গণতন্ত্র প্রাতিষ্ঠানিক রূপ পেতে হলে তত্ত্বাবধায়ক সরকার লাগবে : মাহমুদুর রহমান

রাজশাহী ব্যুরো

বাংলাদেশে গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে তত্ত্বাবধায়ক সরকারের বিকল্প নেই বলে মন্তব্য করেছেন আমার দেশ পত্রিকার সম্পাদক ড. মাহমুদুর রহমান। তিনি বলেন, “তত্ত্বাবধায়ক সরকার ছাড়া গণতন্ত্র টিকবে না—২০০৮ থেকে ২০২৪ সাল পর্যন্ত আমরা তার প্রমাণ দেখেছি। তত্ত্বাবধায়ক সরকার না থাকলে ক্ষমতাসীনরা দানবে পরিণত হয়, জবাবদিহিতা থাকে না। আর যখন জানবে তাকে কেউ সরাতে পারবে না, তখনই ফ্যাসিবাদ বেড়ে ওঠে।”

বৃহস্পতিবার (২০ নভেম্বর) রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের চার দশক পূর্তি উপলক্ষে সিনেট ভবনে আয়োজিত 'জুলাই পরবর্তী বাংলাদেশের গণমাধ্যম: স্বাধীনতা, নৈতিকতা ও দায়বদ্ধতা' শীর্ষক আলোচনা সভায় প্রধান আলোচকের বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ড. মাহমুদুর রহমান আরও বলেন, “আজ বাংলাদেশের উচ্চ আদালতে তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহাল হয়েছে—এটি দেশের জন্য ভালো দিন। অতীতে ১৯৯১, ১৯৯৬ ও ২০০১ সালের নির্বাচন দেখলেই বোঝা যায়, তত্ত্বাবধায়ক সরকারের অধীনে ক্ষমতাসীন দল পরাজিত হতে পারে, ফলে সরকারগুলো কাজ করতে বাধ্য হয়। আমরা চাই এই পদ্ধতি প্রাতিষ্ঠানিক রূপ পাক।”

তিনি বলেন, “জুলাই সনদে তত্ত্বাবধায়ক সরকার গঠনের রোডম্যাপ দেওয়া আছে। আগামী ফেব্রুয়ারির নির্বাচনে যে দল ক্ষমতায় আসুক না কেন, তারা যেন এই সনদ গ্রহণ করে। তবেই বাংলাদেশ প্রকৃত গণতান্ত্রিক রাষ্ট্রের দিকে এগোতে পারবে।”

দেশে পুনরায় ‘সম্রাট’ বা ‘রাজপরিবার’ তৈরির প্রবণতার বিরুদ্ধে হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, “আমরা বাংলাদেশে আর কোনো সম্রাট বা সম্রাজ্ঞী চাই না। একজন সম্রাজ্ঞীই দেশের জন্য যথেষ্ট ক্ষতি করেছে। এবার এসব রাজত্বের অবসান ঘটানো প্রয়োজন।”

রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের সভাপতি মনির হোসেন মাহিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সালেহ হাসান নকীব। এসময় বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মাঈন উদ্দীন, উপ-উপাচার্য (শিক্ষা) ড. মোহা. ফরিদ উদ্দীন খান এবং প্রেসক্লাবের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. ফজলুল হক। এছাড়া প্রেসক্লাবের সাবেক ও বর্তমান সদস্যরা অনুষ্ঠানে যোগ দেন।

ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

মুসলিম বাজার খাল থেকে ৪৫০ ট্রাক বর্জ্য অপসারণ: প্রতিমন্ত্রী শাহে আলম

রাজধানীর মিরপুরের মুসলিম বাজার খাল থেকে ৪৫০ ট্রাক বর্জ্য অপসারণ করা হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম। আজ শনিবার মুসলিম বাজার খালের পরিচ্ছন্নতা কার্যক্রম পরিদর্শনকালে তিনি এ কথা বলেন।

১ দিন আগে

৩ মাসে যে কাজ হয়েছে, আ.লীগের ১৫ বছরেও তা হয়নি: মির্জা ফখরুল

মন্ত্রী বলেন, “আমাদের কাজ শুরু হয়ে গেছে। আপনাদের এলাকায় যত রাস্তাঘাট ও সেতু রয়েছে, ইনশাআল্লাহ পাঁচ বছরের মধ্যে সব সম্পন্ন করা হবে। তিন মাসে যে কাজ হয়েছে, আওয়ামী লীগের ১৫ বছরেও তা হয়নি।”

১ দিন আগে

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ২০ জনকে পুশইন চেষ্টা, প্রতিহত করল বিজিবি

বিজিবি জানায়, শুক্রবার গভীর রাতে চৌকা সীমান্ত দিয়ে ২০ জনকে বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা করা হয়। তাদের মধ্যে ১১ জন পুরুষ, পাঁচজন নারী ও চারজন শিশু রয়েছে।

১ দিন আগে

পরিত্যক্ত কূপে নেমে প্রাণ গেল বাবা-ছেলেসহ ৪ জনের

শনিবার (২০ জুন) সকালে উপজেলার টেলকি জলই এলাকায় এ দুর্ঘটনা ঘটে । নিহতরা হলেন জলই গ্রামের বাবুল হাদিমা (৪৮), তার ১০ বছর বয়সী ছেলে নেইমার ম্রং, রতন নকরেক (২৪) ও গাবরিয়েল নকরেক (৩২)। তারা সবাই ক্ষুদ্র নৃগোষ্ঠী সম্প্রদায়ের সদস্য।

১ দিন আগে