রাজশাহী ব্যুরো

সরকারি চাকরিতে কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সহিংসতার ঘটনায় রাজশাহী মহানগর ও জেলার বিভিন্ন থানার মামলায় গ্রেপ্তার হয়ে কারাগারে থাকা পাঁচ এইচএসসি পরীক্ষার্থীকে জামিন দিয়েছেন আদালত। আজ শনিবার দুপুরে রাজশাহীর অতিরিক্ত চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক শফিউল আলম ও সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মো. হাদিউজ্জামান শুনানি শেষে এ আদেশ দেন।
জামিনপ্রাপ্ত শিক্ষার্থীরা হলেন- আহনাফ আকিব অরণ্য, মো. রাব্বি, রাকিবুর রহমান, ইমরান ফরহাদ ও সৌরভ আলী। তাদের মধ্যে আহনাফ আকিব অরণ্য, মো. রাব্বি, রাকিবুর রহমান মহানগর আদালত থেকে জামিন পান। আর ইমরান ফরহাদ ও সৌরভ আলী জামিন পান জেলা আদালত থেকে।
এর আগে, অরণ্য ও রাব্বিকে নগরীর মতিহার থানা ও রাকিবুরকে বোয়ালিয়া মডেল থানার মামলায় গ্রেপ্তার করা হয়। আর ইমরান গোদাগাড়ী থানা ও সৌরভ পুঠিয়া থানার মামলায় গ্রেপ্তার হয়েছিলেন।
শিক্ষার্থীদের আইনজীবী রাজশাহী অ্যাডভোকেট বার অ্যাসোসিয়েশনের সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট পারভেজ তৌফিক জাহেদী বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকে কেন্দ্র করে সহিংস ঘটনায় দায়ের হওয়া মামলায় তাদের গ্রেপ্তার করা হয়েছিল। আজ (শনিবার) শুনানি শেষে তাদের জামিন মঞ্জুর করেছেন আদালত। এর বাহিরে রাজশাহী কারাগারে আর কোনো এইচএসসি পরীক্ষার্থী সম্ভবত নেই। তবুও এইচএসসি পরীক্ষার্থী থাকলে তাদের জামিনে মুক্তি পাওয়ার বিষয়ে আইনি সহায়তা দেওয়া হবে।

শনিবার (২২ আগস্ট) দুপুরে ঢাকা-সিলেট মহাসড়কের উপজেলার ব্রাহ্মণগ্রাম এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন শেরপুর হাইওয়ে থানার ওসি আনিসুর রহমান।
২১ ঘণ্টা আগে
ভোমরা স্থলবন্দর ইমিগ্রেশন চেকপোস্টের ভারপ্রাপ্ত কর্মকর্তা সজীব বালা বলেন, ভারতের ইমিগ্রেশন কর্তৃপক্ষ মরদেহ হস্তান্তর করতে কিছুটা সময় নিয়েছে। তারা দুপুর ১২টার দিকে তাদের কাছে মরদেহ হস্তান্তর করে। এরপর ১৫ মিনিটের মধ্যে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়।
১ দিন আগে
সিলেটের বিয়ানীবাজারের সোনাই নদীতে ঐতিহ্যবাহী নৌকাবাইচ আয়োজনে বাধ সেধেছে ‘তৌহিদী জনতা’ নামে একটি গোষ্ঠী। তারা প্রতিযোগিতা বন্ধের দাবি জানালেও আয়োজকরা ২৮ আগস্ট নৌকাবাইচ আয়োজনের প্রস্তুতি চালিয়ে যাচ্ছেন। এ অবস্থায় জেলা প্রশাসনের অনুমতি ছাড়া কোনো নৌকাবাইচ হতে দেওয়া হবে না বলে জানিয়েছে পুলিশ।
১ দিন আগে
বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস হোসেন শনিবার বেলা সাড়ে ১১টার দিকে বলেন, কলকাতা থেকে রওনা দেওয়ার পর দুই থেকে তিন ঘণ্টার মধ্যে মরদেহ ৫টি বেনাপোলে পৌঁছাতে পারে। তবে ঠিক কখন মরদেহগুলো সীমান্তে পৌঁছাবে, তা এখনো নিশ্চিত নয়।
১ দিন আগে