রাজশাহী ব্যুরো

যাত্রী খাতে অতিরিক্ত লোকসান, কোচ, চালক, ইঞ্জিন ও জনবল সংকটসহ বিভিন্ন কারণ দেখিয়ে গত দেড় যুগে পশ্চিমাঞ্চল রেলওয়ের ২৩টি ট্রেন বন্ধ করা হয়। এতে এসব ট্রেনে যাতায়াতকারী হাজারও যাত্রী পোহাচ্ছেন সীমাহীন দুর্ভোগ। শুধু কী তাই, একই অজুহাতে ৫৪টি স্টেশনও বন্ধ হয়েছে। যা নিয়ে যাত্রীদের ক্ষোভ থাকলেও সেগুলো চালু করার বিষয়ে তেমন উদ্যোগ নেই।
পশ্চিমাঞ্চল রেলওয়ের সহকারী চিফ অপারেটিং সুপারিনটেনডেন্ট আব্দুল আওয়াল স্বাক্ষরিত গত ২৮ সেপ্টেম্বর এক অফিস আদেশে ট্রেন বন্ধের বিষয়টি নিশ্চিত করা হয়। বাংলাদেশ রেলওয়ের পরিচালকের (পরিবহন) কাছে ওই প্রতিবেদন পাঠানো হয়েছে। যা সম্প্রতি প্রকাশ করা হয়।
প্রতিবেদনে জানানো হয়, নানাবিধ সংকটে ২০০৬ থেকে ২০২৪ সাল পর্যন্ত ১৮ বছরে ২৩টি ট্রেন বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। সর্বশেষ গত ১৫ আগস্ট সিরাজগঞ্জ-ঢাকা রুটের সিরাজগঞ্জ এক্সপ্রেস বন্ধ হয় সিরাজগঞ্জ বাজার স্টেশন ভাঙচুর ও অগ্নিসংযোগের কারণে। এর আগে ২০০৬ সালের ১২ মে ইঞ্জিন ও জনবল সংকটে লালমনিরহাট-বুড়িমারী-লালমনিরহাট রুটের লোকাল ট্রেনটি বন্ধ হয়ে যায়। এরপর ২০০৯ সালের ১ ডিসেম্বর পার্বতীপুর-বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম রুটের একটি এবং লালমনিরহাট-পার্বতীপুর রুটের একটি লোকাল ট্রেন কোচ, ইঞ্জিন ও জনবল সংকটে বন্ধ করা হয়। একই কারণে ২০১০ সালের ১৬ মে বন্ধ হয় লালমনিরহাট-পার্বতীপুর ও লালমনিরহাট-বুড়িমারী রুটের আরও দুটি লোকাল ট্রেন। ২০১১ সালের ১৫ মার্চ পার্বতীপুর-বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম রুটের একটি ও ২০১১ সালের ১ জুলাই লালমনিরহাট-পার্বতীপুর রুটের আরও দুটি লোকাল ট্রেন বন্ধ হয় একই কারণে।
ইঞ্জিন, কোচ ও জনবল সংকটে ২০১২ সালে সর্বোচ্চ আটটি ট্রেন বন্ধ করা হয়। ওই বছরের ১৮ ডিসেম্বর লালমনিরহাট-সান্তাহার রুটের একটি, গোয়ালন্দঘাট-রাজবাড়ী রুটের একটি, রাজবাড়ী-ঈশ্বরদী রুটের একটি, পার্বতীপুর-চিলাহাটি রুটের একটি, পার্বতীপুর-ঈশ্বরদী রুটের একটি ও ঈশ্বরদী-রাজবাড়ী রুটের একটি করে ট্রেন বন্ধ হয়ে গেছে। আট বছর পর ২০২০ সালের ২৪ মার্চ পার্বতীপুর-রমনাবাজার-তিস্তা-রমনাবাজার-পার্বতীপুর রুটের একটি লোকাল এবং পার্বতীপুর-বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম রুটের পঞ্চগড় কমিউটার ট্রেন দুটি বন্ধ হয় মেরামতের জন্য। তারপর আর এই ট্রেন দুটি চালু হয়নি।
সান্তাহার-বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম রুটে চলাচলকারী উত্তরবঙ্গ মেইল ট্রেনটি বন্ধ হয়ে যায় ২০২১ সালের ১৯ আগস্ট। মেরামতের জন্য ২০২৩ সালের ১৮ জুন বন্ধ হয়ে যায় লালমনিরহাট-পার্বতীপুর রুটের রংপুর কমিউটার। ওই বছরের ১৪ ডিসেম্বর নাশকতা এড়াতে ঈশ্বরদী-রাজশাহী-ঈশ্বরদী রুটের একটি লোকাল এবং আয় কম হওয়ায় ২২ ডিসেম্বর পার্বতীপুর-রাজশাহী-পার্বতীপুর রুটের উত্তরা এক্সপ্রেস ট্রেনটি বন্ধ হয়। যাত্রী খাতে আয় কম হওয়ায় চলতি বছরের ১৩ আগস্ট বন্ধ করে দেওয়া হয়েছে রাজবাড়ী-ঢাকা-রাজবাড়ী রুটের ভাঙা কমিউটার ট্রেন।
পশ্চিমাঞ্চল রেলওয়ের সহকারী চিফ অপারেটিং সুপারিনটেনডেন্ট আব্দুল আওয়াল বলেন, অনেক দিন ধরেই এসব ট্রেন বন্ধ রয়েছে। মূলত ইঞ্জিন ও লোকমেটিভ (ট্রেন চালকের) সংকটের কারণে ট্রেন বন্ধ রয়েছে। তিনি আরও বলেন, মূলত রেলওয়ের ঊর্ধ্বতন অফিস থেকে এগুলোর পরিসংখ্যান চেয়েছে। সেজন্যই তালিকা পাঠানো হয়েছে। আমরা চাই এসব ট্রেন চালু হোক।
সার্বিক বিষয়ে জানতে চাইলে পশ্চিম রেলের মহাব্যবস্থাপক (জিএম) মামুনুল ইসলাম বলেন, নানা সংকটের কারণে কিছু ট্রেন বন্ধ হলেও নতুন কিছু ট্রেনও কিন্তু আমরা চালু করেছি। আমরা যাত্রীসেবার মান বাড়াতে আবারও সবকিছু নতুন করে শুরু করেছি। এ জন্যই নতুন ট্রেন চালু হওয়া কিংবা বন্ধ হয়ে যাওয়া ট্রেনের প্রতিবেদন করছি।

নিহতের স্ত্রী নার্গিস বেগম জানান, বৃহস্পতিবার দিবাগত রাত ২টার দিকে পাওনা টাকা দেওয়ার কথা বলে এক ব্যক্তি ফরহাদকে ফোন করে বাড়ি থেকে ডেকে নেয়। এরপর তিনি আর ফিরে আসেননি। ভোরে তার মোবাইল ফোনে কল দিলেও সেটি বন্ধ পাওয়া যায়। সকালে বাড়ি থেকে প্রায় এক কিলোমিটার দূরে একটি ফসলি ক্ষেতে ফরহাদের মরদেহ পড়ে থাকার খব
১৯ ঘণ্টা আগে
বগুড়া-৬ আসনে (সদর) উপনির্বাচনে বিপুল ভোটে বিজয়ী হয়েছেন বিএনপি প্রার্থী ও দলের জেলা সভাপতি রেজাউল করিম বাদশা। বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাতে উপনির্বাচনের রিটানিং কর্মকর্তা ফজলুল করিম তাকে বিজয়ী ঘোষণা করেন।
১ দিন আগে
ময়নাতদন্তের জন্য আবু সুফিয়ান রাব্বির মরদেহটি ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। ময়নাতদন্ত শেষে সন্ধ্যায় আবার দাফন করা হয়। রাব্বির গ্রামের বাড়ি ঈশ্বরগঞ্জের চরপুবাইলে। তিনি মা–বাবার সঙ্গে গাজীপুরের শ্রীপুর উপজেলার মাওনা এলাকায় থাকতেন।
২ দিন আগে
পুরাতন বছরকে বিদায় এবং নতুন বছরকে বরণ করে নিতে খাগড়াছড়িতে শুরু হয়েছে পাহাড়ের অন্যতম প্রাণের উৎসব বৈসাবি। এ উপলক্ষ্যে ত্রিপুরা সম্প্রদায় আয়োজন করেছে বর্ণিল বৈসু শোভাযাত্রা ও ঐতিহ্যবাহী গড়িয়া নৃত্য।
২ দিন আগে