রামেক থেকে বহিষ্কৃত

ইন্টার্ন না করেই বেতন-সনদ তুললেন সেই ছাত্রলীগ নেতা

রাজশাহী ব্যুরো

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) থেকে বহিষ্কৃত ছাত্রলীগ নেতা শাহরিয়ার রহমান সিয়ামের বিরুদ্ধে ইন্টার্নশিপ না করেও চূড়ান্ত সনদ এবং আড়াই লাখ টাকার বেশি বেতন উত্তোলনের অভিযোগ উঠেছে। এ ঘটনায় রামেক হাসপাতাল কর্তৃপক্ষ একটি তদন্ত কমিটি গঠন করেছে।

হাসপাতাল সূত্র জানায়, ডেন্টাল অনুষদের ২৯ ব্যাচের শিক্ষার্থী সিয়াম রামেক শাখা ছাত্রলীগের সহ-সভাপতির দায়িত্ব পালন করতেন। জুলাইয়ের গণঅভ্যুত্থানে হামলার ঘটনার জেরে তাকে কলেজ থেকে বহিষ্কার করা হয়। তবে অভিযোগ রয়েছে, বহিষ্কৃত অবস্থাতেই তিনি ইন্টার্নশিপের চূড়ান্ত সনদ এবং ১২ মাসের জন্য বরাদ্দ ২ লাখ ৪০ হাজার টাকার সরকারি বেতন তুলে নিয়েছেন।

রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা. এফএম শামীম আহমদ বলেন, “সিয়াম অত্যন্ত কৌশলে স্বাক্ষর জাল করে বেতন ও সনদ সংগ্রহ করেছে। এটি বিরল ঘটনা। আমরা তদন্ত করছি এবং সংশ্লিষ্ট দপ্তরেও জানিয়েছি।”

তিনি আরও বলেন, এমন ঘটনা যেন ভবিষ্যতে না ঘটে, সে লক্ষ্যে হাসপাতালের প্রশাসনিক প্রক্রিয়ায় কিছু পরিবর্তন আনা হচ্ছে।

সাধারণ ইন্টার্ন চিকিৎসকদের অভিযোগ, নিয়ম অনুযায়ী বেতন উত্তোলনের জন্য ওয়ার্ডের ক্লিনিক্যাল অ্যাটেনডেন্ট ও বিভাগীয় প্রধানের স্বাক্ষর ও সিল আবশ্যক। সেই নিয়ম ভেঙে কীভাবে সিয়াম পুরো প্রক্রিয়া সম্পন্ন করলেন, তা নিয়ে ব্যাপক প্রশ্ন উঠেছে।

তদন্ত কমিটির প্রধান রামেকের মেডিসিন বিভাগের অধ্যাপক ডা. আজিজুল হক আজাদ বলেন, “তদন্ত চলমান রয়েছে। প্রতিবেদন চূড়ান্ত হলে প্রয়োজনীয় সুপারিশ করা হবে।”

Ad
Ad
ad
ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

টানা বৃষ্টিতে ডুবল চট্টগ্রাম, দুর্ভোগ চরমে

রোববার (১৬ আগস্ট) রাত থেকে শুরু হওয়া বৃষ্টি সোমবার সকাল সাড়ে এগারোটা পর্যন্ত থামেনি।

৩ দিন আগে

রংপুরে ছাত্রী নিবাসে শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ, পাশে চিরকুট

রংপুর মেট্রোপলিটন কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল কাদের বলেন, দুপুর ১২টার দিকে খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। সেখানে গিয়ে ওই ছাত্রীর মরদেহ উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ রংপুর মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।

৩ দিন আগে

জুতা চুরি নিয়ে বিরোধে পশুচিকিৎসককে পিটুনি, হাসপাতালে মৃত্যু

কক্সবাজারের মাতামুহুরী উপজেলায় লবণ মাঠে জুতা চুরি নিয়ে বিরোধের জেরে এক গ্রাম্য পশুচিকিৎসককে পিটিয়ে ও কুপিয়ে গুরুতর আহত করার পর হাসপাতালে মৃত্যু হয়েছে। গতকাল শনিবার দিবাগত রাত একটার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

৩ দিন আগে

গণ অধিকার পরিষদের চিহ্নিত সন্ত্রাসীরা হামলা চালিয়েছে: আমির হামজা

কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য আমির হামজা বলেছেন, শান্ত কুষ্টিয়াকে অশান্ত করতেই পূর্বপরিকল্পিতভাবে গণ অধিকার পরিষদের ‘চিহ্নিত সন্ত্রাসীরা’ তার ওপর অতর্কিত হামলা চালিয়েছে। এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে প্রশাসনকে ২৪ ঘণ্টার সময়সীমা বেঁধে দিয়েছেন তিনি।

৩ দিন আগে