে গিয়েই স্যার রেগে যান। স্যার সেই রাগ সাংবাদিক মাসুদ রানার ওপর দেখিয়েছেন। স্যার (কৃষি কর্মকর্তা) মাঝে মাঝে সাংবাদিকদের সঙ্গে এমন আচরণ করেন। এটা ঠিক না।

অভিযুক্ত কৃষি কর্মকর্তা মো. কাইয়ুম চৌধুরী বলেন, তার (মাসুদ রানা) আগে আরও কয়েকজন সাংবাদিক এসেছিলেন, তারা খুব খারাপ আচরণ করেছিলেন আমার সঙ্গে। এসব নিয়ে মানসিকভাবে একটু বিপর্যস্ত ছিলাম। এরপর ওই সাংবাদিক (মাসুদ রানা) এলে তার সঙ্গে শুধু একটু জোরে কথা বলেছি। কোনো খারাপ আচরণ করিনি।

এ বিষয়ে জানতে চাইলে রৌমারীর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উজ্জল কুমার হালদার বলেন, বিষয়টি নিয়ে আমি কিছুই জানি না। খোঁজ-খবর নিয়ে দেখছি।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামার বাড়ি কুড়িগ্রামের উপপরিচালক মো. আব্দুল আল মামুন বলেন, সাংবাদিক তথ্য নেবেন, তিনি তথ্য দেবেন। তিনি (কৃষি কর্মকর্তা) দুর্ব্যবহার করবেন কেন? দুর্ব্যবহার করার সুযোগ নেই। আমি বিষয়টি নিয়ে তার সঙ্গে কথা বলব।

Ad
Ad
ad
ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

টানা বৃষ্টিতে ডুবল চট্টগ্রাম, দুর্ভোগ চরমে

রোববার (১৬ আগস্ট) রাত থেকে শুরু হওয়া বৃষ্টি সোমবার সকাল সাড়ে এগারোটা পর্যন্ত থামেনি।

৩ দিন আগে

রংপুরে ছাত্রী নিবাসে শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ, পাশে চিরকুট

রংপুর মেট্রোপলিটন কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল কাদের বলেন, দুপুর ১২টার দিকে খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। সেখানে গিয়ে ওই ছাত্রীর মরদেহ উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ রংপুর মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।

৪ দিন আগে

জুতা চুরি নিয়ে বিরোধে পশুচিকিৎসককে পিটুনি, হাসপাতালে মৃত্যু

কক্সবাজারের মাতামুহুরী উপজেলায় লবণ মাঠে জুতা চুরি নিয়ে বিরোধের জেরে এক গ্রাম্য পশুচিকিৎসককে পিটিয়ে ও কুপিয়ে গুরুতর আহত করার পর হাসপাতালে মৃত্যু হয়েছে। গতকাল শনিবার দিবাগত রাত একটার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

৪ দিন আগে

গণ অধিকার পরিষদের চিহ্নিত সন্ত্রাসীরা হামলা চালিয়েছে: আমির হামজা

কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য আমির হামজা বলেছেন, শান্ত কুষ্টিয়াকে অশান্ত করতেই পূর্বপরিকল্পিতভাবে গণ অধিকার পরিষদের ‘চিহ্নিত সন্ত্রাসীরা’ তার ওপর অতর্কিত হামলা চালিয়েছে। এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে প্রশাসনকে ২৪ ঘণ্টার সময়সীমা বেঁধে দিয়েছেন তিনি।

৪ দিন আগে