রাজশাহী ব্যুরো

কালজয়ী চলচ্চিত্রকার ও পরিচালক ঋত্বিক ঘটকের পৈতৃক বাড়ি রাতের আঁধারে ভেঙে গুড়িয়ে দেওয়ার সময় স্থাপনা সংলগ্ন রাজশাহী হোমিওপ্যাথিক মেডিকেল কলেজের ক্লোজ সার্কিট (সিসি) ক্যামেরা বন্ধ রাখা হয়। ফলে সিসি ক্যামেরার ডিভিআরে বাড়ি ভাঙার কোনো ভিডিও ফুটেজ পাওয়া যায়নি।
জানা যায়, বাংলা চলচ্চিত্রের পুরোধা ঋত্বিক কুমার ঘটকের আদি বাড়িটি ভেঙে ফেলার পর বুধবার চলচ্চিত্রকর্মীরা ওই কলেজ থেকে সিসি ক্যামেরার ডিভিআর জব্দ করে নিয়ে যান। তখন নির্মাতা তাওকীর শাইক বলেছিলেন, ‘আমরা সিসি ক্যামেরার ডিভিআর নিয়েছি। আমরা দেখব, এটা কারা ভেঙেছে। ফুটেজ না থাকলে এর দায় নিতে হবে কলেজ কর্তৃপক্ষকে। যদি কলেজ কর্তৃপক্ষই বাড়ি ভাঙে তাহলে অধ্যক্ষকে পদত্যাগ করতে হবে।’
তবে ডিভিআর যাচাই করার পর ঋত্বিক ঘটক ফিল্ম সোসাইটির ফেস্টিভ্যাল ডিরেক্টর শাহরিয়ার কামাল এক ফেসবুক পোস্টে জানান, ডিভিআরে বাড়িটি ভাঙার কোনো ফুটেজ পাওয়া যায়নি। বাড়িটি যখন ভাঙা হয়, তখন সিসি ক্যামেরা বন্ধ রাখা হয়েছিল।
ফেসবুক স্ট্যাটাসে তিনি আরও লেখেন, ‘ওনারা (কলেজ কর্তৃপক্ষ) ৬ তারিখ রাত থেকে বাড়ি ভাঙার কথা আমাদেরকে জানান। কিন্তু ফুটেজ চেক করে আমরা পাই ৬ আগস্ট দুপুর ১২টা ৪৫ মিনিট পর্যন্ত সিসি ক্যামেরা চালু ছিল। তারপর থেকে ক্যামেরা বন্ধ করে রাখা হয়েছে। ফুটেজ চেক করতে গিয়ে ডিভিআর বন্ধ রাখার প্রমাণ পাওয়া গেছে। এখানে বোঝা যায় গলদ কিসে আছে।’
শাহরিয়ার কামাল জানান, জেলা প্রশাসকের কার্যালয়ে সিসি ক্যামেরার ডিভিআর চেক করার সময় রাজশাহী হোমিওপ্যাথিক কলেজের দুজন প্রতিনিধি, ঋত্বিক ঘটক ফিল্ম সোসাইটির তিনজন প্রতিনিধি এবং জেলা প্রশাসকের একজন প্রতিনিধি উপস্থিত ছিলেন।
শাহরিয়ার কামালের অভিযোগ, কলেজ কর্তৃপক্ষ সিসি ক্যামেরা বন্ধ রেখে পরিকল্পিতভাবে বাড়িটি ভেঙে ফেলেছে।
জানা যায়, বাংলা চলচ্চিত্রের পুরোধা ঋত্বিক ঘটক জীবনের শুরুর সময়টা রাজশাহীতে তার পৈতৃক এই বাড়িতেই কাটিয়েছেন। এই বাড়িতে থাকার সময় তিনি রাজশাহী কলেজিয়েট স্কুল ও রাজশাহী কলেজে পড়েছেন। রাজশাহী কলেজ এবং মিঞাপাড়ার সাধারণ গ্রন্থাগার মাঠে প্রখ্যাত সাহিত্যিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়কে নিয়ে নাট্যচর্চা করেছেন। ওই সময় ‘অভিধারা’ নামে সাহিত্যের কাগজ সম্পাদনা করেছেন ঋত্বিক। তাঁকে ঘিরেই তখন রাজশাহীতে সাহিত্য ও নাট্য আন্দোলন বেগবান হয়। এই বাড়িতে থেকেছেন ঋত্বিক ঘটকের ভাইঝি বরেণ্য কথাসাহিত্যিক মহাশ্বেতা দেবী। এই বাড়ির পুরো ৩৪ শতাংশ জমি ১৯৮৯ সালে এরশাদ সরকার রাজশাহী হোমিওপ্যাথিক মেডিকেল কলেজকে ইজারা দেয়। কলেজটি বাড়ি ঘেঁষেই পশ্চিমপাশে রয়েছে। ২০১৯ সালের ডিসেম্বরের শুরুতে বাড়িটির একাংশ ভেঙে সাইকেল গ্যারেজ তৈরির অভিযোগ উঠেছিল রাজশাহী হোমিওপ্যাথিক কলেজ ও হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে। কিন্তু চলচ্চিত্র নির্মাতা এবং সাংস্কৃতিক কর্মীরা এর প্রতিবাদে বিক্ষোভ শুরু করলে ২০২০ সালে বাড়িটি সংরক্ষণের উদ্যোগ নেয় রাজশাহী জেলা প্রশাসন। এর মধ্যেই চলমান অস্থিতিশীল পরিবেশের মধ্যে গত ৬ ও ৭ আগস্ট গোপনে বাড়িটি ভেঙে নিশ্চিহ্ন করে দেওয়া হয়। এখন সেখানে ভাঙা বাড়ির ইটগুলো স্তূপাকারে রয়েছে। ঋত্বিকের আর তেমন কোনো স্মৃতিচিহ্ন নেই।
হোমিওপ্যাথি কলেজের অধ্যক্ষ আনিসুর রহমানের দাবি করেন, ৬ আগস্ট কিছু ছাত্র এসে প্রথমে বাড়িটি ভাঙতে শুরু করে। পরে ভাঙা বাড়ি তারা শ্রমিক এনে ‘পরিষ্কার’ করতে শুরু করেন। নিজেরাই বাড়িটি ভেঙে ফেলার অভিযোগ অস্বীকার করছেন অধ্যক্ষ।
সিসি ক্যামেরা বন্ধ থাকার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘আমিও শুনলাম যে সিসি ক্যামেরা বন্ধ ছিল। এর আগেও একবার বন্ধ হয়ে গিয়েছিল। এখন সিসি ক্যামেরায় কোনো সমস্যা আছে কি না তা আমি জানি না।’
এদিকে, এ বাড়ি কারা ভেঙেছে তা তদন্ত করে সাত কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দেওয়ার জন্য জেলা প্রশাসক শামীম আহমেদ অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) কল্যাণ চৌধুরীকে দায়িত্ব দিয়েছেন। বৃহস্পতিবার কলেজ গভর্নিং বডির সভাপতি অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মহিনুল হাসান প্রতিষ্ঠানটি পরিদর্শন করেছেন। এ বিষয়ে তাঁর সঙ্গে কথা বলা যায়নি।
জেলা প্রশাসক শামীম আহমেদ জানিয়েছেন, ঋত্বিক কুমার ঘটকের বাড়িটি স্থানীয় সাংস্কৃতিককর্মীরাই রক্ষণাবেক্ষণের দাবি জানিয়ে আসছিলেন। তাঁদের দাবির পরিপ্রেক্ষিতে এ সংক্রান্ত একটি প্রস্তাবনা ভূমি মন্ত্রণালয়ে পাঠানো আছে। এর মধ্যেই বাড়িটি ভেঙে ফেলা হয়েছে। যারাই এ বাড়ি ভাঙেন না কেন, তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।

সুনামগঞ্জের ‘দেখার হাওরে’ ফসলরক্ষা বাঁধের একটি অংশ হঠাৎ ভেঙে পানি ঢুকে পড়ায় আতঙ্ক ছড়িয়ে পড়েছিল। এতে কয়েক হাজার হেক্টর বোরো ফসল তলিয়ে যাওয়ার শঙ্কা দেখা দিলেও স্থানীয় কৃষকদের কয়েক ঘণ্টার প্রাণপণ চেষ্টায় শেষ পর্যন্ত বড় ক্ষতি থেকে রক্ষা পাওয়া গেছে।
৪ ঘণ্টা আগে
খাগড়াছড়িতে নির্বিচারে পাহাড় কাটার অভিযোগে অবশেষে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। গতকাল বিকেলে খাগড়াছড়ির মানিকছড়ি থানায় অভিযুক্ত মনির হোসেনের বিরুদ্ধে পরিবেশ সুরক্ষা আইনে মামলা করেছে জেলা পরিবেশ অধিদপ্তর। তবে এখনো তাকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।
৫ ঘণ্টা আগে
নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু। উন্নত চিকিৎসার জন্য তাকে এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় নেওয়ার প্রস্তুতি চলছে। আজ শনিবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন সৈয়দপুর জেলা বিএনপির সভাপতি আবদুর গফুর সরকার।
৭ ঘণ্টা আগে
চট্টগ্রামের দুই নম্বর গেট এলাকায় চিটাগং শপিং কমপ্লেক্সে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। দুপুর ১২টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। তাৎক্ষণিকভাবে এ অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতি সম্পর্কে জানা যায়নি।
৯ ঘণ্টা আগে