গাজায় বর্বর হামলার প্রতিবাদে রাজশাহীতে জামায়াতের বিক্ষোভ

রাজশাহী ব্যুরো

গাজায় ইসরায়েলি নৃশংস গণহত্যা ও বর্বরোচিত হামলার প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে রাজশাহীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জামায়াত ইসলামী।

বৃহস্পতিবার সকাল ১০টায় নগরের আলুপট্টি মোড় থেকে বিক্ষোভ মিছিলটি বের করে জামায়াতে ইসলামীর নগর শাখা।

জিরোপয়েন্টে, সাহেববাজার, সোনাদিঘী, জাদুঘর মোড়, হেতেমখাঁ, বাটার মোড় গণকপাড়া হয়ে মিছিলটি জিরোপয়েন্টে গিয়ে শেষ হয়। এরপর সেখানে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। বিক্ষোভ থেকে ইসরায়েলি গণহত্যার প্রতিবাদ জানানো হয়।

এছাড়া এই নৃশংসতার বিরুদ্ধে মুসলিম বিশ্বকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান বক্তারা।

বিক্ষোভ সমাবেশে সভাপতিত্ব করেন নগর জামায়াতের আমীর ড. মাওলানা কেরামত আলী। অন্যদের মধ্যে বক্তব্য দেন- ভারপ্রাপ্ত সেক্রেটারি অধ্যক্ষ মাহাবুবুল আহসান বুলবুল, সহকারী সেক্রেটারি অধ্যক্ষ শাহাদাৎ হোসাইন ও কর্মপরিষদ সদস্য হাফেজ নুরুজ্জামান।

এছাড়াও উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর জামায়াতের সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন সরকার, প্রচার ও মিডিয়া সম্পাদক আশরাফুল আলম ইমনসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী।

Ad
Ad
ad
ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশের অনুষ্ঠানে মাদরাসাশিক্ষার্থীদের বাধা, সংঘর্ষে আহত ৩০

মঙ্গলবার (১৮ আগস্ট) রাত সাড়ে ১১টার দিকে শহরের পশ্চিম মেড্ডা এলাকার পুলিশ লাইন্সের ভেতরে এ ঘটনা ঘটে। আহতদের ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।

২ দিন আগে

নরসিংদীতে ইউপি চেয়ারম্যানের সমর্থক ও বিএনপির সংঘর্ষ, আহত ১৫

আহতদের মধ্যে রয়েছেন রায়পুরা সরকারি কলেজের সাবেক সাধারণ সম্পাদক আমির হোসেন, উপজেলা যুবদল সদস্য রাসেল ভূইয়া, ছাত্রদল নেতা সাইফুল ইসলাম পলাশ, উপজেলা জিয়া মঞ্চের সাধারণ সম্পাদক দ্বীন ইসলাম ও উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ফরিদ উদ্দিন।

৩ দিন আগে

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ক্যামেরা, প্রথম ৩ ঘণ্টায় ৩৭৯ মামলা

হাইওয়ে পুলিশের তথ্য অনুযায়ী, ঢাকার যাত্রাবাড়ী থেকে চট্টগ্রাম সিটি গেট পর্যন্ত প্রায় ২৫০ কিলোমিটার মহাসড়ককে এআই নজরদারির আওতায় আনা হয়েছে। এ জন্য মহাসড়কের ৪৯০টি পয়েন্টে স্থাপন করা হয়েছে ১ হাজার ৪২৭টি ক্যামেরা।

৩ দিন আগে

চট্টগ্রামেও ঘুরেছে গোলাপি বাসের চাকা

প্রাথমিকভাবে এই রুটে বিআরটিসির দুটি বাস চলবে। এর মধ্যে একটি দ্বিতল ও অন্যটি একতলা। কালুরঘাট থেকে পতেঙ্গা পর্যন্ত চলাচল করবে বাস দুটি। ৭৫ আসনের দ্বিতল বাসটির পাশাপাশি থাকছে ৪৫ আসনের একটি একতলা বাস।

৩ দিন আগে