রাজশাহীতে ঈদের প্রধান জামাত হযরত শাহ মখদুম (রহ.) ঈদগাহে সকাল ৮টায়

রাজশাহী ব্যুরো
হযরত শাহ মখদুম (রহ.) কেন্দ্রীয় ঈদগাহ মাঠ

রাজশাহীতে এবার হযরত শাহ মখদুম (রহ.) কেন্দ্রীয় ঈদগাহ মাঠে ঈদুল ফিতরের প্রধান জামাত সকাল ৮টায় অনুষ্ঠিত হবে। তবে আবহাওয়া প্রতিকূল থাকলে ঈদের প্রধান জামাত একই সময়ে হযরত শাহ মখদুম (রহ.) দরগা কেন্দ্রীয় জামে মসজিদে হবে। সেই ক্ষেত্রে মানুষ বেশি হলে ৩০ মিনিটের ব্যবধানে সেখানে ঈদের দ্বিতীয় ও তৃতীয় জামাত অনুষ্ঠিত হবে।

আজ শুক্রবার দুপুরে রাজশাহীর ঐতিহ্যবাহী শাহ মখদুম রূপোশ (রহ.) দরগা স্টেটের তত্ত্বাবধায়ক মো. মোস্তাফিজুর রহমান মোস্তফা এসব তথ্য জানান। তিনি বলেন, রাজশাহীর শাহ মখদুম (রহ.) কেন্দ্রীয় ঈদগাহে ঈদের প্রধান জামাতে ইমামতি করবেন নগরীর রাজারহাতা জামে মসজিদের খতিব ও পেশ ইমাম মাওলানা মো. কাওসার হোসাইন। তাকে সহযোগিতা করবেন নগরীর তেরোখাদিয়া জামে মসজিদের পেশ ইমাম মোহাম্মদ সোয়েব হোসেন।

এদিকে, রাজশাহীতে ঈদের দ্বিতীয় প্রধান জামাত সকাল সাড়ে ৭টায় নগরীর টিকাপাড়া ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হবে। এখানে দ্বিতীয় জামাত অনুষ্ঠিত হবে সকাল সাড়ে ৮টায়। আর আবহাওয়া প্রতিকূল থাকলে একই সময়ে পাশেই থাকা টিকাপাড়া মোহাম্মপুর জামে মসজিদ কমপ্লেক্সে ঈদের জামাত অনুষ্ঠিত হবে।

এছাড়া সকাল সোয়া ৮টায় নগরীর তৃতীয় বড় ঈদ জামাত অনুষ্ঠিত হবে সাহেব বাজার জিরোপয়েন্ট সংলগ্ন বড় মসজিদে। এখানে প্রধান সড়কের ওপর একটিই ঈদ জামাত অনুষ্ঠিত হবে। আর রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) কেন্দ্রীয় জামে মসজিদে সকাল ৮টায় এবং রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট) জামে মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হবে সকাল ৭টায়। এবার প্রথমবারের মতো রাবি কেন্দ্রীয় মসজিদে নারীদের জন্য ঈদ জামায়াতে অংশগ্রহণের বিশেষ ব্যবস্থা করা হয়েছে।

রাবি জনসংযোগ দপ্তরের প্রশাসক প্রফেসর মো. আখতার হোসেন মজুমদার জানান, রাবি কেন্দ্রীয় মসজিদে এ বছরের ঈদের জামায়াত অনুষ্ঠিত হবে সকাল ৮টায়। প্রথমবারের মতো এবার নারীদের জন্য পৃথক প্রবেশ পথ ও পৃথক প্যান্ডেলে ঈদ জামায়াতে অংশগ্রহণের ব্যবস্থা করা হয়েছে। নারীরা বিশ্ববিদ্যালয়ের মেইন গেইট সংলগ্ন বিএনসিসি গেইট দিয়ে প্রবেশ করবেন এবং নামাজ শেষে একই পথে বের হবেন। প্রথমবারের এ আয়োজনে সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করা হচ্ছে।

এদিকে, প্রধান ঈদ জামাত ছাড়াও এবার বেশিরভাগ ঈদ জামায়াত অনুষ্ঠিত হবে সকাল ৭টা থেকে সাড়ে ৮টার মধ্যেই। ইসলামিক ফাউন্ডেশন রাজশাহী বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক নাসিরুদ্দিন শেখ জানান, সুুষ্ঠুভাবে ঈদ জামাত আয়োজনের জন্য এরই মধ্যে রাজশাহী জেলা প্রশাসকের কার্যালয়ে সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। এতে বলে দেওয়া হয়েছে- সংশ্লিষ্ট মসজিদ কমিটিই আলোচনা করে নিজ নিজ ঈদগাহের ঈদ জামাতের সময়সূচি নির্ধারণ করবেন। ইসলামিক ফাউন্ডেশন বা রাজশাহী জেলা প্রশাসন এবারও ঈদের নামাজের সময়সূচি নির্ধারণ করে দেয়নি। মসজিদ কমিটি তাদের সুবিধামত নামাজের সময় নির্ধারণ করবেন। ঈদের আগের দিন মাইকিং করে জানিয়ে দেবেন। তবে সকাল ৭টা থেকে সাড়ে ৮টার মধ্যেই বেশিরভাগ মসজিদে ঈদ-উল-ফিতরের নামাজ অনুষ্ঠিত হবে বলেও তিনি উল্লেখ করেন।

Ad
Ad
ad
ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশের অনুষ্ঠানে মাদরাসাশিক্ষার্থীদের বাধা, সংঘর্ষে আহত ৩০

মঙ্গলবার (১৮ আগস্ট) রাত সাড়ে ১১টার দিকে শহরের পশ্চিম মেড্ডা এলাকার পুলিশ লাইন্সের ভেতরে এ ঘটনা ঘটে। আহতদের ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।

২ দিন আগে

নরসিংদীতে ইউপি চেয়ারম্যানের সমর্থক ও বিএনপির সংঘর্ষ, আহত ১৫

আহতদের মধ্যে রয়েছেন রায়পুরা সরকারি কলেজের সাবেক সাধারণ সম্পাদক আমির হোসেন, উপজেলা যুবদল সদস্য রাসেল ভূইয়া, ছাত্রদল নেতা সাইফুল ইসলাম পলাশ, উপজেলা জিয়া মঞ্চের সাধারণ সম্পাদক দ্বীন ইসলাম ও উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ফরিদ উদ্দিন।

৩ দিন আগে

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ক্যামেরা, প্রথম ৩ ঘণ্টায় ৩৭৯ মামলা

হাইওয়ে পুলিশের তথ্য অনুযায়ী, ঢাকার যাত্রাবাড়ী থেকে চট্টগ্রাম সিটি গেট পর্যন্ত প্রায় ২৫০ কিলোমিটার মহাসড়ককে এআই নজরদারির আওতায় আনা হয়েছে। এ জন্য মহাসড়কের ৪৯০টি পয়েন্টে স্থাপন করা হয়েছে ১ হাজার ৪২৭টি ক্যামেরা।

৩ দিন আগে

চট্টগ্রামেও ঘুরেছে গোলাপি বাসের চাকা

প্রাথমিকভাবে এই রুটে বিআরটিসির দুটি বাস চলবে। এর মধ্যে একটি দ্বিতল ও অন্যটি একতলা। কালুরঘাট থেকে পতেঙ্গা পর্যন্ত চলাচল করবে বাস দুটি। ৭৫ আসনের দ্বিতল বাসটির পাশাপাশি থাকছে ৪৫ আসনের একটি একতলা বাস।

৩ দিন আগে