অষ্টগ্রামে হাবেলি বাড়িতে ১৯১ বছরের ঐতিহ্যের মহররম, আজ ‘নিশান গাস্ত’

বিজয় কর রতন, কিশোরগঞ্জ
কিশোরগঞ্জের অষ্টগ্রামের ঐতিহাসিক হাবেলি বাড়িতে ১৯১ বছরের ঐতিহ্যবাহী মহররম পালন উপলক্ষে আয়োজিত শোকানুষ্ঠানের একাংশ। ছবি: রাজনীতি ডটকম

কিশোরগঞ্জের হাওরাঞ্চল অষ্টগ্রামের ঐতিহাসিক হাবেলি বাড়িতে ১৯১ বছরের ঐতিহ্যবাহী মহররম পালিত হয়েছে। পবিত্র আশুরা উপলক্ষ্যে আজ শুক্রবার অনুষ্ঠিত হচ্ছে ঐতিহ্যবাহী ‘নিশান গাস্ত’। কারবালার শোক, ত্যাগ, সত্য ও ন্যায়ের আদর্শকে ধারণ করে প্রায় দুই শতাব্দী ধরে নিজস্ব রীতি ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে এ শোকানুষ্ঠান পালিত হয়ে আসছে, যা দেশের অন্যান্য অঞ্চলের মহররম পালনের ধরন থেকে অনেকটাই স্বতন্ত্র।

ইতিহাস সূত্রে জানা যায়, ভাটির অলী হিসেবে খ্যাত এবং নয় কোষা জমিদারী ত্যাগকারী সিপাহসালার সৈয়দ নাসির উদ্দিন (রহ.)-এর বংশধর সৈয়দ আবদুল করিম আল-হোসাইনী (রহ.), স্থানীয়ভাবে পরিচিত সৈয়দ আলাই মিয়া সাহেব, ১৮৩৫ সালে প্রথম অষ্টগ্রামের হাবেলি বাড়িতে এ ধারার মহররম পালনের আনুষ্ঠানিকতা শুরু করেন। পরবর্তীতে মাওলানা সৈয়দ আবদুল হেকীম আল-হোসাইনী (রহ.) ও বিশিষ্ট গবেষক মাওলানা সৈয়দ কুতুব উদ্দিন আহমেদ আল-হোসাইনী (রহ.) এ আয়োজন পরিচালনা করেন। বর্তমানে তার উত্তরসূরি সৈয়দ আহমেদুল কবির প্রিন্স এই ঐতিহাসিক শোকানুষ্ঠানের নেতৃত্ব দিচ্ছেন।

মহররমের চাঁদ দেখা যাওয়ার সঙ্গে সঙ্গেই শুরু হয় ১০ দিনের সংযম ও আত্মশুদ্ধির পর্ব। অনেক ভক্ত টানা রোজা রাখেন, মাটিতে ঘুমান, সাধারণ পোশাক পরিধান করেন এবং খালি পায়ে চলাফেরা করেন। প্রতিদিন ফজরের পর কারবালার ইতিহাস ও ইমাম হোসাইন (রা.)-এর আত্মত্যাগের তাৎপর্য নিয়ে আলোচনা হয়। পাশাপাশি পরিবেশিত হয় জারি গান ও শোকগাথা। আসরের পর শুরু হয় মাতম, মার্সিয়া ও শোকগাথা পরিবেশন।

স্থানীয় হোসাইনী ভক্ত মো. আব্দুল কুদ্দুস বলেন, “ছোটবেলা থেকে এই মহররমের আয়োজন দেখে আসছি। আমাদের পূর্বপুরুষরাও এ আয়োজনের সঙ্গে যুক্ত ছিলেন। কারবালার শোক ও ইমাম হোসাইন (রা.)-এর আত্মত্যাগের শিক্ষা আমাদের সত্য ও ন্যায়ের পথে চলতে অনুপ্রাণিত করে। তাই প্রতি বছর আমরা নিষ্ঠার সঙ্গে এ শোকানুষ্ঠানে অংশগ্রহণ করি।”

যুবক শাহরিয়ার হোসাইন বলেন, “মহররম আমাদের কাছে শুধু একটি ধর্মীয় অনুষ্ঠান নয়, এটি আত্মশুদ্ধি ও আদর্শিক শিক্ষার একটি মাধ্যম। ১০ দিনের সংযম, শোকগাথা ও কারবালার ইতিহাস আমাদের অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানোর শক্তি দেয়।”

প্রবীণ বাসিন্দা হাফেজ মো. আবু তাহের বলেন, “অষ্টগ্রামের হাবেলি বাড়ির এই মহররম দেশের অন্যতম প্রাচীন ঐতিহ্য। প্রায় দুই শতাব্দী ধরে একই নিয়মে এ আয়োজন চলে আসছে। এটি আমাদের এলাকার ইতিহাস, সংস্কৃতি ও ধর্মীয় ঐতিহ্যের গুরুত্বপূর্ণ অংশ।”

হোসাইনী ভক্ত সৈয়দ মেহেদী হাসান বলেন, “মহররমের প্রতিটি আয়োজনের মধ্যেই কারবালার স্মৃতি ও শিক্ষা লুকিয়ে আছে। আমরা নতুন প্রজন্মের কাছে সেই ইতিহাস তুলে ধরতে চাই, যাতে তারা সত্য, ন্যায় ও মানবতার আদর্শ ধারণ করতে পারে।”

স্থানীয় বাসিন্দা রুবেল মিয়া বলেন, “আজকের নিশান গাস্ত ও আজ তাজিয়া মিছিলকে ঘিরে মানুষের মধ্যে আলাদা আবেগ কাজ করে। দূর-দূরান্ত থেকে মানুষ এখানে আসেন। এটি শুধু ধর্মীয় অনুষ্ঠান নয়, বরং এলাকার শত বছরের ঐতিহ্যেরও একটি বড় অংশ।”

অষ্টগ্রাম সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈয়দ ফাইয়াজ হাসান বাবু জানান, মহররমের ৯ ও ১০ তারিখ এই আয়োজনের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ। এ দুই দিনে এলাকার সব হোসাইনী ভক্ত একত্রিত হয়ে ‘গাস্ত’ বা ‘চক্কর’ নামে পরিচিত শোকমিছিল বের করেন। তিনি বলেন, আজ ১০ মহররম দুপুর ১২টা ১ মিনিটে অষ্টগ্রামের ঐতিহাসিক হাবেলি বাড়ি আল-হোসাইনী দরবার শরীফ থেকে ঐতিহ্যবাহী ‘নিশান গাস্ত’ বের হয়েছে। শত শত ভক্ত কালো পতাকা, ধর্মীয় প্রতীক ও শোকের নানা অনুষঙ্গ নিয়ে এতে অংশ নেন।

আজ পবিত্র আশুরার দিনে অনুষ্ঠিত হবে সবচেয়ে বড় তাজিয়া মিছিল। বিভিন্ন এলাকা থেকে নির্মিত তাজিয়াগুলো নিয়ে হাজারো মানুষ শোকমিছিলে অংশ নেবেন। মিছিল শেষে মধ্য অষ্টগ্রামের স্থানীয় কারবালা ময়দানে তাজিয়াগুলো সারিবদ্ধভাবে স্থাপন করা হবে। এর মধ্য দিয়েই সমাপ্ত হবে ১০ দিনব্যাপী ১৯১ বছরের ঐতিহ্যবাহী মহররমের শোকানুষ্ঠান।

স্থানীয়দের মতে, এটি শুধু একটি ধর্মীয় অনুষ্ঠান নয়; বরং কারবালার মহান আত্মত্যাগ, সত্য ও ন্যায়ের সংগ্রাম এবং মানবতার বার্তা নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেওয়ার একটি জীবন্ত ঐতিহ্য, যা আজও হাজারো মানুষের হৃদয়ে গভীরভাবে প্রোথিত।

Ad
Ad
ad
ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

ডেভিড ইমনের ৫ দিনের রিমান্ড, নতুন করে জিজ্ঞাসাবাদ

বুধবার (১২ আগস্ট) চট্টগ্রামের হাটহাজারী থানায় করা একটি চাঁদাবাজির মামলায় চট্টগ্রাম জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট লোকমান হাকিমের আদালত এ আদেশ দেন।

২ ঘণ্টা আগে

সাভারে এবার বোমাসদৃশ প্রেশার কুকার উদ্ধার, নিরাপত্তা জোরদার

ঢাকার সাভারের তেঁতুলঝড়া ইউনিয়নের শ্যামপুর এলাকায় কিছু হাতবোমা ও বোমা তৈরির উপকরণ উদ্ধারের কয়েক ঘণ্টার ব্যবধানে বনগাঁও ইউনিয়নেও বোমাসদৃশ একটি প্রেসার কুকার উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় আশপাশের এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে।

৪ ঘণ্টা আগে

সিলেটে একটি বাসা থেকে ৩ জনের মরদেহ উদ্ধার

সিলেট মহানগর পুলিশের উপকমিশনার মো. সাইফুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সুরতহাল ও আলামত সংগ্রহের কাজ শুরু করেছে। ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত চলছে।

৫ ঘণ্টা আগে

সাভারে ঘিরে রাখা সেই ভবনে ছিল জেএমবির বোমা তৈরির আস্তানা: পুলিশ

আরিফকে জিজ্ঞাসাবাদের পরই পুলিশ ওই ভবন ঘিরে ফেলে। ঢাকা থেকে বোম্ব ডিসপোজাল ইউনিট ও সিটিটিসিকে ডাকা হয়। সবার উপস্থিতিতে রাতে শুরু হয় অভিযান। পরে ওই বাসায় আরও ৯টি পাইপ বোমা, গান পাউডার, সায়ানাইডসহ বোমা তৈরির বিভিন্ন সরঞ্জাম পাওয়া যায়। আরিফের কাছে পাওয়া ছয়টিসহ সব মিলিয়ে ১৫টি পাইপ বোমা নিষ্ক্রিয় করে বোম্

৫ ঘণ্টা আগে