রাজশাহী ব্যুরো

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনের ভোট গ্রহণের তারিখ পিছিয়েছে। পূর্বনির্ধারিত সময়ের ১৩ দিন পর আগামী ২৮ সেপ্টেম্বর ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।
বুধবার (২৭ আগস্ট) দুপুর সাড়ে ১২টায় রাকসু কোষাধ্যক্ষ কার্যালয়ের সামনে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক এফ নজরুল ইসলাম এ তথ্য জানান।
সংশোধিত তফসিল অনুযায়ী—
২৪ থেকে ৩১ আগস্ট মনোনয়নপত্র বিতরণ, ১ থেকে ৪ সেপ্টেম্বর মনোনয়নপত্র দাখিল, ৮ ও ৯ সেপ্টেম্বর মনোনয়নপত্র বাছাই, ১১ সেপ্টেম্বর প্রার্থীদের প্রাথমিক তালিকা প্রকাশ, ১৪ সেপ্টেম্বর প্রাথমিক তালিকা নিয়ে আপত্তি গ্রহণ ও নিষ্পত্তি,
১৫ সেপ্টেম্বর মনোনয়নপত্র প্রত্যাহার, ১৬ সেপ্টেম্বর প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ, এবং ২৮ সেপ্টেম্বর একাডেমিক ভবনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। ভোটগ্রহণ শেষে একই দিন ফলাফল প্রকাশ করা হবে।
প্রধান নির্বাচন কমিশনার এফ নজরুল ইসলাম বলেন, “একটা আমাদের তফসিলে কিছুটা বাধাগ্রস্ত হয়েছে। প্রধান নির্বাচন কমিশনারের পরিবর্তন, ভোটকেন্দ্র স্থানান্তরের দাবি, নির্বাচনে নিরাপত্তার বিষয় এবং প্রার্থীদের ডোপ টেস্ট করতে হবে—যা করতে পাঁচ-ছয় দিন সময় লাগবে।”
তিনি আরও বলেন, “আমরা কোনো দলের চাপে পড়ে এই সিদ্ধান্ত নেইনি। আজ নির্বাচন কমিশনের সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়েছে।”
রাকসু ও সিনেটে ছাত্র প্রতিনিধি নির্বাচনের মনোনয়নপত্র রাকসুর কোষাধ্যক্ষের কার্যালয় থেকে এবং হল সংসদ নির্বাচনের জন্য মনোনয়নপত্র সংশ্লিষ্ট হলের প্রশাসনিক কার্যালয়ের রিটার্নিং কর্মকর্তাদের কাছ থেকে সংগ্রহ করা যাবে।
এর আগে গত ২৮ জুলাই ঘোষিত তফসিল অনুযায়ী রাকসু ও হল সংসদ নির্বাচনের ভোটগ্রহণ হওয়ার কথা ছিল আগামী ১৫ সেপ্টেম্বর।

রোববার (১৬ আগস্ট) রাত থেকে শুরু হওয়া বৃষ্টি সোমবার সকাল সাড়ে এগারোটা পর্যন্ত থামেনি।
২ দিন আগে
রংপুর মেট্রোপলিটন কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল কাদের বলেন, দুপুর ১২টার দিকে খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। সেখানে গিয়ে ওই ছাত্রীর মরদেহ উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ রংপুর মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
৩ দিন আগে
কক্সবাজারের মাতামুহুরী উপজেলায় লবণ মাঠে জুতা চুরি নিয়ে বিরোধের জেরে এক গ্রাম্য পশুচিকিৎসককে পিটিয়ে ও কুপিয়ে গুরুতর আহত করার পর হাসপাতালে মৃত্যু হয়েছে। গতকাল শনিবার দিবাগত রাত একটার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
৩ দিন আগে
কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য আমির হামজা বলেছেন, শান্ত কুষ্টিয়াকে অশান্ত করতেই পূর্বপরিকল্পিতভাবে গণ অধিকার পরিষদের ‘চিহ্নিত সন্ত্রাসীরা’ তার ওপর অতর্কিত হামলা চালিয়েছে। এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে প্রশাসনকে ২৪ ঘণ্টার সময়সীমা বেঁধে দিয়েছেন তিনি।
৩ দিন আগে