রাজশাহীতে শ্রদ্ধা-ভালোবাসায় ভাষাসৈনিক টিপুকে শেষ বিদায়

রাজশাহী ব্যুরো

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর ভাষাসৈনিক গোলাম আরিফ টিপুর মরদেহে পুষ্প-ভালোবাসায় অন্তিম শ্রদ্ধা জানিয়েছেন রাজশাহীবাসী। শনিবার বেলা সাড়ে ১১টায় রাজশাহী কলেজের শহীদ মিনারের সামনে তার মরদেহ রাখা হলে শ্রদ্ধা জানানো হয়।

এ সময় রাজশাহীর বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন, রাজনৈতিক এবং পেশাজীবি সংগঠনের নেতৃবৃন্দসহ সর্বস্তরের মানুষ তার মরদেহে শেষবারের মতো ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। এতে ধীরে ধীরে তার মরদেহবাহী ফ্রিজিংভ্যানের পাশে থাকা রাজশাহী কলেজের শহীদ মিনার বেদী ফুলে ফুলে ভরে ওঠে।

ভাষাসৈনিক গোলাম আরিফ টিপু এই রাজশাহী কলেজেরই ছাত্র ছিলেন। এখান থেকেই উচ্চ মাধ্যমিক এবং আইন বিষয়ে পড়াশোনা করেছেন। রাজশাহী কলেজের ছাত্র থাকা অবস্থায় এই শহরে ভাষা আন্দোলনে অংশগ্রহণ করেন। ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি রাষ্ট্রভাষা বাংলার দাবিতে ঢাকায় মিছিল বের করে রফিক, জব্বার, সালামেরা শহীদ হলে ওই রাতেই রাজশাহী কলেজে প্রথম শহীদ স্মৃতি স্তম্ভ নির্মাণের সময়ও ছিলেন গোলাম আরিফ টিপু। রাষ্ট্রভাষা আন্দোলনের জন্য রাজশাহীতে গঠন করা ছাত্র সংগ্রাম পরিষদের যুগ্ম সম্পাদক ছিলেন তিনি। এছাড়া এই ৫২’র ভাষা সংগ্রামী একাত্তরের মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ছিলেন।

ভাষা আন্দোলনে অবদান রাখায় ২০১৯ সালে তিনি রাষ্ট্রীয় একুশে পদকে ভূষিত ভূষিত হন।

১৯৩১ সালের ২৮ আগস্ট চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার কমলাকান্তপুর গ্রামে জন্মগ্রহণ করলেও তাই গোলাম আরিফ টিপুর পদচারণা ছিল রাজশাহীতে। গোলাম আরিফ টিপু ১৯৫৮ সালে একজন আইনজীবী হিসেবে এখানেই তার কর্মজীবন শুরু করেন। বাংলাদেশের অন্যতম আলোচিত নিহার বানু হত্যা মামলায় তিনি বিবাদী পক্ষের আইনজীবী হিসেবে পরিচিতি লাভ করেন। তিনি একাধিকবার রাজশাহী আইনজীবী সমিতির সভাপতি, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সিনেট ও সিন্ডিকেট সদস্য এবং বাংলাদেশ বার কাউন্সিলের সদস্য নির্বাচিত হন। দীর্ঘদিন তিনি রাজশাহীর আদালতে আইন পেশায় নিযুক্ত ছিলেন। পরে রাজধানী ঢাকায় চলে যান। তাই তার মরদেহ আনা হয় রাজশাহীতে।

ভাষাসৈনিক গোলাম আরিফ টিপুর মেয়ে ডানা নাজনীন জানান, তার বাবার মরদেহ রাজধানী ঢাকার মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানেই দাফন করা হবে। তবে এর আগে পরিবারের শেষ ইচ্ছানুযায়ী রাজশাহীর মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য তার বাবার মরদেহ শনিবার রাজশাহীতে নিয়ে আনা হয়।

জানা যায়, আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন শনিবার বেলা সাড়ে ১১টায় প্রথমে ভাষাসৈনিক গোলাম আরিফ টিপুর মরদেহে শ্রদ্ধা নিবেদন করেন। এরপর পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী আবদুল ওয়াদুদ দারা, রাজশাহী সদর আসনের সংসদ সদস্য অধ্যক্ষ শফিকুর রহমান বাদশা, চাঁপাইনবাবগঞ্জ-১ (শিবগঞ্জ) আসনের সংসদ সদস্য ডা. সালিম উদ্দিন আহমেদ শিমুল, ভাষাসৈনিক মোশাররফ হোসেন আখুঞ্জি, রাজশাহী জেলা প্রশাসক শামীম আহমেদসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করা হয়। এরপর জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। এতে সর্বস্তরের মানুষ অংশগ্রহণ করেন।

রাজশাহী কলেজ শহীদ মিনার প্রাঙ্গণে আনার পর শনিবার বেলা পৌনে ১২টায় তার জানাজার নামাজ পড়ানো হয়। এর আগে বেলা সাড়ে ১১টায় ভাষাসৈনিক গোলাম আরিফ টিপুর মরদেহ নিজ জন্মস্থান চাঁপাইনবাবগঞ্জ থেকে রাজশাহী কলেজে এসে পৌঁছায়।

জানাজার নামাজের আগে বক্তব্য দেন- রাজশাহী সিটি মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন ও ভাষাসৈনিক গোলাম আরিফ টিপুর ছোট মেয়ে ডানা নাজনীন।

এর আগে শনিবার সকাল পৌনে ৯টায় গোলাম আরিফ টিপুর জন্মস্থান চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার রানীহাটি ঈদগাহ মাঠে জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। সেখানে চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসক এ কে এম গালিভ খাঁন ও পুলিশ সুপার মো. ছায়দুল হাসান তার মরদেহে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।

দেশের প্রথিতযশা এই আইনজীবী শুক্রবার (১৫ মার্চ) সকাল ৮টার দিকে রাজধানী ঢাকার ল্যাবএইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৩ বছর।

Ad
Ad
ad
ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

রংপুরে ৪ খুন: বাড়ি ঘিরে রেখেছে পুলিশ, আটক ২

শনিবার (২২ আগস্ট) রাতে নিজেদের বাড়ি থেকে গণপতি চক্রবর্তী (৬৫), তার স্ত্রী প্রীতিলতা চক্রবর্তী (৫০), মেয়ে পার্থী চক্রবর্তী (২৫) ও ছেলে প্রিয়ম চক্রবর্তীর (১২) মরদেহ উদ্ধার করা হয়। বাড়ির ছাদ, চিলেকোঠা ও বিভিন্ন কক্ষ থেকে মরদেহগুলো পাওয়া যায়।

৭ ঘণ্টা আগে

ঘরে-ছাদে-সিঁড়িতে ছড়িয়ে ছিল দম্পতি ও ২ সন্তানের মরদেহ

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বাড়িটি তালাবদ্ধ অবস্থায় থাকায় স্থানীয়দের মধ্যে সন্দেহের সৃষ্টি হয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বাড়িটির তালা ভেঙে ভেতরে প্রবেশ করে। এ সময় বাসার বিভিন্ন স্থানে চারজনের মরদেহ পড়ে থাকতে দেখা যায়।

২০ ঘণ্টা আগে

এক নারীকে স্ত্রী দাবি দুই ভাইয়ের, মারামারির ভিডিও ভাইরাল

ওই নারী কয়েক দিন আগে তার দেবরের (২৫) সঙ্গে বাড়ি থেকে পালিয়ে যান বলে জানান পরিবারের সদস্যরা। পরে ঢাকার সাভারে তার খোঁজ পাওয়া যায়। সেখান থেকে আত্মীয়স্বজন তাকে ভাঙ্গায় নিয়ে যান। এরপর থানার সামনে তাকে নিয়ে দুই ভাই মারামারিতে জড়িয়ে পড়েন।

২১ ঘণ্টা আগে

জয়পুরহাটে যৌতুকের দাবিতে স্ত্রীকে নির্যাতনের অভিযোগ, হাসপাতালে মৃত্যু

এজাহারে বলা হয়, গত ১৪ আগস্ট বেলা ১১টার দিকে যৌতুকের দাবিতে মাছুদার হাত-পা বেঁধে ঘরের মধ্যে উচ্চ শব্দে গান বাজান মেহেদী হাসান। পরে প্লায়ার্স (ধাতব কোনো বস্তু শক্ত করে ধরা, বাঁকানো ও চাপা দেওয়ার যন্ত্র) দিয়ে তার মুখে আঘাত করা হলে দুটি দাঁত ভেঙে যায়। এরপর কাস্তে গরম করে তার হাত ও পায়ে ছ্যাঁকা দেওয়া হয়।

১ দিন আগে