কিশোরগঞ্জে পড়ে থাকা তারে বিদ্যুৎস্পৃষ্টে ২ ভাইয়ের মৃত্যু

কিশোরগঞ্জ প্রতিনিধি
মরদেহের প্রতীকী ছবি

কিশোরগঞ্জের হোসেনপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। শনিবার (২২ নভেম্বর) ভোরে উপজেলার শাহেদল ইউনিয়নের গলাচিপা গ্রামে এ ঘটনা ঘটে।

মৃত দুই ভাই হলেন- নুরু খান (৬০) ও ফজলু খান (৫৫) । তাদের বাড়ি হোসেনপুরে।

শাহেদল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ফিরুজ উদ্দিন জানান, ভোর সকালে বাড়ির পাশে গরুর জন্য খড় আনতে গিয়ে আগে থেকে পড়ে থাকা চিড়া বিদ্যুতের তারে স্পৃষ্ট হয় বড় ভাই নুরু খান। তাকে বাঁচাতে দৌড়ে গেলে ছোট ভাই ফজলু খানও একই তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়। পরে ঘটনাস্থলেই তাদের দুইজনের মৃত্যু হয়।

শাহেদল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ফিরুজ উদ্দিন জানান, ভোর সকালে বাড়ির পাশে গরুর জন্য খড় আনতে গিয়ে বড় ভাই নুরু খান আগে থেকে পড়ে থাকা বিদ্যুতের ছেঁড়া তারে স্পৃষ্ট হন। নুরু খানকে বাঁচাতে ছোট ভাই ফজলু খানও দৌড়ে গেলে তিনি একই তারে বিদ্যুৎস্পৃষ্ট হন। এতে ঘটনাস্থলেই তাদের দুই ভাইয়ের মৃত্যু হয়।

হোসেনপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদা সুলতানা বিদ্যুৎস্পৃষ্ট দুই ভাইয়ের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

Ad
Ad
ad
ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

মিরপুরের পর এবার বাড্ডায় বাসে আগুন

এর আগে শনিবার সন্ধ্যা ৭টার দিকে মিরপুরের দুটি পৃথক এলাকায় দুটি যাত্রীবাহী বাসে আগুনের ঘটনা ঘটে। এর মধ্যে মিরপুর-১১ নম্বরের জমজম টাওয়ারের সামনে শিকড় পরিবহনের একটি বাস এবং মিরপুর-১ আনসার ক্যাম্প এলাকায় অভিজাত পরিবহনের আরেকটি বাসে আগুনের ঘটনা ঘটে। এসব ঘটনায় কেউ হতাহত হয়নি।

১৬ ঘণ্টা আগে

যাত্রাবাড়ীতে ফের একাধিক ককটেল বিস্ফোরণ, আহত ১

এর আগে শুক্রবার সন্ধ্যার পর যাত্রাবাড়ী থানার প্রধান ফটক ও যাত্রাবাড়ী চৌরাস্তায় একাধিক ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে ইবাদুর রহমান নামের এক রিকশাচালক আহত হন। পরে তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নেন।

১৬ ঘণ্টা আগে

মিরপুরে ২টি চলন্ত বাসে আগুন

ফায়ার সার্ভিস কন্ট্রোল রুমের ডিউটি অফিসার রাশেদ বিন খালিদ জানান, সন্ধ্যা ৭টা ১৩ মিনিটে মিরপুর-১১ নম্বরের জমজম টাওয়ারের সামনে শিকড় পরিবহনের একটি বাসে আগুন লাগার খবর পাওয়া যায়। পরে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। চলন্ত অবস্থায় বাসটিতে আগুন লাগে। যান্ত্রিক ত্রুটির কারণে আ

১৭ ঘণ্টা আগে

খুলনায় ‘চুরি করে ভাত খাওয়া’র দায়ে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীকে ‘পিটিয়ে হত্যা’

শুক্রবার (১৯ সেপ্টেম্বর) রাতে খুলনা বিশ্ববিদ্যালয়ের পাশে ইসলাম নগর রোডের একটি চারতলা ছাত্রাবাসে এ ঘটনা ঘটে। পরে আহত অবস্থায় তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

১৮ ঘণ্টা আগে
Advertisement