রাজশাহী ব্যুরো

নানা আয়োজনে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট) দিবস উদযাপিত হয়েছে। আজ সোমবার দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে সকাল সাড়ে ৯টায় জাতীয় পতাকা ও রুয়েটের পতাকা উত্তোলনসহ বেলুন-পায়রা উড়িয়ে কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়।
এরপর মহান মুক্তিযুদ্ধে রুয়েটের শহীদ শিক্ষার্থীদের কবর জিয়ারত এবং দেশ ও জাতির উন্নয়নে দোয়া কামনা করা হয়। বেলা সাড়ে ১০টায় রুয়েটের প্রশাসনিক ভবনের সামনে থেকে আনন্দ র্যালি বের করা হয়। র্যালি শেষে রুয়েটের প্রশাসনিক ভবনে আলোচনা সভা পুরস্কার বিতরণের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সদস্য প্রফেসর মোহাম্মদ তানজিমউদ্দিন খান। অনুষ্ঠানে পৃষ্ঠপোষক ছিলেন রুয়েটের উপাচার্য প্রফেসর ডক্টর এস এম আব্দুর রাজ্জাক। ছাত্রকল্যাণ দপ্তরের পরিচালক প্রফেসর ড. মো. রবিউল ইসলাম সরকারের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদে ডিন ও রেজিস্ট্রার।
এদিকে দিবসটি উপলক্ষে সকাল সাড়ে ৮টায় রুয়েট মিলনায়তনে শিক্ষার্থীদের উদ্ভাবনী পোস্টার প্রেজেন্টেশনের আয়োজন করা হয়। পরে বিজয়ীদের মাঝে সার্টিফিকেট ও ক্রেস্ট তুলে দেওয়া হয়। এছাড়াও ছাত্রকল্যাণ দপ্তরের সহায়তায় সেমিনার কক্ষে বিশ্ববিদ্যালয় দিবস উপলক্ষে প্রীতি বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
উল্লেখ্য, বিএসসি প্রকৌশলীদের অধিকার আদায়ের আন্দোলনকে সমর্থন জানিয়ে বিকেলে অনুষ্ঠিতব্য সাংস্কৃতিক অনুষ্ঠান বাতিল করা হয়েছে।

রংপুর মেট্রোপলিটন কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল কাদের বলেন, দুপুর ১২টার দিকে খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। সেখানে গিয়ে ওই ছাত্রীর মরদেহ উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ রংপুর মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
৩ দিন আগে
কক্সবাজারের মাতামুহুরী উপজেলায় লবণ মাঠে জুতা চুরি নিয়ে বিরোধের জেরে এক গ্রাম্য পশুচিকিৎসককে পিটিয়ে ও কুপিয়ে গুরুতর আহত করার পর হাসপাতালে মৃত্যু হয়েছে। গতকাল শনিবার দিবাগত রাত একটার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
৩ দিন আগে
কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য আমির হামজা বলেছেন, শান্ত কুষ্টিয়াকে অশান্ত করতেই পূর্বপরিকল্পিতভাবে গণ অধিকার পরিষদের ‘চিহ্নিত সন্ত্রাসীরা’ তার ওপর অতর্কিত হামলা চালিয়েছে। এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে প্রশাসনকে ২৪ ঘণ্টার সময়সীমা বেঁধে দিয়েছেন তিনি।
৩ দিন আগে
শনিবার (১৫ আগস্ট) রাতে নগরের ডবলমুরিং থানার মনসুরাবাদ এলাকার ওয়াপদা কলোনি থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
৩ দিন আগে