বগুড়া প্রতিনিধি

বগুড়ার নন্দীগ্রামে জুলাই অভ্যুত্থান ও অন্তর্বর্তী সরকারকে নিয়ে কটূক্তি করার অভিযোগে মামুনুর রশিদ মামুন নামে এক আওয়ামী লীগ নেতাকে গণপিটুনি দিয়েছে ছাত্র-জনতা। তার বিরুদ্ধে ওমরপুর হাটে প্রকাশ্য হত্যাকাণ্ডের মামলাও রয়েছে।
বৃহস্পতিবার (৩ এপ্রিল) রাত সোয়া ৯টার দিকে নন্দীগ্রাম বাসস্ট্যান্ডে গণপিটুনির এ ঘটনা ঘটে। মারধরের শিকার মামুন উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি। তিনি উপজেলার সিধইল গ্রামের আব্দুল জব্বারের ছেলে।
জানা গেছে, গত ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থান ও অন্তর্বর্তী সরকারকে নিয়ে কটূক্তি করেন মামুন। শেখ হাসিনা দেশে ফিরবেন, নেতাকর্মীরা ঐক্যবদ্ধ হচ্ছে উল্লেখ করে তিনি আওয়ামী লীগের বিরোধীদের দেখে নেওয়ার হুমকি দেন। এসব নিয়ে তার বিরুদ্ধে অনেকেই ক্ষুব্ধ ছিলেন। বৃহস্পতিবার রাত সোয়া ৯টার দিকে মামুন নন্দীগ্রাম বাসস্ট্যান্ডে গেলে সেখানে ছাত্র-জনতা তাকে গণপিটুনি দেয়।
হত্যা মামলা ছাড়াও মামুন উপজেলার কুমিড়া পন্ডিতপুকুর স্কুলমাঠে হামলা ও ককটেল বিস্ফোরণের ঘটনায় গত ১৫ সেপ্টেম্বর দায়ের করা মামলার এজাহারভুক্ত আসামি। গত ২৫ অক্টোবর সিধইল গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করেছিল পুলিশ। আদালতে হাজির করা হলে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন বিচারক। সম্প্রতি জামিনে মুক্তির পর এলাকায় আসেন মামুন।
নন্দীগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিকুল ইসলাম জানান, কাউকে গণপিটুনির তথ্য তাদের কাছে নেই। কোনো অভিযোগও পাওয়া যায়নি। অভিযোগ পেলে সে অনুযায়ী ব্যবস্থা নেবেন।

হাইওয়ে পুলিশের তথ্য অনুযায়ী, ঢাকার যাত্রাবাড়ী থেকে চট্টগ্রাম সিটি গেট পর্যন্ত প্রায় ২৫০ কিলোমিটার মহাসড়ককে এআই নজরদারির আওতায় আনা হয়েছে। এ জন্য মহাসড়কের ৪৯০টি পয়েন্টে স্থাপন করা হয়েছে ১ হাজার ৪২৭টি ক্যামেরা।
৩ দিন আগে
প্রাথমিকভাবে এই রুটে বিআরটিসির দুটি বাস চলবে। এর মধ্যে একটি দ্বিতল ও অন্যটি একতলা। কালুরঘাট থেকে পতেঙ্গা পর্যন্ত চলাচল করবে বাস দুটি। ৭৫ আসনের দ্বিতল বাসটির পাশাপাশি থাকছে ৪৫ আসনের একটি একতলা বাস।
৩ দিন আগে
রোববার (১৬ আগস্ট) রাত থেকে শুরু হওয়া বৃষ্টি সোমবার সকাল সাড়ে এগারোটা পর্যন্ত থামেনি।
৪ দিন আগে
রংপুর মেট্রোপলিটন কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল কাদের বলেন, দুপুর ১২টার দিকে খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। সেখানে গিয়ে ওই ছাত্রীর মরদেহ উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ রংপুর মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
৫ দিন আগে