রাজশাহী ব্যুরো

কোটা সংস্কার আন্দোলন ঘিরে পুলিশের ওপর হামলা, স্থাপনা ভাঙচুর ও সরকারি কাজে বাধা দেওয়াসহ সহিংসতার অভিযোগে রাজশাহীর বাঘা উপজেলা বিএনপির নেতা আনোয়ার হোসেন পলাশকে গ্রেপ্তার করে কারাগারে পাঠিয়েছে পুলিশ। আজ শুক্রবার উপজেলার বাউসা ইউনিয়নের নিজ গ্রাম আড়পাড়া জামে মসজিদে জুম্মার নামাজ আদায় করতে যাওয়ার সময়ে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার আনোয়ার হোসেন পলাশ উপজেলার মনিগ্রাম কলেজের শিক্ষক ও বাউসা ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক এবং উপজেলা বিএনপির সাবেক প্রচার সম্পাদক।
জানা যায়, কোটা সংস্কার আন্দোলন ঘিরে পুলিশের ওপর হামলা, স্থাপনা ভাঙচুর ও সরকারি কাজে বাধা দেওয়াসহ সহিংসতার অভিযোগে গত ১৮ জুলাই বাঘা থানার উপপরিদর্শক (এসআই) শাহ নেওয়াজ বাদী হয়ে ৭ জনের নাম উল্লেখ ও ৪৫ জনকে অজ্ঞান আসামি করে মামলা দায়ের করেন। এ মামলায় আনোয়ার হোসেন পলাশকে গ্রেপ্তার করা হয়।
এ বিষয়ে বাঘা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বলেন, কোটা সংস্কার আন্দোলন ঘিরে বাঘা উপজেলার বিএনপি ও জামায়াত গোপন বৈঠক করার অভিযোগে একটি মামলা হয়েছে। এই মামলায় বিশেষ অভিযান চালিয়ে শুক্রবার আনোয়ার হোসেন পলাশকে গ্রেপ্তার করা হয়েছে। এই মামলায় তাকেসহ ২০ জনকে গ্রেপ্তার করে কারাগারে প্রেরণ করা হয়েছে।

শনিবার (২২ আগস্ট) দুপুরে ঢাকা-সিলেট মহাসড়কের উপজেলার ব্রাহ্মণগ্রাম এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন শেরপুর হাইওয়ে থানার ওসি আনিসুর রহমান।
২১ ঘণ্টা আগে
ভোমরা স্থলবন্দর ইমিগ্রেশন চেকপোস্টের ভারপ্রাপ্ত কর্মকর্তা সজীব বালা বলেন, ভারতের ইমিগ্রেশন কর্তৃপক্ষ মরদেহ হস্তান্তর করতে কিছুটা সময় নিয়েছে। তারা দুপুর ১২টার দিকে তাদের কাছে মরদেহ হস্তান্তর করে। এরপর ১৫ মিনিটের মধ্যে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়।
১ দিন আগে
সিলেটের বিয়ানীবাজারের সোনাই নদীতে ঐতিহ্যবাহী নৌকাবাইচ আয়োজনে বাধ সেধেছে ‘তৌহিদী জনতা’ নামে একটি গোষ্ঠী। তারা প্রতিযোগিতা বন্ধের দাবি জানালেও আয়োজকরা ২৮ আগস্ট নৌকাবাইচ আয়োজনের প্রস্তুতি চালিয়ে যাচ্ছেন। এ অবস্থায় জেলা প্রশাসনের অনুমতি ছাড়া কোনো নৌকাবাইচ হতে দেওয়া হবে না বলে জানিয়েছে পুলিশ।
১ দিন আগে
বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস হোসেন শনিবার বেলা সাড়ে ১১টার দিকে বলেন, কলকাতা থেকে রওনা দেওয়ার পর দুই থেকে তিন ঘণ্টার মধ্যে মরদেহ ৫টি বেনাপোলে পৌঁছাতে পারে। তবে ঠিক কখন মরদেহগুলো সীমান্তে পৌঁছাবে, তা এখনো নিশ্চিত নয়।
১ দিন আগে