কোটা সংস্কারের দাবিতে রাজশাহীর ডিসিকে শিক্ষার্থীদের স্মারকলিপি

রাজশাহী ব্যুরো

সরকারি চাকরির সকল গ্রেডে অযৌক্তিক ও বৈষম্যমূলক কোটা বাতিল করে কোটা পদ্ধতি সংস্কার করার একদফা দাবিতে দীর্ঘ প্রায় ৯ কিলোমিটারের গণপদযাত্রা শেষে রাজশাহীর জেলা প্রশাসকের (ডিসি) কাছে স্মারকলিপি প্রদান করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) আন্দোলনরত শিক্ষার্থীরা।

আজ রোববার দুপুর ২টার দিকে শিক্ষার্থীদের ১৮ সদস্যের একটি প্রতিনিধি দল জেলা প্রশাসক শামীম আহমেদের কাছে স্মারকলিপি তুলে দেন।

জানা যায়, রোববার সকাল ১১টার দিকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে থেকে পদযাত্রা শুরু হয়। পদযাত্রায় নিয়ে শিক্ষার্থীরা নগরীর তালাইমারি মোড়, সাহেব বাজার জিরো পয়েন্ট হয়ে দীর্ঘ প্রায় ৯ কিলোমিটার অতিক্রম করে রাজশাহী জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে সমবেত হন। এসময় তারা বিভিন্ন স্লোগান দিয়ে পদযাত্রা বেগমান করে তোলেন।

পায়ে হেটে প্রায় ৮-৯ কিলোমিটার পথ পাড়ি দিয়ে জেলা প্রশাসকের প্রধান ফটকের সামনে গেলে কর্তব্যরত পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা আন্দোলনরত শিক্ষার্থীদের থামিয়ে কয়েকজনকে স্মারকলিপি প্রদানের জন্য যাওয়ার অনুরোধ করেন। পরে আন্দোলনরত শিক্ষার্থীদের মধ্যে ১৮ জনের প্রতিনিধি দল রাজশাহী জেলা প্রশাসক শামীম আহমেদের সভাকক্ষে যান। এসময় জেলা প্রশাসক শামীম আহমেদ সভাকক্ষে শিক্ষার্থীদের সাথে কথা বলেন এবং মহামান্য রাষ্ট্রপতি বরাবর লিখিত স্মারকলিপি গ্রহণ করেন। পাশাপাশি স্মারকলিপিটি যথাযথ প্রক্রিয়ায় রাষ্ট্রপতির দপ্তরে পাঠানোর আশ্বাস প্রদান করেন।

পরে আন্দোলন যাতে কোনো বিশৃঙ্খলায় রুপ না নেয় এবং জানমালের ক্ষতি হয় এমন কোনো কর্মকাণ্ড থেকে শিক্ষার্থীদের বিরত থাকার আহ্বান জানান জেলা প্রশাসক।

Ad
Ad
ad
ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

জয়পুরহাটে যৌতুকের দাবিতে স্ত্রীকে নির্যাতনের অভিযোগ, হাসপাতালে মৃত্যু

এজাহারে বলা হয়, গত ১৪ আগস্ট বেলা ১১টার দিকে যৌতুকের দাবিতে মাছুদার হাত-পা বেঁধে ঘরের মধ্যে উচ্চ শব্দে গান বাজান মেহেদী হাসান। পরে প্লায়ার্স (ধাতব কোনো বস্তু শক্ত করে ধরা, বাঁকানো ও চাপা দেওয়ার যন্ত্র) দিয়ে তার মুখে আঘাত করা হলে দুটি দাঁত ভেঙে যায়। এরপর কাস্তে গরম করে তার হাত ও পায়ে ছ্যাঁকা দেওয়া হয়।

১৬ ঘণ্টা আগে

কলকাতায় অগ্নিদগ্ধ বাকি ৫ বাংলাদেশির মরদেহ দেশে, স্বজনদের কাছে হস্তান্তর

শনিবার (২২ আগস্ট) বিকেল সাড়ে ৫টার দিকে ভারতের পেট্রাপোল সীমান্তে পৌঁছানোর পর দুই দেশের প্রয়োজনীয় কূটনৈতিক ও প্রশাসনিক আনুষ্ঠানিকতা শেষে মরদেহগুলো বেনাপোল সীমান্তের শূন্যরেখায় অপেক্ষায় থাকা স্বজনদের কাছে হস্তান্তর করা হয়।

১৮ ঘণ্টা আগে

সিলেটে তেলবাহী ট্রাক-অটোরিকশার সংঘর্ষ. নিহত ৪

শনিবার (২২ আগস্ট) দুপুরে ঢাকা-সিলেট মহাসড়কের উপজেলার ব্রাহ্মণগ্রাম এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন শেরপুর হাইওয়ে থানার ওসি আনিসুর রহমান।

১ দিন আগে

কলকাতায় অগ্নিদগ্ধ সাজুর মরদেহ এলো দেশে, ভারতে সৎকার রেবতীকে

ভোমরা স্থলবন্দর ইমিগ্রেশন চেকপোস্টের ভারপ্রাপ্ত কর্মকর্তা সজীব বালা বলেন, ভারতের ইমিগ্রেশন কর্তৃপক্ষ মরদেহ হস্তান্তর করতে কিছুটা সময় নিয়েছে। তারা দুপুর ১২টার দিকে তাদের কাছে মরদেহ হস্তান্তর করে। এরপর ১৫ মিনিটের মধ্যে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়।

১ দিন আগে