স্বেচ্ছাসেবক লীগ নেতার হাতের রগ ও কান কেটে দিল দুর্বৃত্তরা

রাজশাহী ব্যুরো

রাজশাহী নগরীতে হাসান আলী (৪৫) নামে এক স্বেচ্ছাসেবক লীগ নেতাকে বাসা থেকে ডেকে নিয়ে এলোপাতাড়ি কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। এতে তার ডান হাতের কব্জির রগ ও কান কেটে গেছে। বৃহস্পতিবার দিবাগত রাত পৌনে ১২টার দিকে নগরের মতিহার থানার বুধপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

আহত হাসান আলী রাজশাহী মহানগর স্বেচ্ছাসেবক লীগের ৩০ নম্বর ওয়ার্ডের আহ্বায়ক। তিনি বুধপাড়া এলাকার বাসিন্দা হাসমত আলীর ছেলে।

পরিবারের সদস্যদের বরাতে পুলিশ জানায়, বৃহস্পতিবার রাতে হাসান আলী নিজ বাড়িতে ছিলেন। সেখান থেকে তাকে ডেকে নিয়ে যায় দুর্বৃত্তরা। পরে ধারালো অস্ত্র দিয়ে তাকে এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যায় হামলাকারীরা। পরে স্বজনরা তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নিয়ে যান। তিনি বর্তমানে রামেক হাসপাতালের ৮ নম্বর ওয়ার্ডে ভর্তি আছেন।

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মুখপাত্র ও জরুরি বিভাগের চিকিৎসক শংকর কে বিশ্বাস বলেন, রাত ১২টার দিকে হাসান আলীকে হাসপাতালে আনা হয়। তার ডান গাল ও ডান হাতের দুই জায়গায় গভীর আঘাত রয়েছে। ডান হাতের কবজির রগ কেটে গেছে। এ ছাড়া একটি কানও কেটে গেছে। তিনি বর্তমানে হাসপাতালের ৮ নম্বর ওয়ার্ডে ভর্তি রয়েছেন, তার চিকিৎসা চলছে।

মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মালেক জানান, খবর পেয়েই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। হামলার কারণ ও জড়িতদের শনাক্তে তদন্ত চলছে। আহতের পরিবারকে অভিযোগ দিতে বলা হয়েছে।

তবে শুক্রবার দুপুর পর্যন্ত থানায় কোনো লিখিত অভিযোগ আসেনি বলেও জানান ওসি।

Ad
Ad
ad
ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

চট্টগ্রামেও ঘুরেছে গোলাপি বাসের চাকা

প্রাথমিকভাবে এই রুটে বিআরটিসির দুটি বাস চলবে। এর মধ্যে একটি দ্বিতল ও অন্যটি একতলা। কালুরঘাট থেকে পতেঙ্গা পর্যন্ত চলাচল করবে বাস দুটি। ৭৫ আসনের দ্বিতল বাসটির পাশাপাশি থাকছে ৪৫ আসনের একটি একতলা বাস।

৩ দিন আগে

টানা বৃষ্টিতে ডুবল চট্টগ্রাম, দুর্ভোগ চরমে

রোববার (১৬ আগস্ট) রাত থেকে শুরু হওয়া বৃষ্টি সোমবার সকাল সাড়ে এগারোটা পর্যন্ত থামেনি।

৪ দিন আগে

রংপুরে ছাত্রী নিবাসে শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ, পাশে চিরকুট

রংপুর মেট্রোপলিটন কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল কাদের বলেন, দুপুর ১২টার দিকে খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। সেখানে গিয়ে ওই ছাত্রীর মরদেহ উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ রংপুর মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।

৫ দিন আগে

জুতা চুরি নিয়ে বিরোধে পশুচিকিৎসককে পিটুনি, হাসপাতালে মৃত্যু

কক্সবাজারের মাতামুহুরী উপজেলায় লবণ মাঠে জুতা চুরি নিয়ে বিরোধের জেরে এক গ্রাম্য পশুচিকিৎসককে পিটিয়ে ও কুপিয়ে গুরুতর আহত করার পর হাসপাতালে মৃত্যু হয়েছে। গতকাল শনিবার দিবাগত রাত একটার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

৫ দিন আগে