গায়ে পতাকা জড়িয়ে রাস্তায় বিএনপি নেতা মিনুর সহধর্মিনী

রাজশাহী ব্যুরো
শিক্ষার্থী হত্যার প্রতিবাদে রাজশাহীতে বিএনপির নেতা মিনুর সহধর্মিনী সালমা গায়ে পতাকা জড়িয়ে মাঠে নামলে সরিয়ে দেন আওয়ামী লীগের নেতাকর্মীরা

গায়ে জাতীয় পতাকা জড়িয়ে কয়েকজন শিক্ষার্থীকে নিয়ে প্রতিবাদ সমাবেশ করেছেন রাজশাহীর মাদারবক্স গার্হস্থ্য অর্থনীতি কলেজের অধ্যক্ষ সালমা শাহাদাৎ। দেশব্যাপী শিক্ষার্থী নিহতের প্রতিবাদে শনিবার বেলা ১১টার দিকে নগরীর সাহেব বাজার জিরোপয়েন্টের আরডিএ মার্কেটের সামনে এই কর্মসূচি পালন করেন তিনি।

সালমা শাহাদাৎ বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা ও রাজশাহী সিটি কর্পোরেশনের সাবেক মেয়র মিজানুর রহমান মিনুর সহধর্মিনী।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, শনিবার বেলা ১১টার দিকে পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী অধ্যক্ষ সালমা শাহাদাৎ গায়ে জাতীয় পতাকা জড়িয়ে বৃষ্টিতে ভিজতে ভিজতে কয়েকজন শিক্ষার্থীকে নিয়ে সমাবেশ করতে নগরীর জিরো পয়েন্টে যান। এসময় স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা তাকে সেখান থেকে সরে যেতে বললে পাশেই নগরীর আরডিএ মার্কেটের সামনে গিয়ে সংক্ষিপ্ত কথা বলে কর্মসূচি শেষ করেন।

সালমা শাহাদৎ বলেন, ‘সারাদেশে প্রায় আড়াই শতাধিক কোমলমতি মেধাবী শিক্ষার্থীকে গুলি করে হত্যা করা হয়েছে। আমারও সন্তান রয়েছে। মূলত আমি মা ও অভিভাবক হিসেবে বিবেকের তাড়নায় রাস্তায় দাঁড়িয়েছিলাম। আর যাতে কোন সন্তানের মায়ের বুক এভাবে খালি না হয় সেই দাবিতেই জিরোপয়েন্টে গিয়েছিলাম।’ তিনি আরো বলেন, ‘গাজীপুরে এক শিক্ষার্থী মারা গেছে যিনি আমার ছেলের বন্ধু। ছেলেটি অত্যন্ত মেধাবী, ড্রন বানাতো। আরেক ছেলে মুগ্ধ। সে সফল ফ্রিল্যান্সার। দুই ছেলের মত অসংখ্য মেধাবীকে পাখির ন্যায় গুলি করা হয়েছে। যা চরমভাবে মানবাধিকার লঙ্ঘন হয়েছে। তাই শিক্ষার্থীদের নিরাপত্তার জন্য যাতে সকল মায়েরা রাস্তায় নেমে এর প্রতিবাদ জানায় সেজন্য আমি আজ রাস্তায় দাঁড়িয়েছিলাম।’

Ad
Ad
ad
ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

সিলেটে তেলবাহী ট্রাক-অটোরিকশার সংঘর্ষ. নিহত ৪

শনিবার (২২ আগস্ট) দুপুরে ঢাকা-সিলেট মহাসড়কের উপজেলার ব্রাহ্মণগ্রাম এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন শেরপুর হাইওয়ে থানার ওসি আনিসুর রহমান।

২১ ঘণ্টা আগে

কলকাতায় অগ্নিদগ্ধ সাজুর মরদেহ এলো দেশে, ভারতে সৎকার রেবতীকে

ভোমরা স্থলবন্দর ইমিগ্রেশন চেকপোস্টের ভারপ্রাপ্ত কর্মকর্তা সজীব বালা বলেন, ভারতের ইমিগ্রেশন কর্তৃপক্ষ মরদেহ হস্তান্তর করতে কিছুটা সময় নিয়েছে। তারা দুপুর ১২টার দিকে তাদের কাছে মরদেহ হস্তান্তর করে। এরপর ১৫ মিনিটের মধ্যে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়।

১ দিন আগে

সিলেটে ঐতিহ্যবাহী নৌকাবাইচ আয়োজন, বাধ সাধছে ‘তৌহিদী জনতা’

সিলেটের বিয়ানীবাজারের সোনাই নদীতে ঐতিহ্যবাহী নৌকাবাইচ আয়োজনে বাধ সেধেছে ‘তৌহিদী জনতা’ নামে একটি গোষ্ঠী। তারা প্রতিযোগিতা বন্ধের দাবি জানালেও আয়োজকরা ২৮ আগস্ট নৌকাবাইচ আয়োজনের প্রস্তুতি চালিয়ে যাচ্ছেন। এ অবস্থায় জেলা প্রশাসনের অনুমতি ছাড়া কোনো নৌকাবাইচ হতে দেওয়া হবে না বলে জানিয়েছে পুলিশ।

১ দিন আগে

বেনাপোলে স্বজনরা, আসছে কলকাতায় অগ্নিদগ্ধ ৫ বাংলাদেশির মরদেহ

বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস হোসেন শনিবার বেলা সাড়ে ১১টার দিকে বলেন, কলকাতা থেকে রওনা দেওয়ার পর দুই থেকে তিন ঘণ্টার মধ্যে মরদেহ ৫টি বেনাপোলে পৌঁছাতে পারে। তবে ঠিক কখন মরদেহগুলো সীমান্তে পৌঁছাবে, তা এখনো নিশ্চিত নয়।

১ দিন আগে