রাজশাহীতে বিএনপি-ছাত্রদলের বিক্ষোভ, নেতানিয়াহুর কুশপুতুল দাহ

রাজশাহী ব্যুরো
আপডেট : ০৮ এপ্রিল ২০২৫, ১৮: ৩৩

ফিলিস্তিনের মুসলিম জনগণের ওপর ইসরায়েলি হামলার প্রতিবাদে রাজশাহীতে বিক্ষোভ হয়েছে। বিক্ষোভ কর্মসূচি শেষে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর কুশপুত্তলিকা দাহ করা হয়েছে। আজ মঙ্গলবার রাজশাহী নগরীর রাজপাড়া থানা বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের উদ্যোগে এ বিক্ষোভ মিছিল ও কুশপুতুল দাহ করা হয়।

জানা যায়, ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলের বর্বরোচিত হামলা ও গণহত্যার প্রতিবাদে প্রথমেই মহানগরীর সিঅ্যান্ডবির মোড় থেকে বিক্ষোভ মিছিল বের করা হয়। এই বিক্ষোভ মিছিলটি বিভিন্ন প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

বিক্ষোভ মিছিল শেষে অনুষ্ঠিত এক সমাবেশে ইসরায়েলের বর্বরোচিত হামলা ও গণহত্যার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়। এ সময় ফিলিস্তিনের মুসলমানদের ওপর গণহত্যা চালানোর দায়ে ইসরায়েলের প্রধানমন্ত্রীর সর্বোচ্চ শাস্তির দাবি জানানো হয়।

সমাবেশের বক্তব্য শেষে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কুশপুতুল পোড়ানো হয়। পরে একটি খণ্ড মিছিল লক্ষ্মীপুর মোড়ে হয়ে বিভিন্ন সড়ক ঘুরে আবারও সিঅ্যান্ডবি মোড়ে গিয়ে শেষ হয়।

বিক্ষোভ কর্মসূচিতে উপস্থিত ছিলেন, রাজশাহী মহানগর বিএনপির সদস্য সচিব আব্দুল্লাহ-আল-মামুন, রাজপাড়া থানা বিএনপির সদস্য সচিব আমিনুল ইসলাম, জাতীয়তাবাদী ছাত্রদল নিউ গভ ডিগ্রি কলেজ শাখার সভাপতি সাব্বির আহমেদ অন্তর, বাংলাদেশ জাতীয়তাবাদী দল রাজপাড়া থানার যুগ্ম আহ্বায়ক শাহিন হোসেন প্রমুখ।

এদিকে সকালে ইসরায়েলের গণহত্যার প্রতিবাদে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) প্রধান ফটকের সামনের সড়কে সমাবেশ করে ছাত্রদল। এ ছাড়া ইসরায়েলের গণহত্যার প্রতিবাদে একই দিন বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে সিটি কলেজ ছাত্রদল শাখা।

অন্যদিকে, ফিলিস্তিনের জনগণের ওপর চলমান নিপীড়ন ও ইসরায়েলি বাহিনীর বর্বর হামলার প্রতিবাদে রাজশাহীর মোহনপুর সরকারি কলেজ শাখা ছাত্রদল ও সাধারণ শিক্ষার্থীরাও বিক্ষোভ করেছেন। মঙ্গলবার উপজেলা ছাত্রদল ও কলেজ শাখা ছাত্রদলের যৌথ আয়োজনে প্রধান ফটকের সামনের রাস্তায় অবস্থান নিয়ে তারা ফিলিস্তিনের পক্ষে স্লোগান দেন এবং ইসরায়েলের আগ্রাসনের বিরুদ্ধে প্রতিবাদ জানান।

Ad
Ad
ad
ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ক্যামেরা, প্রথম ৩ ঘণ্টায় ৩৭৯ মামলা

হাইওয়ে পুলিশের তথ্য অনুযায়ী, ঢাকার যাত্রাবাড়ী থেকে চট্টগ্রাম সিটি গেট পর্যন্ত প্রায় ২৫০ কিলোমিটার মহাসড়ককে এআই নজরদারির আওতায় আনা হয়েছে। এ জন্য মহাসড়কের ৪৯০টি পয়েন্টে স্থাপন করা হয়েছে ১ হাজার ৪২৭টি ক্যামেরা।

৩ দিন আগে

চট্টগ্রামেও ঘুরেছে গোলাপি বাসের চাকা

প্রাথমিকভাবে এই রুটে বিআরটিসির দুটি বাস চলবে। এর মধ্যে একটি দ্বিতল ও অন্যটি একতলা। কালুরঘাট থেকে পতেঙ্গা পর্যন্ত চলাচল করবে বাস দুটি। ৭৫ আসনের দ্বিতল বাসটির পাশাপাশি থাকছে ৪৫ আসনের একটি একতলা বাস।

৩ দিন আগে

টানা বৃষ্টিতে ডুবল চট্টগ্রাম, দুর্ভোগ চরমে

রোববার (১৬ আগস্ট) রাত থেকে শুরু হওয়া বৃষ্টি সোমবার সকাল সাড়ে এগারোটা পর্যন্ত থামেনি।

৪ দিন আগে

রংপুরে ছাত্রী নিবাসে শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ, পাশে চিরকুট

রংপুর মেট্রোপলিটন কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল কাদের বলেন, দুপুর ১২টার দিকে খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। সেখানে গিয়ে ওই ছাত্রীর মরদেহ উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ রংপুর মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।

৫ দিন আগে