রাজশাহী ব্যুরো

রাজশাহীতে জমি নিয়ে বিরোধের জেরে শ্যালকের হাসুয়ার কোপে রুহুল আমিন (৪০) নামে একজন নিহত হয়েছেন। আজ শনিবার সকালে নগরীর উত্তর নওদাপাড়া কালুরমোড় এলাকায় জমি মাপার সময় এ ঘটনা ঘটে। ঘটনার পর অভিযুক্ত শ্যালক মিন্টু (৩৫) পালিয়ে গেছেন।
নিহত রুহুল আমিন নগরীর শাহমখদুম থানার কালুর মোড় এলাকার নজরুল ইসলামের ছেলে।
শাহমখদুম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুমা মোস্তারী এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, শনিবার সকালে উভয় পক্ষ বিরোধপূর্ণ একটি জমি পরিমাপের জন্য সেখানে অবস্থান করছিল। এসময় শ্যালক মিন্টু হাসুয়া দিয়ে কোপ দিলে রুহুল আমিন মাটিতে লুটিয়ে পড়েন। পরে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ওসি আরও বলেন, জমি নিয়ে বিরোধের জেরে দুলাভাই নিহত হয়েছেন। আসামিকে ধরতে কাজ করছে পুলিশ। তাকে গ্রেফতার করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। এ ঘটনায় থানায় একটি মামলার প্রস্তুতি চলছে। আইনগত ব্যবস্থা শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

মঙ্গলবার (১৮ আগস্ট) রাত সাড়ে ১১টার দিকে শহরের পশ্চিম মেড্ডা এলাকার পুলিশ লাইন্সের ভেতরে এ ঘটনা ঘটে। আহতদের ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।
২ দিন আগে
আহতদের মধ্যে রয়েছেন রায়পুরা সরকারি কলেজের সাবেক সাধারণ সম্পাদক আমির হোসেন, উপজেলা যুবদল সদস্য রাসেল ভূইয়া, ছাত্রদল নেতা সাইফুল ইসলাম পলাশ, উপজেলা জিয়া মঞ্চের সাধারণ সম্পাদক দ্বীন ইসলাম ও উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ফরিদ উদ্দিন।
৩ দিন আগে
হাইওয়ে পুলিশের তথ্য অনুযায়ী, ঢাকার যাত্রাবাড়ী থেকে চট্টগ্রাম সিটি গেট পর্যন্ত প্রায় ২৫০ কিলোমিটার মহাসড়ককে এআই নজরদারির আওতায় আনা হয়েছে। এ জন্য মহাসড়কের ৪৯০টি পয়েন্টে স্থাপন করা হয়েছে ১ হাজার ৪২৭টি ক্যামেরা।
৩ দিন আগে
প্রাথমিকভাবে এই রুটে বিআরটিসির দুটি বাস চলবে। এর মধ্যে একটি দ্বিতল ও অন্যটি একতলা। কালুরঘাট থেকে পতেঙ্গা পর্যন্ত চলাচল করবে বাস দুটি। ৭৫ আসনের দ্বিতল বাসটির পাশাপাশি থাকছে ৪৫ আসনের একটি একতলা বাস।
৩ দিন আগে