বারসিকের গবেষণা

রাজশাহীতে নিষিদ্ধ বালাইনাশকে ক্ষতিগ্রস্ত ৬৮ শতাংশ মানুষ

রাজশাহী ব্যুরো

নিষিদ্ধ বালাইনাশকের ব্যবহারে রাজশাহীর শতকরা ৬৮ শতাংশ মানুষ স্বাস্থ্যঝুঁকিতে পড়েছে বলে জানিয়েছে বেসরকারি গবেষণা সংস্থা বারসিক। আজ বুধবার বেলা সাড়ে ১১টায় রাজশাহী নগরীর জিরোপয়েন্ট এলাকার একটি রেস্তোরাঁয় আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।

সংবাদ সম্মেলনে বলা হয়, ‘জনস্বাস্থ্য ও পরিবেশের ওপর কীটনাশকের ক্ষতিকর প্রভাব’ শীর্ষক অনুসন্ধানমূলক গবেষণায় রাজশাহীর ৮টি জেলার ১৯টি গ্রামে মাঠ পর্যায়ের তথ্য সংগ্রহ করা হয়েছে। এতে দেখা গেছে, এসব এলাকায় ব্যবহৃত অধিকাংশ কীটনাশক নিষিদ্ধ হলেও কৃষকেরা তা জানেন না। গবেষণায় দেখা যায়, শতকরা ৯৩.৩৭ শতাংশ ব্যবহারকারী জানেন না তারা যে কীটনাশক ব্যবহার করছেন তা নিষিদ্ধ ও বিপজ্জনক।

বারসিক আরও জানায়, বাজারে অনায়াসে এসব নিষিদ্ধ বালাইনাশক পাওয়া যাচ্ছে, কিন্তু তা নিয়ন্ত্রণে সরকারের কার্যকর তদারকি নেই। গবেষণায় আত্মহত্যার প্রবণতা বাড়ার বিষয়টিও উঠে এসেছে।

আয়োজকেরা বলেন, “নিষিদ্ধ কীটনাশকের ব্যবহার কঠোরভাবে বন্ধ করতে হবে। আইন প্রয়োগ জোরদার করতে হবে এবং কীটনাশকজনিত স্বাস্থ্যঝুঁকির তথ্য নিবন্ধনের আওতায় আনতে হবে।”

তাঁরা আরও জানান, কীটনাশকের কারণে ক্ষতিগ্রস্তদের জন্য ক্ষতিপূরণ তহবিল গঠনের দাবি জানানো হবে এবং শিগগিরই এসব বিষয়ে সরকারের উচ্চ পর্যায়ে আলোচনা করা হবে।

Ad
Ad
ad
ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

টানা বৃষ্টিতে ডুবল চট্টগ্রাম, দুর্ভোগ চরমে

রোববার (১৬ আগস্ট) রাত থেকে শুরু হওয়া বৃষ্টি সোমবার সকাল সাড়ে এগারোটা পর্যন্ত থামেনি।

৩ দিন আগে

রংপুরে ছাত্রী নিবাসে শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ, পাশে চিরকুট

রংপুর মেট্রোপলিটন কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল কাদের বলেন, দুপুর ১২টার দিকে খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। সেখানে গিয়ে ওই ছাত্রীর মরদেহ উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ রংপুর মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।

৩ দিন আগে

জুতা চুরি নিয়ে বিরোধে পশুচিকিৎসককে পিটুনি, হাসপাতালে মৃত্যু

কক্সবাজারের মাতামুহুরী উপজেলায় লবণ মাঠে জুতা চুরি নিয়ে বিরোধের জেরে এক গ্রাম্য পশুচিকিৎসককে পিটিয়ে ও কুপিয়ে গুরুতর আহত করার পর হাসপাতালে মৃত্যু হয়েছে। গতকাল শনিবার দিবাগত রাত একটার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

৩ দিন আগে

গণ অধিকার পরিষদের চিহ্নিত সন্ত্রাসীরা হামলা চালিয়েছে: আমির হামজা

কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য আমির হামজা বলেছেন, শান্ত কুষ্টিয়াকে অশান্ত করতেই পূর্বপরিকল্পিতভাবে গণ অধিকার পরিষদের ‘চিহ্নিত সন্ত্রাসীরা’ তার ওপর অতর্কিত হামলা চালিয়েছে। এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে প্রশাসনকে ২৪ ঘণ্টার সময়সীমা বেঁধে দিয়েছেন তিনি।

৩ দিন আগে