গুমে জড়িতদের ভোটের আগেই বিচারের দাবি স্বজনদের

রাজশাহী ব্যুরো
আপডেট : ৩০ আগস্ট ২০২৫, ২০: ০০

রাজশাহীতে গুম হওয়া ব্যক্তিদের স্বজনরা এখনও তাদের প্রিয়জনদের ফিরে আসার অপেক্ষায় রয়েছেন। তারা হারিয়ে যাওয়া স্বজনদের সন্ধান এবং গুমের ঘটনায় জড়িতদের অবিলম্বে আইনের আওতায় এনে ভোটের আগেই বিচারের দাবি জানান।

আন্তর্জাতিক গুম দিবস উপলক্ষে শনিবার (৩০ আগস্ট) রাজশাহী নগরীর সাহেব বাজার জিরো পয়েন্টে মানবাধিকার সংগঠন ‘অধিকার’ আয়োজিত মানববন্ধনে তারা এ দাবি জানান।

এর আগে সকাল সাড়ে ১১টায় নগরীর আলুপট্রি থেকে একটি র‌্যালি বের হয়। র‌্যালিটি নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে সাহেব বাজার জিরো পয়েন্টে গিয়ে শেষ হয়।

র‌্যালি শেষে মানববন্ধনে গুম থেকে বেঁচে ফেরা আতিকুল ইসলাম বলেন, ‘রাষ্ট্র প্রতিটি নাগরিককে নিরাপত্তা দেওয়ার কথা, কিন্তু কোন আইন বলে সরকারি বাহিনী গুম করেছে? আমার পরিবারের মতো অসংখ্য পরিবারকে এ কষ্ট মাসের পর মাস, বছরের পর বছর যেন বয়ে যেতে না হয়। গুমের সঙ্গে জড়িতদের অবশ্যই দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।’

আতিকুল ইসলাম গুম হওয়া ব্যক্তিদের ফিরিয়ে আনার পাশাপাশি আয়নাঘর নামে পরিচিত নির্যাতন কেন্দ্রটি বিলুপ্ত করারও দাবি জানান।

মানববন্ধনে গুম হওয়া পরিবারের সদস্যরা অন্তর্বর্তী সরকারের কাছে দাবি জানান, ‘আমাদের পিতা বা স্বামী জীবিত নাকি মৃত, আমরা পিতৃহারা, বিধবা না সধবা— এটুুকু জানার নিশ্চয়তা চাই। গুমের সঙ্গে জড়িতদের অবিলম্বে আইনের আওতায় এনে ভোটের আগেই বিচারের কার্য শেষ করতে হবে।’

‘অধিকার’ রাজশাহীর সমন্বয়ক মঈন উদ্দিনের পরিচালনায় মানববন্ধনে আরও বক্তব্য রাখেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মানবাধিকার কর্মী অধ্যাপক ড. ইফতেখারুল আলম মাসউদ, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সহকারী মহাসচিব ড. সাদিকুল ইসলাম স্বপন, গুমের শিকার আব্দুল কুদ্দসের স্ত্রী জামিল আক্তার, মুরশিদুল ইসলামের স্ত্রী সেলিনা বিবিসহ অন্যরা।

পরে মানবাধিকার সংগঠন ‘অধিকার’-এর বিবৃতি পাঠ করে শোনান দীর্ঘ ছয় মাস পর গুম থেকে ফিরে আসা আলামিন হোসেন। এ সময় গুম থেকে ফিরে আসা মিজান ইসলাম, আল-আমিন, মাসুদ রানা, মিজান, বুলবুল ইসলাম, মো. সুমনসহ অন্যরা উপস্থিত ছিলেন।

এই মানববন্ধন ও র‌্যালির মাধ্যমে গুমের শিকার ব্যক্তিদের ফিরে আসা ও গুমের সঙ্গে জড়িতদের বিচারের আওতায় আনার দাবির পাশাপাশি গুম হওয়া পরিবারের প্রতি সমর্থন এবং আন্তর্জাতিক গুম দিবসের প্রতি সম্মান জানানো হয়।

Ad
Ad
ad
ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

রংপুরে ছাত্রী নিবাসে শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ, পাশে চিরকুট

রংপুর মেট্রোপলিটন কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল কাদের বলেন, দুপুর ১২টার দিকে খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। সেখানে গিয়ে ওই ছাত্রীর মরদেহ উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ রংপুর মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।

৩ দিন আগে

জুতা চুরি নিয়ে বিরোধে পশুচিকিৎসককে পিটুনি, হাসপাতালে মৃত্যু

কক্সবাজারের মাতামুহুরী উপজেলায় লবণ মাঠে জুতা চুরি নিয়ে বিরোধের জেরে এক গ্রাম্য পশুচিকিৎসককে পিটিয়ে ও কুপিয়ে গুরুতর আহত করার পর হাসপাতালে মৃত্যু হয়েছে। গতকাল শনিবার দিবাগত রাত একটার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

৩ দিন আগে

গণ অধিকার পরিষদের চিহ্নিত সন্ত্রাসীরা হামলা চালিয়েছে: আমির হামজা

কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য আমির হামজা বলেছেন, শান্ত কুষ্টিয়াকে অশান্ত করতেই পূর্বপরিকল্পিতভাবে গণ অধিকার পরিষদের ‘চিহ্নিত সন্ত্রাসীরা’ তার ওপর অতর্কিত হামলা চালিয়েছে। এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে প্রশাসনকে ২৪ ঘণ্টার সময়সীমা বেঁধে দিয়েছেন তিনি।

৩ দিন আগে

১৫ আগস্ট ঘিরে আয়োজন, চট্টগ্রামে ১৫ আইনজীবী গ্রেপ্তার

শনিবার (১৫ আগস্ট) রাতে নগরের ডবলমুরিং থানার মনসুরাবাদ এলাকার ওয়াপদা কলোনি থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

৩ দিন আগে