রাজশাহী ব্যুরো

বর্ণাঢ্য আয়োজনে রাজশাহীতে আন্তর্জাতিক শব্দ সচেতনতা দিবস-২০২৫ উদযাপিত হয়েছে। দিবসটি উপলক্ষে আজ বুধবার সকালে পরিবেশ অধিদপ্তরের রাজশাহী বিভাগীয় ও জেলা অফিস এক বর্ণাঢ্য র্যালি বের করে। র্যালিটি বিভাগীয় কমিশনার কার্যালয় থেকে বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে গিয়ে শেষ হয়।
র্যালি শেষে বেলুন-ফেস্টুন উড়িয়ে দিবসটির শুভ উদ্বোধন করেন বিভাগীয় কমিশনার খোন্দকার আজিম আহমেদ। এরপর ‘আর নয় শব্দ দূষণ, চাই সুস্থ জীবন’- এ প্রতিপাদ্যকে সামনে রেখে বিভাগীয় কমিশনার কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয় এক আলোচনা সভা।
সভায় প্রধান অতিথির বক্তৃতায় বিভাগীয় কমিশনার বলেন, আজকের দিবসের উদ্দেশ্য হলো শব্দ দূষণ যাতে না হয়। মহানগরীর লক্ষ্মীপুরে কোলাহল বেশি থাকলেও রাজশাহীতে তেমন শব্দ দূষণ নেই। সেখানে হর্ন বাজায় শুধু অ্যাম্বুলেন্স। মহাসড়কে বাস, ট্রাক, অ্যাম্বুলেন্স ও ফায়ার সার্ভিসের হর্ন দেওয়া হয় মানুষকে সতর্ক করার জন্য। অ্যাম্বুলেন্সের হর্নে কোনো শব্দ দূষণ হয় না। রেলের হনের্র মতো কিছু কিছু শব্দ অভ্যাস হয়ে যাবে তবে রাজশাহীতে আমাদের আপাতত কোনো সমস্যা নেই।
ঢাকার সঙ্গে তুলনা করতে গিয়ে তিনি বলেন, ঢাকার বিভিন্ন জায়গায় যে পরিমাণ শব্দ দূষণ হয় সে তুলনায় রাজশাহীতে তেমন শব্দ দূষণ নেই। রাজশাহী শান্তির শহর।
তিনি আরও বলেন, ইয়ারপডের মাধ্যমে আস্তে আস্তে আমাদের কান শেষ হয়ে যাবে, এটা ঠেকানো যাবে না। যুবক ছেলেরা হয়তো বুঝতে পারছে না, তারা ভাবছে কিছুই হবে না। বিভিন্ন কনসার্টে বা অনুষ্ঠানে মাইকের উচ্চ শব্দে কান ফেটে যাওয়ার উপক্রম হয়।
নগরীর রেলগেটে নির্মিতব্য ফ্লাইওভার এর কারণে সৃষ্ট যানজট ও শব্দ দূষণ প্রসঙ্গে এক শিক্ষার্থীর প্রশ্নের জবাবে তিনি বলেন, রেলগেটে পারাপার হতে অনেক সময় লাগে। এখানে সমস্যা রয়েছে। নগরবাসীকে আরও কিছুদিন কষ্ট করে অপেক্ষা করতে হবে। এ নির্মাণ কাজ সম্পন্ন হতে কিছুদিন সময় লাগবে।
পরিবেশ অধিদপ্তরের রাজশাহী বিভাগীয় কার্যালয়ের পরিচালক মুহা. আহসান হাবিবের সভাপতিত্বে রাজশাহী মেডিকেল কলেজের সহযোগী অধ্যাপক ডা. সুব্রত ঘোষ দিবসের প্রতিপাদ্যের উপর আলোচনা করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী রেঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ আফরুজুল হক টুটুল ও অতিরিক্ত জেলা প্রশাসক টুকটুক তালুকদার। বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীরা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

রাজধানীর যাত্রাবাড়ী থানার সামনে ককটেল বিস্ফোরণের ঘটনায় আওয়ামী লীগের এক নেতাসহ চারজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মো. রায়হান উদ্দিন, রাসেল খান, আলা উদ্দিন ও আব্দুল্লাহ। তাঁদের কাছ থেকে চারটি অবিস্ফোরিত ককটেল উদ্ধারের কথা জানিয়েছে ডিবি।
৬ ঘণ্টা আগে
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বিকেল সাড়ে তিনটার দিকে কোটবাড়ীর বাসা থেকে মায়ের আইফোন নিয়ে বন্ধুদের সঙ্গে ছবি তুলতে বেরিয়েছিল অপ্রতীম। এরপর সে আর বাড়ি ফেরেনি। বিভিন্ন স্থানে খোঁজাখুঁজির পর কোনো সন্ধান না পেয়ে ওই দিনই সদর দক্ষিণ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন তার বাবা কে এম ফিরোজ শাহরিয়ার।
৭ ঘণ্টা আগে
মায়ের আইফোন নিয়ে বন্ধুদের সঙ্গে ছবি তুলতে বেরিয়ে নিখোঁজ হয় ১৩ বছর বয়সী অপ্রতীম। শনিবার দুপুরে কুমিল্লার কোটবাড়ি এলাকার দক্ষিণ মোড়ের দক্ষিণ পাশের সানন্দা এলাকার একটি জঙ্গল থেকে তার লাশ উদ্ধার করা হয়। তার মাথায় গুরুতর আঘাতের চিহ্ন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
৭ ঘণ্টা আগে
পুলিশ ও স্থানীয়রা জানায়, বরগুনার তালতলী থেকে ৩৫ জন যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশ্যে যাচ্ছিল ইমরান ট্রাভেলসের বাসটি। রাত পৌনে ১২টার দিকে ধলু গাজীর মোড় এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি অটোরিকশার সঙ্গে বাসটির সংঘর্ষ হয়। এতে নিয়ন্ত্রণ হারিয়ে সেটাকে চাপা দিয়ে বাসটি সড়কের পাশের খাদে পড়ে যায়।
১০ ঘণ্টা আগে